Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



6

সাক্ষ্য-সিন্দুক ফিরিয়ে দেওয়া

1সদাপ্রভুর সিন্দুকটি সাত মাস পর্যন্ত পলেষ্টীয়দের দেশে রইল। 2পরে পলেষ্টীয় শাসনকর্তারা পুরোহিত ও গণকদের ডেকে বললেন, “আমরা সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে কি করব? আমাদের বল, কিভাবে আমরা এটাকে তার নিজের জায়গায় পাঠিয়ে দেব?”

3তারা বলল, “আপনারা যদি ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুকটি পাঠিয়েই দেন তবে তা খালি পাঠাবেন না। আপনারা অবশ্যই তাঁর কাছে একটা দোষ-উৎসর্গ পাঠিয়ে দেবেন। তাহলে আপনারা সুস্থ হবেন আর জানতে পারবেন যে, কেন তাঁর কঠোর হাত আপনাদের উপর থেকে সরে যাচ্ছে না।”

4তখন শাসনকর্তারা জিজ্ঞাসা করলেন, “দোষ-উৎসর্গ হিসাবে আমরা তাঁর কাছে কি পাঠিয়ে দেব?”

তারা বলল, “পলেষ্টীয়দের শাসনকর্তাদের সংখ্যা অনুসারে আপনারা পাঁচটা সোনার টিউমার ও পাঁচটা সোনার ইঁদুর পাঠিয়ে দিন, কারণ লোকদের উপরে এবং তাদের শাসনকর্তাদের উপরে একই আঘাত এসেছে। 5যে টিউমার রোগ আপনাদের শরীরে দেখা দিয়েছে এবং যে ইঁদুর আপনাদের দেশ ধ্বংস করে দিচ্ছে আপনারা সেগুলোর মূর্তি তৈরী করুন আর ইস্রায়েলীয়দের ঈশ্বরের গৌরব করুন। তাহলে হয়তো তিনি আপনাদের উপর থেকে এবং আপনাদের দেবতাদের ও দেশের উপর থেকে তাঁর কঠোর হাত সরিয়ে নেবেন। 6আপনারা কেন ফরৌণ ও মিসরীয়দের মত করে নিজেদের মনকে কঠিন করছেন? ইস্রায়েলীয়দের ঈশ্বর যখন মিসরীয়দের বোকা বানিয়েছিলেন তখন তারা ইস্রায়েলীয়দের যেতে দিয়েছিল, আর তারা চলে গিয়েছিল।

7“এখন আপনারা একটা নতুন গাড়ী তৈরী করুন এবং দুধ দেয় এমন দু’টা গাভী নিন যাদের উপর কখনও জোয়াল চাপানো হয় নি। সেগুলো আপনারা সেই গাড়ীতে জুড়ে দেবেন, কিন্তু তাদের বাছুরগুলো তাদের কাছ থেকে সরিয়ে ঘরে নিয়ে যাবেন। 8তারপর সদাপ্রভুর সিন্দুকটি আপনারা সেই গাড়ীর উপর বসাবেন এবং দোষ-উৎসর্গের জন্য যে সব সোনার জিনিস আপনারা সদাপ্রভুকে পাঠাবেন সেগুলো একটা বাক্সের মধ্যে করে সিন্দুকের পাশে রাখবেন। এইভাবে সিন্দুকটি পাঠিয়ে দেবেন যাতে সেটি চলে যায়। 9তবে নজর রাখবেন, সিন্দুকটি যদি নিজের দেশের পথ ধরে বৈৎ-শেমশে যায় তবে বুঝবেন যে, আমাদের উপর এই ভীষণ অমংগল সদাপ্রভুই এনেছেন। কিন্তু যদি সেই পথে না যায় তবে আমরা বুঝতে পারব যে, আমাদের উপর এই আঘাত তাঁর হাত থেকে আসে নি, এমনিই তা আমাদের উপর এসেছে।”

