Select Page

বাইবেল ( সহজ বাংলা )



117

1হে সমস্ত জাতি, সদাপ্রভুর গৌরব কর;

হে সমস্ত লোক, তাঁর প্রশংসা কর;

2কারণ আমাদের প্রতি সদাপ্রভুর ভালবাসা প্রচুর

আর তাঁর বিশ্বস্ততা চিরকাল স্থায়ী।

সদাপ্রভুর প্রশংসা হোক।