Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



8

শলোমনের অন্যান্য কাজ

1সদাপ্রভুর ঘর ও তাঁর নিজের বাড়ী তৈরী করতে শলোমনের বিশ বছর লেগেছিল। 2হীরম যে সব গ্রাম তাঁকে দিয়েছিলেন শলোমন সেই বিশ বছরের শেষে সেগুলো আবার গড়ে তুললেন এবং ইস্রায়েলীয়দের সেখানে বাস করতে দিলেন। 3তারপর শলোমন হমাৎ-সোবাতে গিয়ে সেটা দখল করে নিলেন। 4তিনি মরু-এলাকায় তদ্‌মোর শহর এবং হমাৎ এলাকার সমস্ত ভাণ্ডার-শহর আবার তৈরী করালেন। 5তিনি উপরের বৈৎ-হোরোণ ও নীচের বৈৎ-হোরোণে ফটক ও আগল সুদ্ধ দেয়াল তৈরী করে তা শক্তিশালী করলেন। 6তিনি বালৎ শহর ও তাঁর সব ভাণ্ডার-শহর তৈরী করলেন এবং রথ ও ঘোড়সওয়ারদের জন্য কতগুলো শহর তৈরী করলেন। যিরূশালেমে, লেবাননে এবং তাঁর শাসনের অধীনে যে সব রাজ্য ছিল সেগুলোর মধ্যে তিনি যা যা তৈরী করতে চেয়েছিলেন তা সবই করলেন।

7যারা ইস্রায়েলীয় ছিল না, অর্থাৎ যে সব হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের বংশধরেরা তখনও দেশে বেঁচে ছিল, 8যাদের ইস্রায়েলীয়েরা ধ্বংস করে দেয় নি শলোমন তাদের দাস হিসাবে কাজ করতে বাধ্য করেছিলেন। তারা আজও সেই কাজ করছে। 9কিন্তু তাঁর কাজ করবার জন্য ইস্রায়েলীয়দের তিনি দাস বানান নি; তারা ছিল তাঁর যোদ্ধা, তাঁর সেনাপতি এবং তাঁর রথচালক ও ঘোড়সওয়ারদের সেনাপতি। 10এছাড়া রাজা শলোমনের দু’শো পঞ্চাশ জন প্রধান কর্মচারী ছিল যারা দাসদের কাজের তদারক করত।

11শলোমন ফরৌণের মেয়ের জন্য যে বাড়ী তৈরী করেছিলেন তিনি দায়ূদ-শহর থেকে তাঁকে সেখানে নিয়ে আসলেন। তিনি বললেন, “আমার স্ত্রী ইস্রায়েলের রাজা দায়ূদের রাজবাড়ীতে থাকবেন না, কারণ যে সব জায়গায় সদাপ্রভুর সিন্দুক আনা হয়েছিল সেগুলো পবিত্র।”

12উপাসনা-ঘরের বারান্দার সামনে শলোমন সদাপ্রভুর যে বেদী তৈরী করেছিলেন তার উপর তিনি সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতেন। 13মোশির আদেশ মত তিনি বিশ্রামবারে, অমাবস্যায় ও বৎসরের তিনটি পর্বে, অর্থাৎ খামিহীন রুটির পর্বে, সাত-সপ্তাহের পর্বে ও কুঁড়ে-ঘরের পর্বে- সেই সব দিনগুলোর নিয়ম অনুসারে উৎসর্গের অনুষ্ঠান করতেন। 14তাঁর বাবা দায়ূদের নির্দেশ অনুসারে তিনি পুরোহিতদের কর্তব্য করবার জন্য তাঁদের বিভিন্ন দলে ভাগ করে কাজে নিযুক্ত করলেন এবং প্রতিদিনের কাজ অনুসারে প্রশংসা-গান করবার ও পুরোহিতদের সাহায্য করবার জন্য তিনি লেবীয়দের নিযুক্ত করলেন। প্রত্যেকটি ফটকের জন্য তিনি রক্ষীদের দল অনুসারে কাজে বহাল করলেন, কারণ এইভাবেই ঈশ্বরের লোক দায়ূদ আদেশ দিয়ে গিয়েছিলেন। 15রাজা দায়ূদ ভাণ্ডারের কোন ব্যাপারে ও অন্য যে কোন বিষয়ে পুরোহিতদের ও লেবীয়দের যে আদেশ দিয়ে গিয়েছিলেন তা তাঁরা অমান্য করলেন না।

16সদাপ্রভুর ঘরের ভিত্তি গাঁথা থেকে শুরু করে তা শেষ করবার দিন পর্যন্ত শলোমনের সমস্ত কাজ ঠিকভাবেই করা হয়েছিল। এইভাবে সদাপ্রভুর ঘর তৈরীর কাজ শেষ হল।

17তারপর শলোমন ইদোম দেশের সমুদ্র-পারের ইৎসিয়োন-গেবরে ও এলতে গেলেন। 18হীরম তাঁর নিজের লোকদের দিয়ে শলোমনকে কয়েকটা জাহাজ ও কয়েকজন দক্ষ নাবিক পাঠিয়ে দিলেন। এরা শলোমনের লোকদের সংগে ওফীরে গিয়ে সাড়ে সতেরো টন সোনা নিয়ে এসে রাজা শলোমনকে দিল।