Select Page

বাইবেল ( সহজ বাংলা )



24

দায়ূদের গান।

1পৃথিবী ও তার মধ্যেকার সব কিছু সদাপ্রভুর;

জগৎ ও তার মধ্যে যারা বাস করে তারাও তাঁর;

2কারণ তিনিই গভীর জলের উপরে ভূমির ভিত্তি গাঁথলেন,

আর সেই ভূমি মাটির নীচের জলের উপরে ধরে রাখলেন।

3কে সদাপ্রভুর পাহাড়ে ওঠার যোগ্য?

তাঁর পবিত্র জায়গায় দাঁড়াবার যোগ্য কে?

4কেবল সে-ই যোগ্য,

যার হাত নির্দোষ,

অন্তর খাঁটি,

মন মিথ্যার দিকে নয়,

আর মুখে নেই মিথ্যা শপথ।

5সে সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ পাবে;

সে যে তাঁরই ইচ্ছামত চলছে

তার উদ্ধারকর্তা ঈশ্বর তা দেখিয়ে দেবেন।

6এই রকম লোকেরা সদাপ্রভুর উপাসনা করে,

তারা তাঁর মুখের দিকে তাকায়;

এরাই যাকোবের বংশ। [সেলা]

7হে শহরের ফটক, তোমাদের মাথা আরও উপরে তোল;

হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক;

গৌরবের রাজা ভিতরে ঢুকবেন।

8এই গৌরবের রাজা কে?

তিনি সদাপ্রভু, যিনি শক্তিশালী ও মহান;

সেই সদাপ্রভু, যিনি যুদ্ধে মহান।

9হে শহরের ফটক, তোমাদের মাথা আরও উপরে তোল;

হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক;

গৌরবের রাজা ভিতরে ঢুকবেন।

10কে এই গৌরবের রাজা?

সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই গৌরবের রাজা। [সেলা]