Select Page

বাইবেল ( সহজ বাংলা )



113

1সদাপ্রভুর প্রশংসা হোক। হে সদাপ্রভুর দাসেরা, গৌরব কর;

সদাপ্রভুর গৌরব কর।

2সদাপ্রভুর নাম ধন্য হোক,

এখন ও চিরকাল হোক।

3সূর্য ওঠার স্থান থেকে শুরু করে তার অস্ত যাবার স্থান পর্যন্ত

সদাপ্রভুর গৌরব হোক।

4সমস্ত জাতি সদাপ্রভুর অধীন;

আকাশেরও উপরে রয়েছে তাঁর মহিমা।

5আর কে আছে আমাদের ঈশ্বর সদাপ্রভুর মত?

তিনি আকাশেরও অনেক উপরে বাস করেন

6আর নীচু হয়ে মহাকাশ ও পৃথিবীর দিকে তাকান।

7তিনি ধুলা থেকে দুঃখীকে উঠান,

আর অভাবীকে উঠান ময়লার স্তূপ থেকে;

8যাতে তিনি উঁচু পদের লোকদের সংগে

তাদের বসিয়ে দিতে পারেন,

এমন কি, যারা তাঁর লোকদের মধ্যে উঁচু পদে আছে

তাদের সংগে বসিয়ে দিতে পারেন।

9তিনি বন্ধ্যাকে ছেলেমেয়েদের আনন্দময়ী মা করে

সংসারের পূর্ণ অধিকার দেন।

সদাপ্রভুর প্রশংসা হোক।