Select Page

বাইবেল ( সহজ বাংলা )



93

1সদাপ্রভুই রাজা; তিনি মহিমার রাজপোশাক পরেছেন,

তিনি শক্তিতে কোমর বেঁধেছেন;

পৃথিবী অটলভাবে স্থাপিত হয়েছে,

তা কখনও নড়বে না।

2প্রথম থেকেই তোমার সিংহাসন অটল;

তুমি চিরকাল আছ।

3হে সদাপ্রভু, বন্যার জলে গর্জন উঠেছে,

সেই জল গর্জন করছে;

ফুলে ওঠা ঢেউগুলো ভেংগে পড়ছে।

4বন্যার জলের গর্জনের চেয়ে,

সাগরের আছড়ে পড়া ঢেউয়ের চেয়ে

সদাপ্রভু শক্তিমান, যিনি উপরে আছেন।

5তোমার সব বাক্য নির্ভরযোগ্য;

হে সদাপ্রভু, তোমার ঘর পবিত্রতার সাজে চিরকাল সাজানো।