
প্রথম রাজাবলি
ভূমিকা
প্রথম ও দ্বিতীয় রাজাবলি নামে বই দু’টি প্রথমে একটা বই ছিল। বই দু’টি হল ইস্রায়েলীয়দের চারশো বছরের ইতিহাস, অর্থাৎ শলোমনের রাজত্ব থেকে শুরু করে ইস্রায়েলীয়দের বাবিলে বন্দী হয়ে যাওয়া পর্যন্ত ইতিহাস। পরবর্তীকালে ইস্রায়েলীয়দের দেশ দু’ভাগ হয়ে গিয়েছিল- দক্ষিণে যিহূদা ও উত্তরে বিশ্বাস ত্যাগী ইস্রায়েল (ইফ্রয়িমও বলা হত)। এই দুই রাজ্যের রাজাদের বিষয় রাজাবলিতে লেখা আছে। এটা কেবলমাত্র ইতিহাস বই নয়। প্রথম ও দ্বিতীয় রাজাবলিতে রাজাদের আত্মিক অবস্থার কথাও, অর্থাৎ তাঁরা কি সদাপ্রভুর সেবা করতেন না কি প্রতিমার সংগে যুক্ত ছিলেন, সেই কথাও বলা হয়েছে। রাজাবলিতে নবী এলিয় ও ইলীশায়ের কাজের কথা লেখা আছে। রাজাবলির একটা দরকারী শিক্ষা হল, ঈশ্বর বাধ্যতার পুরস্কার দেন এবং বিশ্বাস ত্যাগের শাস্তি দেন। গোটা রাজাবলির মধ্যে দেখা যায় দুই দল লোক বিখ্যাত। তাঁরা হলেন রাজারা ও নবীরা।
বিষয় সংক্ষেপ:
(ক) রাজা দায়ূদের জীবনের শেষ দিনগুলো (১:১-২:১১ পদ)
(খ) রাজা শলোমনের জাঁকজমকপূর্ণ রাজত্ব (২:১২-১১:৪৩ পদ)
(গ) ভাগ হয়ে যাওয়া জাতি: দু’টি রাজ্য (১২-২২ অধ্যায়)