Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



17

1অহীথোফল অবশালোমকে আরও বলল, “আমাকে আজ রাতে বারো হাজার লোক নিয়ে দায়ূদের পিছনে তাড়া করতে যেতে দিন। 2যখন তিনি ক্লান্ত ও দুর্বল থাকবেন তখনই আমি তাঁকে আক্রমণ করব। আমি তাঁকে এমন ভয় ধরিয়ে দেব যে, তাঁর সংগের লোকেরা পালিয়ে যাবে। তখন আমি কেবলমাত্র রাজাকেই মেরে ফেলব, 3আর সমস্ত লোককে আপনার কাছে ফিরিয়ে আনব। আপনি যাঁর মৃত্যু চাইছেন তিনি ছাড়া আর সব লোক যখন ফিরে আসবে তখন শান্তি হবে।” 4অবশালোম ও ইস্রায়েলের সমস্ত বৃদ্ধ নেতাদের কাছে এই পরামর্শটা ভাল বলে মনে হল।

5কিন্তু অবশালোম বলল, “অর্কীয় হূশয়কে ডাক, তাঁর কি বলবার আছে তা আমরা শুনি।” 6হূশয় আসলে পর অবশালোম তাকে বলল, “অহীথোফল আমাদের এই পরামর্শ দিয়েছেন। তিনি যা বলেছেন তা কি আমরা করব? যদি তা না হয়, আপনার মতামত কি?”

7হূশয় অবশালোমকে বললেন, “এইবার অহীথোফল যে পরামর্শ দিয়েছেন তা ভাল নয়। 8আপনি তো জানেন যে, আপনার বাবা ও তাঁর লোকেরা যোদ্ধা। তাঁরা বাচ্চা কেড়ে নেওয়া বুনো ভাল্লুকের মতই ভয়ংকর। তা ছাড়া আপনার বাবা একজন পাকা যোদ্ধা; তিনি তাঁর সৈন্যদলের মধ্যে রাত কাটাবেন না। 9তিনি এখন কোন গর্তে বা অন্য কোন জায়গায় লুকিয়ে আছেন। যুদ্ধের আরম্ভে যদি আপনার সৈন্যের কয়েকজন মারা পড়ে তবে যারা সেই কথা শুনবে তারা বলবে, ‘অবশালোমের পক্ষের সৈন্যদলের অনেককে মেরে ফেলা হয়েছে।’ 10তখন সবচেয়ে শক্তিশালী ও সিংহের মত সাহসী যে সৈন্য সে-ও ভয়ে দিশেহারা হবে, কারণ ইস্রায়েলের সবাই জানে যে, আপনার বাবা একজন যোদ্ধা এবং তাঁর সংগে যারা আছে তারাও শক্তিশালী।

11“তাই আমি আপনাকে এই পরামর্শ দিই: দান থেকে বের্‌-শেবা পর্যন্ত সাগর পারের অসংখ্য বালুকণার মত সমস্ত ইস্রায়েলীয় আপনার কাছে জড়ো হোক আর তাদের নিয়ে আপনি নিজেই যুদ্ধে যান। 12তাতে যেখানেই তিনি থাকুন না কেন সেখানেই আমরা তাঁকে আক্রমণ করব আর মাটিতে শিশির পড়বার মত করে আমরা তাঁর উপর পড়ব। তিনি কিম্বা তাঁর লোকদের কাউকেই আমরা বাঁচিয়ে রাখব না। 13তিনি যদি কোন শহরে গিয়ে ঢোকেন তবে আমরা সব ইস্রায়েলীয়েরা সেখানে দড়ি নিয়ে যাব আর শহরটাকে টেনে এমনভাবে উপত্যকার মধ্যে ফেলব যে, শহরের পাথরের একটা টুকরাও সেখানে পড়ে থাকবে না।”

14অবশালোম ও ইস্রায়েলের সব লোকেরা বলল, “অহীথোফলের পরামর্শের চেয়ে অর্কীয় হূশয়ের পরামর্শ ভাল।” আসলে অবশালোমের উপর ধ্বংস নিয়ে আসবার জন্য সদাপ্রভুই অহীথোফলের ভাল পরামর্শকে বিফল করে দেবেন বলে ঠিক করে রেখেছিলেন।

