
শমূয়েলের দ্বিতীয় পুস্তক
ভূমিকা
প্রথম শমূয়েলের ভূমিকা দেখুন। দ্বিতীয় শমূয়েলের একটা বিশেষ অংশ হল রাজা দায়ূদ ও তাঁর বংশধরদের জন্য সদাপ্রভুর ব্যবস্থা স্থাপনের লিখিত বিবরণ (৭ অধ্যায়)।
বিষয় সংক্ষেপ:
(ক) দায়ূদ ক্ষমতা লাভ করলেন (১-১০ অধ্যায়)
(খ) দায়ূদের পাপে পতন (১১ ও ১২ অধ্যায়)
(গ) দায়ূদের বিপদ (১৩-২০ অধ্যায়)
(ঘ) পরিশিষ্ট (২১-২৪ অধ্যায়)