Select Page

বাইবেল ( সহজ বাংলা )



মার্কের লেখা সুখবর

ভূমিকা

“ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্টের বিষয়ে সুখবরের আরম্ভ।” এই কথা দিয়ে মার্কের লেখা সুখবর শুরু করা হয়েছে। মার্ক যীশুকে কাজের মানুষ ও অধিকার প্রাপ্ত লোক হিসাবে দেখিয়েছেন। তাঁর শিক্ষার চেয়ে তিনি যা করেছিলেন তার উপর মার্ক জোর দিয়েছেন বেশী। যীশুর বলা মাত্র চারটি দৃষ্টান্তের কথা মার্ক উল্লেখ করেছেন, কিন্তু তাঁর লেখা সুখবরের মধ্যে যীশুর ১৯টি আশ্চর্য কাজের বিষয় লেখা আছে। তিনি বিশেষভাবে দেখিয়েছেন যে যীশু মানুষের সেবা করবার জন্য এবং অনেকের মুক্তির মূল্য হিসাবে নিজের প্রাণ দেবার জন্য এসেছিলেন।

বিষয় সংক্ষেপ:

(ক) কাজের জন্য যীশুর প্রস্তুতি (১:১-১৩ পদ)

(খ) গালীল প্রদেশে যীশুর কাজের প্রথম অংশ (১:১৪-৩:১২ পদ)

(গ) যীশুর শিষ্যদের আহ্বান ও শিক্ষাদান (৩:১৩-৯:৫০ পদ)

(ঘ) যীশুর যিরূশালেম যাত্রা (১০ অধ্যায়)

(ঙ) যিরূশালেমের কাছে ও ভিতরে যীশুর কাজ (১১-১৩ অধ্যায়)

(চ) যীশুর কষ্টভোগ ও মৃত্যু (১৪,১৫ অধ্যায়)

(ছ) যীশুর পুনরুত্থান ও নিজেকে প্রকাশ (১৬ অধ্যায়)