15হূশয় পুরোহিত সাদোক আর অবিয়াথরকে বললেন, “অবশালোম ও ইস্রায়েলের বৃদ্ধ নেতাদের অহীথোফল এই পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমি তাঁদের এই এই পরামর্শ দিয়েছি। 16আপনারা এখনই দায়ূদের কাছে খবর পাঠিয়ে এই কথা বলুন, ‘মরু-এলাকার যে জায়গায় হেঁটে নদী পার হওয়া যায় সেখানে আজকে রাত কাটাবেন না; নদী পার হয়ে যেতেই হবে। তা নইলে রাজা ও তাঁর সংগের সমস্ত লোক মারা পড়বেন।’ ”

17সেই সময় যোনাথন ও অহীমাস ঐন্‌-রোগেলে ছিল। একজন চাকরানী তাদের খবর জানাত আর তারা গিয়ে রাজা দায়ূদকে সেই খবর দিত, কারণ শহরে যাওয়া-আসার ঝুঁকি তারা নিতে পারত না। 18কিন্তু একজন যুবক তাদের দেখে ফেলল এবং অবশালোমকে গিয়ে খবর দিল। কাজেই তারা তাড়াতাড়ি চলে গেল এবং বহুরীমে একজন লোকের বাড়ীতে গেল। তার উঠানে একটা কূয়া ছিল। তারা সেই কূয়াতে নেমে গেল। 19সেই লোকটির স্ত্রী একটা ঢাকনা নিয়ে কূয়ার মুখটা ঢেকে দিল এবং তার উপরে শস্য ছড়িয়ে রাখল। কেউ এই সব ঘটনার কিছু জানতে পারল না।

20অবশালোমের লোকেরা সেই বাড়ীতে এসে স্ত্রীলোকটিকে জিজ্ঞাসা করল, “অহীমাস ও যোনাথন কোথায়?”

উত্তরে স্ত্রীলোকটি বলল, “তারা জলের স্রোত পার হয়ে চলে গেছে।” সেই লোকেরা খোঁজ করে কাউকেই পেল না, কাজেই তারা যিরূশালেমে ফিরে গেল।

21লোকেরা চলে গেলে পর সেই দু’জন কূয়া থেকে উঠে এসে রাজা দায়ূদকে খবর দেবার জন্য চলে গেল। তারা তাঁকে বলল, “আপনি এক্ষুনি বেরিয়ে পড়ুন এবং নদী পার হয়ে যান; অহীথোফল আপনার বিরুদ্ধে এই এই পরামর্শ দিয়েছে।” 22কাজেই দায়ূদ ও তাঁর সংগের সব লোকেরা বেরিয়ে পড়লেন এবং যর্দন নদী পার হয়ে গেলেন। ভোর হবার আগেই তারা সবাই যর্দন নদী পার হয়ে গেল, একজনও বাকী রইল না।

23অহীথোফল যখন দেখল যে, তার পরামর্শ মত কাজ করা হল না তখন সে তার গাধার উপরে গদি চাপিয়ে তার নিজের গ্রামের বাড়ীতে গেল। তার বাড়ীর সব কিছুর ব্যবস্থা করে সে গলায় দড়ি দিয়ে মরল। তার বাবার কবরে তাকে কবর দেওয়া হল।

24দায়ূদ মহনয়িমে গেলেন আর এদিকে অবশালোম ইস্রায়েলের সব লোক নিয়ে যর্দন নদী পার হয়ে গেল। 25অবশালোম তার সৈন্যদলের উপরে যোয়াবের বদলে অমাসাকে নিযুক্ত করেছিল। অমাসা ছিল যিথ্র নামে একজন ইস্রায়েলীয়ের ছেলে। যিথ্র নাহশের মেয়ে অবীগলকে বিয়ে করেছিল। অবীগল ছিল যোয়াবের মা সরূয়ার বোন। 26অবশালোম এবং ইস্রায়েলীয়েরা গিলিয়দ এলাকায় গিয়ে ছাউনি ফেলল।

27-28দায়ূদ মহনয়িমে গেলে পর অম্মোনীয়দের রব্বা শহরের নাহশের ছেলে শোবি, লোদবারের অম্মীয়েলের ছেলে মাখীর এবং রোগলীমের গিলিয়দীয় বর্সিল্লয় দায়ূদ ও তাঁর সংগের লোকদের জন্য বিছানা, গামলা ও মাটির পাত্র নিয়ে আসল। দায়ূদ ও তাঁর লোকদের খাওয়ার জন্য তারা গম, যব, ময়দা, ভাজা শস্য, শিম, মসুর ডাল, কলাই, 29মধু, দই, গরুর দুধের পনীর এবং ভেড়া নিয়ে আসল। তারা ভেবেছিল যে, মরু-এলাকায় ঐ সব লোকদের খিদে ও পিপাসা পেয়েছে এবং তারা ক্লান্ত হয়ে পড়েছে।