10তাঁরা তখন তা-ই করলেন। লোকেরা দুধ দেওয়া দু’টা গাভী নিয়ে গাড়ীতে জুড়ে দিল আর তাদের বাছুরগুলোকে ঘরে আট্‌কে রাখল। 11তারপর তারা সেই গাড়ীর উপরে সদাপ্রভুর সিন্দুকটি রাখল এবং তার পাশে রাখল সেই বাক্সটা যার মধ্যে ছিল সোনার ইঁদুর ও সোনার টিউমারগুলো। 12তখন গাভী দু’টা ডানে-বাঁয়ে না ঘুরে ডাকতে ডাকতে রাজপথ দিয়ে সোজা বৈৎ-শেমশের দিকে চলল। পলেষ্টীয়দের শাসনকর্তারা গাড়ীটার পিছনে পিছনে বৈৎ-শেমশের সীমা পর্যন্ত গেলেন।

13বৈৎ-শেমশের লোকেরা তখন উপত্যকার মধ্যে গম কাটছিল। তারা চোখ তুলে চাইতেই সিন্দুকটি তাদের চোখে পড়ল এবং তারা খুশী হল। 14বৈৎ-শেমশে এসে গাড়ীটা যিহোশূয়ের ক্ষেতের মধ্যে একটা বড় পাথরের পাশে গিয়ে থামল। ইস্রায়েলীয়েরা সেই গাড়ীটার কাঠ কেটে নিয়ে ঐ দু’টা গাভী দিয়ে সদাপ্রভুর উদ্দেশে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করল। 15এর আগে লেবীয়েরা সদাপ্রভুর সিন্দুকটি এবং সোনার জিনিস সুদ্ধ বাক্সটা নামিয়ে সেই বড় পাথরটার উপর রেখেছিল। সেই দিন বৈৎ-শেমশের লোকেরা সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো এবং অন্যান্য উৎসর্গের অনুষ্ঠান করল। 16পলেষ্টীয়দের সেই পাঁচজন শাসনকর্তা সব কিছু দেখে সেই দিনই আবার ইক্রোণে ফিরে গেলেন।

17সদাপ্রভুর উদ্দেশে দোষ-উৎসর্গ হিসাবে পলেষ্টীয়েরা যে সব শহরগুলোর পক্ষ থেকে একটা করে সোনার টিউমার পাঠিয়েছিল সেগুলো হল অস্‌দোদ, গাজা, অস্কিলোন, গাত ও ইক্রোণ। 18সেই পাঁচজন শাসনকর্তার অধীনে পলেষ্টীয়দের পাঁচটা দেয়াল-ঘেরা শহর ও সেগুলোর সংগেকার দেয়াল-ছাড়া গ্রামগুলোর পক্ষ থেকে পলেষ্টীয়েরা সোনার ইঁদুর পাঠিয়েছিল। পলেষ্টীয়দের এলাকা ছিল বৈৎ-শেমশে যিহোশূয়ের ক্ষেতের মধ্যেকার বড় পাথরটা পর্যন্ত, যার উপর তারা সদাপ্রভুর সিন্দুকটি নামিয়ে রেখেছিল। সেটা আজও সেখানে রয়েছে।

19বৈৎ-শেমশের কিছু লোক সদাপ্রভুর সিন্দুকের ভিতরে চেয়ে দেখেছিল বলে সদাপ্রভু তাদের মেরে ফেললেন। তিনি তখন সেখানকার পঞ্চাশ হাজার সত্তর জনকে মেরে ফেলেছিলেন। তিনি এই ভীষণ আঘাত করেছিলেন বলে লোকেরা বিলাপ করতে লাগল। 20তারা বলল, “এই পবিত্র ঈশ্বর সদাপ্রভুর সামনে কে টিকে থাকতে পারবে? এখান থেকে এখন তাঁকে কার কাছে পাঠানো যায়?”

21তারপর তারা কয়েকজন লোককে দিয়ে কিরিয়ৎ-যিয়ারীমের লোকদের কাছে বলে পাঠাল, “পলেষ্টীয়েরা সদাপ্রভুর সিন্দুক ফিরিয়ে দিয়েছে। তোমরা নেমে এসে সিন্দুকটি তোমাদের কাছে নিয়ে যাও।”