Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



15

1ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বের সাতাশ বছরের সময় যিহূদার রাজা অমৎসিয়ের ছেলে অসরিয় রাজত্ব করতে শুরু করলেন। 2তিনি ষোল বছর বয়সে রাজা হয়েছিলেন এবং যিরূশালেমে বাহান্ন বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিখলিয়া; তিনি ছিলেন যিরূশালেম শহরের মেয়ে। 3অসরিয় তাঁর বাবা অমৎসিয়ের মতই সদাপ্রভুর চোখে যা ভাল তা-ই করতেন। 4কিন্তু উপাসনার উঁচু স্থানগুলো তিনি ধ্বংস করেন নি; লোকেরা সেখানে পশু উৎসর্গ করতে এবং ধূপ জ্বালাতে থাকল।

5পরে সদাপ্রভু রাজাকে আঘাত করলে পর তিনি মৃত্যু পর্যন্ত একটা খারাপ চর্মরোগে ভুগেছিলেন। তিনি আলাদা ঘরে বাস করতেন। রাজার ছেলে যোথম রাজবাড়ীর কর্তা হলেন এবং দেশের লোকদের শাসন করতে লাগলেন।

6অসরিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা “যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। 7পরে অসরিয় তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে দায়ূদ-শহরে তাঁর পূর্বপুরুষদের সংগে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে যোথম রাজা হলেন।

ইস্রায়েলের রাজা সখরিয়

8যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের আটত্রিশ বছরের সময় যারবিয়ামের ছেলে সখরিয় শমরিয়াতে ইস্রায়েলের রাজা হয়ে ছয় মাস রাজত্ব করেছিলেন। 9তিনি তাঁর পূর্বপুরুষদের মতই সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন সখরিয় সেই সব পাপ করতে থাকলেন।

10সখরিয়ের বিরুদ্ধে যাবেশের ছেলে শল্লুম ষড়যন্ত্র করলেন ও লোকদের সামনেই তাঁকে আক্রমণ করে মেরে ফেললেন এবং তাঁর জায়গায় রাজা হলেন। 11সখরিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। 12সদাপ্রভু যেহূকে যা বলেছিলেন, “তোমার বংশের চার পুরুষ পর্যন্ত ইস্রায়েলের সিংহাসনে বসবে,” তা পূর্ণ হল।

ইস্রায়েলের রাজা শল্লুম

13যিহূদার রাজা উষিয়ের, অর্থাৎ অসরিয়ের রাজত্বের ঊনচল্লিশ বছরের সময় যাবেশের ছেলে শল্লুম রাজা হলেন এবং শমরিয়াতে এক মাস রাজত্ব করেছিলেন। 14তারপর গাদির ছেলে মনহেম তির্সা থেকে শমরিয়াতে গিয়ে যাবেশের ছেলে শল্লুমকে আক্রমণ করে তাঁকে মেরে ফেললেন এবং তাঁর জায়গায় রাজা হলেন।

15শল্লুমের অন্যান্য সমস্ত কাজের কথা এবং তাঁর ষড়যন্ত্রের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।

16পরে মনহেম তির্সা থেকে বের হয়ে তিপ্‌সহ শহর এবং সেখানকার সব বাসিন্দা ও তার আশেপাশের এলাকার সবাইকে আক্রমণ করলেন, কারণ তারা তাদের শহর-ফটক খুলে দিতে রাজী হয় নি। সেইজন্য তিনি তিপ্‌সহ ধ্বংস করলেন এবং সমস্ত গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে দিলেন।

ইস্রায়েলের রাজা মনহেম

17যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের ঊনচল্লিশ বছরের সময় গাদির ছেলে মনহেম ইস্রায়েলের রাজা হলেন। তিনি শমরিয়াতে দশ বছর রাজত্ব করেছিলেন। 18সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন। তাঁর গোটা রাজত্বকালে তিনি সেই সব পাপ করতে থাকলেন যা নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে করিয়েছিলেন।

