Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

18
দায়ূদের বিজয়
1পরে দায়ূদ পলেষ্টীয়দের হারিয়ে দিয়ে তাদের নিজের অধীনে আনলেন। তিনি পলেষ্টীয়দের হাত থেকে গাৎ ও তার আশেপাশের গ্রামগুলো দখল করে নিলেন। 2দায়ূদ মোয়াবীয়দেরও হারিয়ে দিলেন। তারা দায়ূদের অধীন হয়ে তাঁকে কর্ দিতে লাগল।
3পরে সোবার রাজা হদদেষর যখন ইউফ্রেটিস নদী বরাবর তাঁর জায়গাগুলোতে আবার তাঁর কর্তৃত্ব স্থাপন করতে গেলেন তখন দায়ূদ তাঁর সংগে যুদ্ধ করতে হমাৎ পর্যন্ত গেলেন। 4দায়ূদ তাঁর এক হাজার রথ, সাত হাজার ঘোড়সওয়ার এবং বিশ হাজার পদাতিক সৈন্য আটক করলেন। তাদের একশোটা রথের ঘোড়া রেখে তিনি বাকী সব ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন।
5দামেস্কের অরামীয়েরা যখন সোবার রাজা হদদেষরকে সাহায্য করতে আসল তখন দায়ূদ তাদের বাইশ হাজার লোককে মেরে ফেললেন। 6দায়ূদ অরাম রাজ্যের দামেস্কে সৈন্যদল রাখলেন। তাতে অরামীয়েরা তাঁর অধীন হয়ে তাঁকে কর্ দিতে লাগল। এইভাবে দায়ূদ যে কোন জায়গায় যেতেন সদাপ্রভু সেখানে তাঁকে জয়ী করতেন।
7হদদেষরের লোকদের সোনার ঢালগুলো দায়ূদ যিরূশালেমে নিয়ে আসলেন। 8টিভৎ ও কূন নামে হদদেষরের দু’টা শহর থেকে দায়ূদ প্রচুর পরিমাণে ব্রোঞ্জও নিয়ে আসলেন। এই ব্রোঞ্জ দিয়ে শলোমন সেই বিরাট পাত্র, থাম ও ব্রোঞ্জের অন্যান্য জিনিস তৈরী করিয়েছিলেন।
9হমাতের রাজা তয়ি শুনতে পেলেন যে, দায়ূদ সোবার রাজা হদদেষরের গোটা সৈন্যদলকে হারিয়ে দিয়েছেন। 10দায়ূদ হদদেষরের সংগে যুদ্ধে জয়ী হয়েছেন বলে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবার জন্য তয়ি তাঁর ছেলে হদোরামকে রাজা দায়ূদের কাছে পাঠিয়ে দিলেন। এই হদদেষরের সংগে তয়ির অনেকবার যুদ্ধ হয়েছিল। হদোরাম দায়ূদের জন্য সংগে করে সোনা, রূপা ও ব্রোঞ্জের নানা রকম জিনিস নিয়ে এসেছিলেন। 11এর আগে রাজা দায়ূদ ইদোমীয়, মোয়াবীয়, অম্মোনীয়, পলেষ্টীয় এবং অমালেকীয়দের কাছ থেকে সোনা ও রূপা নিয়ে এসে যেমন সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন তেমনি এগুলো নিয়েও তিনি তা-ই করলেন।
12সরূয়ার ছেলে অবীশয় লবণ-উপত্যকায় আঠারো হাজার ইদোমীয়কে মেরে ফেললেন। 13তিনি ইদোমের কয়েক জায়গায় সৈন্যদল রাখলেন আর তাতে সমস্ত ইদোমীয়েরা দায়ূদের অধীন হল। দায়ূদ যে কোন জায়গায় যেতেন সদাপ্রভু সেখানেই তাঁকে জয়ী করতেন।
দায়ূদের কর্মচারীরা
14দায়ূদ সমস্ত ইস্রায়েল দেশের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর লোকদের তিনি ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন। 15সরূয়ার ছেলে যোয়াব ছিলেন তাঁর প্রধান সেনাপতি আর অহীলূদের ছেলে যিহোশাফট তাঁর রাজত্বের সব ইতিহাস লিখে রাখতেন। 16অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অবীমেলক ছিলেন পুরোহিত আর শব্শ ছিলেন রাজার লেখক। 17যিহোয়াদার ছেলে বনায় ছিলেন দায়ূদের দেহরক্ষী করেথীয় ও পলেথীয়দের প্রধান, আর দায়ূদের ছেলেরা রাজার প্রধান প্রধান পদে নিযুক্ত ছিলেন।