Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



30

দায়ূদ অমালেকীয়দের ধ্বংস করলেন

1-2দায়ূদ তাঁর লোকদের নিয়ে তৃতীয় দিনে সিক্লগে গিয়ে পৌঁছালেন। কিন্তু এর মধ্যেই অমালেকীয়েরা নেগেভে পলেষ্টীয়দের এলাকায় এবং সিক্লগে লুটপাট করেছিল। তারা সিক্লগ আক্রমণ করে পুড়িয়ে দিয়ে সেখানকার সমস্ত স্ত্রীলোকদের এবং ছোট-বড় সবাইকে বন্দী করে নিয়ে গিয়েছিল। অবশ্য কাউকেই তারা মেরে ফেলে নি, কেবল ফিরে যাবার সময় তাদের সংগে করে নিয়ে গিয়েছিল।

3দায়ূদ তাঁর লোকদের নিয়ে সিক্লগে ফিরে এসে দেখলেন শহরটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের স্ত্রী ও ছেলেমেয়েদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। 4এই অবস্থা দেখে দায়ূদ ও তাঁর লোকেরা জোরে জোরে কাঁদতে লাগলেন। শেষে এমন হল যে, তাদের কাঁদবার শক্তিও আর রইল না। 5দায়ূদের দুই স্ত্রী, যিষ্রীয়েলের অহিনোয়ম আর কর্মিলের বাসিন্দা নাবলের বিধবা অবীগল বন্দী হয়েছিলেন। 6তখন দায়ূদ মহা বিপদে পড়লেন, কারণ ছেলেমেয়েদের জন্য তাঁর লোকদের মন দায়ূদের প্রতি এমন তেতো হয়ে উঠেছিল যে, তারা দায়ূদকে পাথর মারবার কথা বলাবলি করছিল। কিন্তু দায়ূদ তাঁর ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর করে অন্তরে শক্তি পেলেন।

7-8দায়ূদ তখন অহীমেলকের ছেলে মহাপুরোহিত অবিয়াথরকে বললেন, “এফোদটা আমার কাছে নিয়ে আসুন।” সেটি আনা হলে পর দায়ূদ সদাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, “আমি ঐ আক্রমণকারী দলের পিছনে তাড়া করব? করলে কি তাদের ধরতে পারব?”

উত্তরে সদাপ্রভু বললেন, “হ্যাঁ, তাড়া কর। তুমি নিশ্চয়ই তাদের ধরতে পারবে এবং সবাইকে উদ্ধার করতে পারবে।”

9তখন দায়ূদ তাঁর ছ’শো লোক সংগে নিলেন। তাঁরা বিষোর নামে একটা পাহাড়ী খাদের কাছে গিয়ে উপস্থিত হলেন। সেখানে কিছু লোককে রেখে যেতে হল। 10প্রায় দু’শো লোক ক্লান্ত হয়ে পড়াতে সেই খাদ পার হতে পারল না। দায়ূদ চারশো লোক নিয়ে শত্রুদের পিছনে তাড়া করে গেলেন।

11পরে একটা মাঠের মধ্যে তাঁর লোকেরা একজন মিসরীয় লোককে দেখতে পেল। তারা তাকে দায়ূদের কাছে নিয়ে গেল এবং খাবার ও জল খেতে দিলে সে তা খেল। 12তারপর তারা তাকে ডুমুরের তালের এক টুকরা ও দুই তাল কিশমিশ খেতে দিল। তিন দিন তিন রাত সে খাবার কিম্বা জল কিছুই খায় নি, তাই এই সব খেয়ে সে যেন প্রাণ ফিরে পেল।

13দায়ূদ লোকটিকে জিজ্ঞাসা করলেন, “তুমি কার লোক? কোথা থেকে এসেছ?”

লোকটি বলল, “আমি একজন মিসরীয় যুবক, একজন অমালেকীয়ের দাস। আজ তিন দিন হল আমার অসুখ হয়েছে, তাই আমার মনিব আমাকে ফেলে চলে গেছেন। 14আমরা নেগেভে করেথীয়দের এলাকা, যিহূদা এলাকা ও কালেব এলাকায় লুটপাট করতে গিয়েছিলাম আর সিক্লগ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি।”

15দায়ূদ বললেন, “ঐ লুটেরাদের কাছে কি তুমি আমাকে নিয়ে যেতে পারবে?”

