Select Page

বাইবেল ( সহজ বাংলা )



120

উপরে ওঠার গান।

1আমার বিপদের সময় আমি সদাপ্রভুকে ডাকলাম,

তিনি আমাকে উত্তর দিলেন।

2হে সদাপ্রভু, মিথ্যাবাদী মুখ আর ছলনাকারী জিভ্‌ থেকে

তুমি আমাকে রক্ষা কর।

3ওহে ছলনাকারী জিভ্‌, তিনি তোমাকে কি দেবেন?

তিনি কি তোমাকে আরও শাস্তি দেবেন না?

4তিনি তোমাকে দেবেন যোদ্ধার ধারালো তীর

আর রোতম কাঠের জ্বলন্ত কয়লা।

5হায়, কি দুর্ভাগ্য আমার!

আমি মেশকীয়দের মত লোকদের কাছে বাস করছি,

কেদরীয়দের মত লোকদের তাম্বুর মধ্যে রয়েছি।

6যারা শান্তি ঘৃণা করে তেমন লোকদের সংগে

আমি আর বাস করতে চাই না।

7আমি শান্তি ভালবাসি,

কিন্তু যখন আমি শান্তির কথা বলি

তখন ওরা যুদ্ধ করতে চায়।