Select Page

বাইবেল ( সহজ বাংলা )



25

বিল্‌দদের তৃতীয় কথা

1তখন শূহীয় বিল্‌দদ উত্তরে বললেন,

2“রাজ্য ঈশ্বরেরই,

ভক্তিপর্ণ ভয় তাঁরই পাওনা;

স্বর্গের উঁচু জায়গায় তিনি শান্তি স্থাপন করেন।

3তাঁর সৈন্যদল কি গোণা যায়?

তাঁর আলো কার উপরে না ওঠে?

4তাহলে ঈশ্বরের কাছে মানুষ কি নির্দোষ হতে পারে?

স্ত্রীলোকের গর্ভ থেকে যে জন্মেছে সে কি খাঁটি হতে পারে?

5ঈশ্বরের চোখে যদি চাঁদ উজ্জ্বল না হয়

আর তারাগুলো খাঁটি না হয়,

6তাহলে মানুষ কি করে খাঁটি হতে পারে?

সে তো একটা পোকার মত;

মানুষের সন্তান তো একটা কেঁচো ছাড়া আর কিছু নয়।”