Select Page

বাইবেল ( সহজ বাংলা )



136

1সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মংগলময়;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

2ঈশ্বর, যিনি সব দেবতার চেয়েও মহান তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

3প্রভু, যিনি সব প্রভুদের চেয়েও মহান তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

4যিনি একাই সব বড় বড় আশ্চর্য কাজ করেন তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

5যিনি তাঁর বুদ্ধি দিয়ে আকাশ তৈরী করেছেন তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

6যিনি জলের উপরে ভূমি স্থাপন করেছেন তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

7যিনি বড় বড় আলোর সৃষ্টি করেছেন তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

8তিনি দিনের উপর রাজত্ব করার জন্য সূর্য সৃষ্টি করেছেন;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

9তিনি রাতের উপর রাজত্ব করার জন্য

চাঁদ ও তারা সৃষ্টি করেছেন;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

10যিনি মিসরীয়দের প্রথম সন্তানদের আঘাত করেছিলেন

তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

11যিনি তাদের মধ্য থেকে ইস্রায়েলীয়দের বের করে এনেছিলেন

তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

12তিনি কঠোর ও শক্তিশালী হাত দিয়ে

তাদের বের করে এনেছিলেন;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

13যিনি লোহিত সাগরকে দু’ভাগ করেছিলেন তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

14তিনি ইস্রায়েলীয়দের সাগরের মধ্য দিয়ে পার করে এনেছিলেন;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

15কিন্তু ফরৌণ ও তাঁর সৈন্যদলকে তিনি লোহিত সাগরে

ফেলে দিয়েছিলেন;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

16যিনি তাঁর লোকদের মরু-এলাকার মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন

তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

17যিনি বড় বড় রাজাদের আঘাত করেছিলেন তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

18তিনি শক্তিশালী রাজাদের মেরে ফেলেছিলেন;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

19তিনি ইমোরীয়দের রাজা সীহোনকে মেরে ফেলেছিলেন;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

20তিনি বাশনের রাজা ওগকে মেরে ফেলেছিলেন;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

21তিনি তাদের দেশ অধিকার হিসাবে দিয়ে দিয়েছিলেন;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

22তিনি তাদের দেশ অধিকার হিসাবে

তাঁর সেবাকারী ইস্রায়েলীয়দের দিয়েছিলেন;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

23যিনি আমাদের নীচু অবস্থায় আমাদের কথা মনে করলেন

তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

24যিনি শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করলেন

তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

25যিনি সমস্ত প্রাণীকে খাবার দেন তাঁকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

26তোমরা স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ দাও;

– তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।