Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



2

উপাসনা-ঘর তৈরীর প্রস্তুতি

1শলোমন সদাপ্রভুর উদ্দেশে একটা উপাসনা-ঘর এবং নিজের জন্য একটা রাজবাড়ী তৈরী করবার আদেশ দিলেন। 2তিনি সত্তর হাজার লোককে বোঝা বইবার জন্য, আশি হাজার লোককে পাহাড়ে পাথর কাটবার জন্য এবং তিন হাজার ছ’শো লোককে তাদের তদারক করবার জন্য কাজে লাগালেন।

3শলোমন সোরের রাজা হীরমকে এই খবর পাঠালেন, “আমার বাবা দায়ূদের থাকবার জন্য একটা রাজবাড়ী তৈরী করতে আপনি যেমন তাঁকে এরস কাঠ পাঠিয়েছিলেন তেমনি আমার জন্যও এরস কাঠ পাঠিয়ে দিন। 4এখন আমি আমার ঈশ্বর সদাপ্রভুর জন্য একটা ঘর তৈরী করতে ও তাঁর নামে সেটি উৎসর্গ করতে প্রস্তুত হয়েছি, যাতে তাঁর সামনে সুগন্ধি-ধূপ জ্বালানো যায়, নিয়মিত ভাবে সম্মুখ-রুটি সাজিয়ে রাখা যায় এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায়, বিশ্রামবারে, অমাবস্যায় ও আমাদের ঈশ্বর সদাপ্রভুর স্থির-করা বিভিন্ন পর্বের সময়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করা যায়। এই সব পালন করা ইস্রায়েলীয়দের জন্য একটা চিরকালের নিয়ম।

5“যে ঘরটি আমি তৈরী করতে যাচ্ছি সেটি হবে মহৎ, কারণ আমাদের ঈশ্বর সমস্ত দেবতার চেয়ে মহান। 6কিন্তু তাঁর জন্য ঘর তৈরী করতে কে পারে? কারণ আকাশে, এমন কি স্বর্গেও তাঁর স্থান অকুলান হয়। কেবল তাঁর সামনে বিভিন্ন উৎসর্গের জিনিসগুলো পোড়াবার স্থান ছাড়া আমি আর কি করে তাঁর জন্য একটা ঘর তৈরী করতে পারি?

7“আমার বাবা দায়ূদ দক্ষ কারিগরদের ঠিক করে রেখেছেন যারা এখন যিহূদা ও যিরূশালেমে আমার কাছে আছে। তাদের সংগে কাজ করবার জন্য আপনি আমাকে এমন একজন দক্ষ কারিগর পাঠিয়ে দিন যে সোনা-রূপা, ব্রোঞ্জ ও লোহার কাজ, বেগুনী, লাল ও নীল রংয়ের সুতার কাজ এবং খোদাই করবার কাজ করতে জানে। 8-9এছাড়া আপনি এরস, বেরস, আল্‌গুম নামে লেবাননের এই সুগন্ধি কাঠগুলো পাঠিয়ে দেবেন, কারণ আমি জানি আপনার লোকেরা সেখানকার কাঠ কাটবার কাজে পাকা। আমার লোকেরা আপনার লোকদের সংগে কাজ করবে যেন তারা আমাকে প্রচুর কাঠের যোগান দিতে পারে, কারণ যে ঘরটি আমি তৈরী করতে যাচ্ছি সেটি হবে খুব বড় ও চমৎকার। 10আমি আপনার লোকদের, অর্থাৎ যে কাঠুরেরা গাছ কাটবে তাদের তিন হাজার ছ’শো টন পেষা গম, তিন হাজার ছ’শো টন যব, চার লক্ষ চারশো লিটার আংগুর-রস এবং চার লক্ষ চারশো লিটার জলপাইয়ের তেল দেব।”

11সোরের রাজা হীরম উত্তরে শলোমনকে এই চিঠি লিখে পাঠালেন, “সদাপ্রভু তাঁর লোকদের ভালবাসেন বলেই আপনাকে তাদের রাজা করেছেন।” 12হীরম আরও লিখলেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ধন্য, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি রাজা দায়ূদকে এমন একজন জ্ঞানী ছেলে দিয়েছেন যাঁর বুদ্ধি এবং বুঝবার ক্ষমতা আছে এবং যিনি সদাপ্রভুর জন্য একটা ঘর ও নিজের জন্য একটা রাজবাড়ী তৈরী করবেন।

13“আমি আপনার কাছে হীরাম নামে একজন খুব দক্ষ ও বুদ্ধিমান কারিগরকে পাঠালাম। 14তার মা দান-গোষ্ঠীর মেয়ে এবং তার বাবা সোরের লোক। সে সোনা-রূপা, ব্রোঞ্জ, লোহা, পাথর ও কাঠ এবং বেগুনী, নীল ও লাল সুতা আর মসীনা সুতার কাজ করতে জানে। সব রকম খোদাই করবার কাজে সে পাকা এবং যে কোন নক্‌শা দিলে সে তা করতে পারে। সে আপনাদের কারিগরদের সংগে ও আমার মনিব, আপনার বাবা দায়ূদের কারিগরদের সংগে কাজ করবে।

15“কাজেই আমার প্রভু আপনি যেমন বলেছেন সেই মত গম, যব, জলপাইয়ের তেল ও আংগুর-রস আমাদের কাছে পাঠিয়ে দেবেন। 16আমরা লেবানন থেকে আপনার প্রয়োজন মত সমস্ত কাঠ কেটে একসংগে বেঁধে সমুদ্রে ভাসিয়ে যাফো পর্যন্ত নিয়ে যাব। তারপর আপনি সেগুলো যিরূশালেমে তুলে নিয়ে যাবেন।”

17শলোমন তাঁর বাবা দায়ূদের লোকগণনার মতই ইস্রায়েলে বাসকারী সমস্ত বিদেশীদের সংখ্যা গণনা করালেন। তাতে তাদের সংখ্যা হল এক লক্ষ তিপ্পান্ন হাজার ছ’শো। 18তাদের মধ্য থেকে তিনি সত্তর হাজার লোককে বোঝা বইবার জন্য, আশি হাজার লোককে পাহাড়ে পাথর কাটবার জন্য এবং সেই লোকদের কাজের তদারক করবার জন্য তিন হাজার ছ’শো লোককে নিযুক্ত করলেন।