
শলোমনের পরমগীত
ভূমিকা
প্রথম রাজাবলি ৪:৩২পদ অনুসারে রাজা শলোমন ১০০৫টি গান লিখেছিলেন। সেই গানগুলোর মধ্যে এই গানটি সবচেয়ে সুন্দর। যিহূদীরা তাদের সবচেয়ে বড় পর্ব, অর্থাৎ উদ্ধার-পর্বের সময় এই বইটি পড়ে। বিয়ের সম্বন্ধের মধ্যে যেন সত্যিকারের ভালবাসা ও পবিত্রতা রক্ষা করা হয় পরমগীত তাতে উৎসাহ দান করে। পরমগীত ঠিকভাবে বুঝতে পারলে বিয়ে সম্বন্ধে বিশ্বাসীর জ্ঞান বৃদ্ধি পাবে। প্রার্থনা করে বইটা পড়া দরকার। আমরা যখন বিয়ের সম্বন্ধে ভাল করে বুঝতে পারব তখন ঈশ্বরের সংগে তাঁর লোকদের সম্বন্ধও ভাল করে বুঝতে পারব (হোশেয় ২:১৯-২৩ ও ইফিষীয় ৫:২৩-৩২ পদ দেখুন)।
বিষয় সংক্ষেপ:
(ক) বিয়ের আগে পরসপরকে জানা (১:১-৩:৫ পদ)
(খ) বিয়ের পরে দেহের মিলন (৩:৬-৫;১ পদ)
(গ) পরসপরের মধ্যে অমিল ও আবার মিল হওয়া (৫:২-৮:৪ পদ)
(ঘ) ভালবাসার প্রমাণ ও প্রতিজ্ঞা (৮:৫-১৪ পদ)