Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



1

জ্ঞানের জন্য শলোমনের প্রার্থনা

1দায়ূদের ছেলে শলোমন তাঁর রাজ্যটি বেশ শক্তভাবে নিজের অধীনে রাখলেন, কারণ তাঁর ঈশ্বর সদাপ্রভু তাঁর সংগে ছিলেন এবং তাঁকে খুব মহান করেছিলেন।ক্ষমতা

2শলোমন সমস্ত ইস্রায়েলীয়দের, অর্থাৎ হাজার সৈন্যের ও শত সৈন্যের সেনাপতিদের, বিচারকদের এবং ইস্রায়েলের সমস্ত বংশের নেতাদের একত্র হবার জন্য আদেশ দিলেন। 3তারপর তিনি ও সমস্ত লোকেরা গিবিয়োনের উপাসনার উঁচু স্থানে গেলেন, কারণ সেখানেই ঈশ্বরের মিলন-তাম্বু ছিল যেটি সদাপ্রভুর দাস মোশি মরু-এলাকায় থাকতে তৈরী করেছিলেন। 4অবশ্য ঈশ্বরের সিন্দুকটি যিরূশালেমে ছিল, কারণ দায়ূদ কিরিয়ৎ-যিয়ারীম থেকে সেটি নিয়ে এসে এর জন্য যিরূশালেমে যে তাম্বু খাটিয়েছিলেন সেখানে রেখেছিলেন। 5কিন্তু হূরের নাতি ঊরির ছেলে বৎসলেল ব্রোঞ্জের যে বেদী তৈরী করেছিলেন সেটি গিবিয়োনে সদাপ্রভুর আবাস-তাম্বুর সামনে ছিল। সেইজন্য শলোমন ও সব লোকেরা সেখানে গেলেন। 6তখন শলোমন সেই ব্রোঞ্জের বেদীর কাছে গিয়ে সদাপ্রভুর সামনে তার উপরে এক হাজার পশু দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করলেন।

7সেই রাতে ঈশ্বর শলোমনের কাছে উপস্থিত হয়ে তাঁকে বললেন, “তুমি আমার কাছে যা চাইবে আমি তা-ই তোমাকে দেব।”

8উত্তরে শলোমন ঈশ্বরকে বললেন, “তুমি আমার বাবা দায়ূদের প্রতি অটল ভালবাসা দেখিয়েছ এবং তাঁর জায়গায় আমাকে রাজা করেছ। 9হে ঈশ্বর সদাপ্রভু, আমার বাবা দায়ূদের কাছে তুমি যে প্রতিজ্ঞা করেছ এখন তা পূর্ণ কর, কারণ তুমি এমন এক জাতির উপরে আমাকে রাজা করেছ যারা পৃথিবীর ধুলার মত অসংখ্য। 10আমাকে জ্ঞান ও বুদ্ধি দাও যাতে আমি আমার কর্তব্য পালন করতে পারি, কারণ কার সাধ্য আছে তোমার এই মহাজাতিকে শাসন করে?”

11তখন ঈশ্বর শলোমনকে বললেন, “তোমার মনের ইচ্ছা ভাল। তুমি ধন, সম্পদ, সম্মান কিম্বা শত্রুদের মৃত্যু চাও নি, এমন কি, অনেক আয়ুও চাও নি। তার চেয়ে বরং আমার যে লোকদের উপরে আমি তোমাকে রাজা করেছি তাদের শাসন করবার জন্য তুমি জ্ঞান ও বুদ্ধি চেয়েছ। 12সেইজন্য তোমাকে জ্ঞান ও বুদ্ধি দেওয়া হল। এছাড়া আমি তোমাকে এমন ধন, সম্পদ ও সম্মান দেব যা তোমার আগে কোন রাজার ছিল না এবং তোমার পরেও থাকবে না।”

13এর পর শলোমন গিবিয়োনের উপাসনার উঁচু স্থান, যেখানে মিলন-তাম্বু ছিল, সেখান থেকে যিরূশালেমে চলে গেলেন আর ইস্রায়েলের উপরে রাজত্ব করতে লাগলেন।

14শলোমন অনেক রথ ও ঘোড়া যোগাড় করলেন। তাতে তাঁর এক হাজার চারশো রথ ও বারো হাজার ঘোড়া হল। এই সব তিনি রথ রাখবার শহরগুলোতে এবং যিরূশালেমে নিজের কাছে রাখলেন। 15রাজা যিরূশালেমে সোনা ও রূপাকে করলেন পাথরের মত প্রচুর এবং এরস কাঠকে করলেন নীচু পাহাড়ী এলাকায় গজানো ডুমুর গাছের মত অনেক। 16শলোমনের ঘোড়াগুলো মিসর ও কিলিকিয়া থেকে আনা হত। রাজার বণিকেরা কিলিকিয়া থেকে সেগুলো কিনে আনত। 17মিসর থেকে আনা প্রত্যেকটা রথের দাম পড়ত সাত কেজি আটশো গ্রাম রূপা এবং প্রত্যেকটা ঘোড়ার দাম পড়ত প্রায় দুই কেজি রূপা। সেই বণিকেরা হিত্তীয় ও অরামীয় সব রাজাদের কাছে সেগুলো বিক্রি করত।