উত্তরে সে বলল, “আপনি ঈশ্বরের নামে শপথ করে বলুন যে, আপনি আমাকে মেরেও ফেলবেন না কিম্বা আমার মনিবের হাতে তুলেও দেবেন না। তাহলে আমি আপনাকে তাদের কাছে নিয়ে যাব।”

16পরে সে দায়ূদকে ঐ দলের কাছে নিয়ে গেল। তারা তখন একটা মাঠের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং খাওয়া-দাওয়া করছিল ও মদ খেয়ে আমোদ-প্রমোদ করছিল, কারণ পলেষ্টীয়দের দেশ ও যিহূদা এলাকা থেকে তারা অনেক জিনিসপত্র লুটপাট করে এনেছিল। 17দায়ূদ সেই দিনের বিকালবেলা থেকে শুরু করে পর দিন সন্ধ্যা পর্যন্ত তাদের সংগে যুদ্ধ করলেন। তাদের মধ্যে কেউই রক্ষা পেল না, কেবল চারশো যুবক উটের পিঠে করে পালিয়ে গেল। 18অমালেকীয়েরা যা কিছু লুট করে নিয়ে এসেছিল তা সবই তিনি উদ্ধার করলেন। তাঁর দুই স্ত্রীকেও তিনি উদ্ধার করলেন। 19তাদের কম বা বেশী বয়সের লোক, তাদের ছেলে বা মেয়ে আর যে সব জিনিস অমালেকীয়েরা লুট করেছিল বা নিয়ে এসেছিল তার কিছুই বাদ পড়ল না; দায়ূদ সবই ফিরিয়ে আনলেন। 20তিনি অমালেকীয়দের সমস্ত গরু-ভেড়াও নিয়ে নিলেন। তাঁর লোকেরা সেগুলোকে অন্যান্য পশুপালের আগে আগে তাড়িয়ে নিয়ে চলল। তারা বলল, “এগুলো দায়ূদের লুটের জিনিস।”

21যে দু’শো লোক ক্লান্ত হয়ে দায়ূদের সংগে যেতে পারে নি, যাদের বিষোর খাদের কাছে রেখে যাওয়া হয়েছিল, দায়ূদ তাদের কাছে ফিরে আসলেন। সেই লোকেরা দায়ূদ ও তাঁর সংগের লোকদের এগিয়ে নেবার জন্য এসেছিল। দায়ূদ ও তাঁর লোকেরা তাদের কাছে গেলে পর দায়ূদ তাদের খবরাখবর নিলেন। 22কিন্তু দায়ূদের সংগে যারা গিয়েছিল তাদের মধ্যে যারা দুষ্ট ও গোলমেলে লোক ছিল তারা বলল, “ওরা আমাদের সংগে যায় নি বলে আমরা যা উদ্ধার করে ফিরিয়ে এনেছি তা ওদের দেব না। ওরা কেবল যে যার বউ ও ছেলেমেয়ে নিয়ে চলে যাক।”

23উত্তরে দায়ূদ বললেন, “না, না, আমার ভাইয়েরা, সদাপ্রভু আমাদের যা দিয়েছেন তা নিয়ে তোমরা এই রকম কোরো না। তিনি আমাদের রক্ষা করেছেন এবং আমাদের লুটকারীদের আমাদের হাতে তুলে দিয়েছেন। 24তোমাদের এই সব কথায় কেউ রাজী হবে না। যারা যুদ্ধে গিয়েছিল আর যারা জিনিসপত্র পাহারা দিয়েছিল তারা সবাই একই রকম ভাগ পাবে।” 25সেই দিন থেকে দায়ূদ ইস্রায়েলীয়দের জন্য সেই অনুসারে নিয়ম ঠিক করে দিলেন আর তা আজও চালু আছে।

26সিক্লগে ফিরে এসে দায়ুদ যিহূদা-গোষ্ঠীর বৃদ্ধ নেতাদের কাছে লুটের মালের কিছু কিছু অংশ পাঠিয়ে দিলেন। তাঁরা ছিলেন তাঁর বন্ধু। তিনি তাঁদের কাছে এই কথা বলে পাঠালেন, “সদাপ্রভুর শত্রুদের কাছ থেকে লুটে আনা জিনিসের মধ্য থেকে আমি আপনাদের কাছে কিছু উপহার পাঠালাম।” 27যে সব বৃদ্ধ নেতাদের কাছে সেগুলো পাঠানো হল তাঁরা ছিলেন বৈথেলের, রামোৎ-নেগেভের, যত্তীরের, 28-31অরোয়েরের, শিফমোতের, ইষ্টিমোয়ের এবং রাখলের লোক। তা ছাড়া যিরহমেলীয় ও কেনীয়দের শহরের বৃদ্ধ নেতাদের এবং হর্মার, কোর-আশনের, অথাকের ও হিব্রোণের বৃদ্ধ নেতাদের আর যে সব জায়গায় দায়ূদ ও তাঁর লোকেরা যাওয়া-আসা করতেন সেই সব জায়গার বৃদ্ধ নেতাদের কাছেও তিনি সেগুলো পাঠিয়ে দিলেন।