Select Page

বাইবেল ( সহজ বাংলা )



121

উপরে ওঠার গান।

1আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাব;

কোথা থেকে আমার সাহায্য আসবে?

2আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভুর কাছ থেকেই

আমার সাহায্য আসবে।

3তিনি তোমার পা পিছ্‌লে যেতে দেবেন না;

যিনি তোমাকে পাহারা দেন তিনি ঘুমে ঢুলে পড়বেন না।

4যিনি ইস্রায়েলীয়দের পাহারা দেন

তিনি তো ঘুমে ঢুলে পড়েন না, ঘুমানও না।

5সদাপ্রভুই তোমার রক্ষাকারী;

সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার ডান পাশে রয়েছেন।

6দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ

তোমার ক্ষতি করবে না।

7সমস্ত অমংগল থেকে সদাপ্রভুই তোমাকে রক্ষা করবেন;

তিনি তোমার প্রাণ রক্ষা করবেন।

8তোমার প্রতিদিনের জীবনে সদাপ্রভুই তোমাকে পাহারা দেবেন,

এখন থেকে চিরকাল দেবেন।