Select Page

বাইবেল ( সহজ বাংলা )



প্রেরিতদের কার্যবলী মন

ভূমিকা

প্রেরিত্‌দের কাজ নামে বইটি হল লূকের লেখা সুখবরটি চালিয়ে যাওয়া। এই বইটিকে পবিত্র আত্মার কাজও বলা যায়। পবিত্র আত্মার দ্বারা পরিচালিত ও শক্তিমান হয়ে যীশুর প্রথম শিষ্যেরা সেই সময়কার পরিচিত জগতের কাছে সুখবর পৌঁছিয়ে দিয়েছিলেন (১:৮ পদ) খ্রীষ্টীয় মণ্ডলীর ইতিহাস লূকই প্রথম আমাদের জানিয়েছেন। যিরূশালেমের প্রথম মণ্ডলীর বৃদ্ধি ও রোমীয় সাম্রাজ্যের রাজধানী রোম পর্যন্ত তার বিস্তৃতি সম্বন্ধে এই ইতিহাস থেকেই জানতে পারা যায়। ১-১২ অধ্যায়ের মধ্যে পিতর ছিলেন প্রধান চরিত্র; ১৩-২৮ অধ্যায়ে দেখা যায় প্রাথমিক খ্রীষ্টানদের মধ্যে পৌল হয়ে উঠেছিলেন প্রধান চরিত্র।

বিষয় সংক্ষেপ:

(ক) খ্রীষ্ট সম্বন্ধে সাক্ষ্যদানের জন্য প্রস্তুতি (১ অধ্যায়)

(খ) যিরূশালেমে সাক্ষ্যদান (২:১-৮:৩ পদ)

(গ) যিহূদিয়াতে ও শমরিয়াতে সাক্ষ্যদান (৮:৪-১২:২৫ পদ)

(ঘ) দূর-দূরান্তে প্রেরিত্‌ পৌলের সাক্ষ্যদান (১৩-২৮ অধ্যায়)