19এর পর আসিরিয়ার রাজা পূল ইস্রায়েল আক্রমণ করলেন। তখন মনহেম পূলের সাহায্যে দেশে তাঁর রাজত্ব স্থির রাখবার জন্য তাঁকে ঊনচল্লিশ টন রূপা দিলেন। 20মনহেম এই টাকা ইস্রায়েলের লোকদের কাছ থেকে জোর করে আদায় করলেন। আসিরিয়ার রাজাকে দেবার জন্য প্রত্যেক ধনী লোককে সাড়ে ছ’শো গ্রাম করে রূপা দিতে হল। ফলে আসিরিয়ার রাজা দেশ ছেড়ে চলে গেলেন।

21মনহেমের অন্যান্য সমস্ত কাজের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। 22পরে মনহেম তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁর জায়গায় তাঁর ছেলে পকহিয় রাজা হলেন।

ইস্রায়েলের রাজা পকহিয়

23যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের পঞ্চাশ বছরের সময় মনহেমের ছেলে পকহিয় শমরিয়াতে ইস্রায়েলের রাজা হয়ে দু’বছর রাজত্ব করেছিলেন। 24সদাপ্রভুর চোখে যা মন্দ পকহিয় তা-ই করতেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন পকহিয় সেই সব পাপ করতে থাকলেন। 25রমলিয়ের ছেলে পেকহ নামে তাঁর একজন সেনাপতি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। পেকহ গিলিয়দের পঞ্চাশজন লোককে সংগে নিয়ে শমরিয়ার রাজবাড়ীর দুর্গে পকহিয়, অর্গোব ও অরিয়িকে মেরে ফেললেন। পকহিয়কে মেরে ফেলে পেকহ তাঁর জায়গায় রাজা হলেন।

26পকহিয়ের অন্যান্য সমস্ত কাজের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।

ইস্রায়েলের রাজা পেকহ

27যিহূদার রাজা অসরিয়ের রাজত্বের বাহান্ন বছরের সময় রমলিয়ের ছেলে পেকহ শমরিয়াতে ইস্রায়েলের রাজা হলেন। তিনি বিশ বছর রাজত্ব করেছিলেন। 28সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন। নবাটের ছেলে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন পেকহ সেই সব পাপ করতে থাকলেন।

29ইস্রায়েলের রাজা পেকহের সময়ে আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষর এসে ইয়োন, আবেল-বৈৎ-মাখা, যানোহ, কেদশ, হাৎসোর, গিলিয়দ, গালীল ও নপ্তালির সমস্ত এলাকা অধিকার করলেন আর লোকদের বন্দী করে আসিরিয়াতে নিয়ে গেলেন। 30পরে উষিয়ের ছেলে যোথমের রাজত্বের বিশ বছরের সময় এলার ছেলে হোশেয় রমলিয়ের ছেলে পেকহের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন এবং তাঁকে মেরে ফেলে তাঁর জায়গায় রাজা হলেন।

31পেকহের অন্যান্য সমস্ত কাজের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।

যিহূদার রাজা যোথম

32রমলিয়ের ছেলে ইস্রায়েলের রাজা পেকহের রাজত্বের দ্বিতীয় বছরে যিহূদার রাজা উষিয়ের ছেলে যোথম রাজত্ব করতে শুরু করলেন। 33পঁচিশ বছর বয়সে তিনি রাজা হলেন এবং ষোল বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিরূশা; তিনি ছিলেন সাদোকের মেয়ে। 34তাঁর বাবা উষিয়ের মতই যোথম সদাপ্রভুর চোখে যা ভাল তা-ই করতেন। 35কিন্তু উপাসনার উচুঁ স্থানগুলো তিনি ধ্বংস করেন নি। লোকেরা সেখানে পশু উৎসর্গ করতে ও ধূপ জ্বালাতে থাকল। যোথম সদাপ্রভুর ঘরের চারদিকের দেয়ালের উঁচু জায়গার ফটক মেরামত করেছিলেন।

36যোথমের অন্যান্য সমস্ত কাজের কথা “যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। 37সদাপ্রভু সেই সময় থেকেই অরামের রাজা রৎসীন ও রমলিয়ের ছেলে পেকহকে যিহূদার বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠাতে আরম্ভ করলেন। 38পরে যোথম তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁর পূর্বপুরুষ দায়ূদের শহরে তাঁকে তাঁর পূর্বপুরুষদের সংগে কবর দেওয়া হল। এর পরে তাঁর ছেলে আহস তাঁর জায়গায় রাজা হলেন।