Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



22

দায়ূদের প্রশংসা গান

1সদাপ্রভু যখন দায়ূদকে শৌল ও তাঁর অন্যান্য শত্রুদের হাত থেকে উদ্ধার করলেন তখন তিনি সদাপ্রভুর উদ্দেশে এই গান গেয়েছিলেন:

2সদাপ্রভুই আমার উঁচু পাহাড়,

আমার দুর্গ ও আমার মুক্তিদাতা;

3আমার ঈশ্বরই আমার উঁচু পাহাড়,

তাঁরই মধ্যে আমি আশ্রয় নিই।

তিনিই আমার ঢাল, আমার রক্ষাকারী শিং,

আমার উঁচু দুর্গ, আমার আশ্রয়-স্থান।

অত্যাচারী লোকদের হাত থেকে

তুমি আমাকে রক্ষা কর।

4সদাপ্রভু প্রশংসার যোগ্য,

আমি তাঁকে ডাকি;

তাতে আমার শত্রুদের হাত থেকে

আমি রক্ষা পাই।

5মৃত্যুর ঢেউ আমাকে ঘিরে ধরেছিল,

ধ্বংসের স্রোতে আমি তলিয়ে গিয়েছিলাম।

6মৃতস্থানের দড়িতে আমি বাঁধা পড়েছিলাম,

আমার জন্য পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ।

7আমি এই বিপদে আমার ঈশ্বর

সদাপ্রভুকে ডাকলাম

এবং সাহায্যের জন্য তাঁর কাছে

কান্নাকাটি করলাম।

তাঁর বাসস্থান থেকে তিনি আমার

গলার স্বর শুনলেন;

আমার কান্না তাঁর কানে পৌঁছাল।

8তখন পৃথিবী কেঁপে উঠল

আর টলতে লাগল,

কেঁপে উঠল আকাশের ভিত্তি;

তাঁর ক্রোধে সেগুলো কাঁপতে থাকল।

9তাঁর নাক থেকে ধূমা উপরে উঠল,

তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন

বেরিয়ে আসল,

তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।

10তিনি আকাশ নুইয়ে নেমে আসলেন;

তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।

11তিনি করূবে চড়ে উড়ে আসলেন,

দেখা দিলেন বাতাসের ডানায় ভর করে।

12তিনি অন্ধকার দিয়ে নিজেকে

ঘিরে ফেললেন;

তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালো

বৃষ্টির মেঘ।

13তাঁর আলোময় উপস্থিতির সামনে

বিদ্যুৎ চম্‌কে চম্‌কে উঠতে লাগল।

14সদাপ্রভু আকাশ থেকে গর্জন করলেন;

মহান ঈশ্বরের স্বর শোনা গেল।

15তিনি তীর ছুঁড়ে শত্রুদের

ছড়িয়ে ফেললেন

আর বিদ্যুৎ চম্‌কিয়ে তাদের

বিশৃঙ্খল করলেন।

16সদাপ্রভুর ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্‌টায়

সাগরের তলা দেখা গেল,

পৃথিবীর ভিতরটা বেরিয়ে পড়ল।

17তিনি উপর থেকে হাত বাড়িয়ে

আমাকে ধরলেন,

গভীর জলের মধ্য থেকে আমাকে

টেনে তুললেন।

18আমার শক্তিমান শত্রুর হাত থেকে

তিনি আমাকে বাঁচালেন;

বাঁচালেন বিপক্ষদের হাত থেকে

যাদের শক্তি আমার চেয়েও বেশী।

19বিপদের দিনে তারা আমার উপর

ঝাঁপিয়ে পড়ল,

কিন্তু সদাপ্রভুই আমাকে ধরে রাখলেন।

20তিনি আমাকে একটা খোলা জায়গায়

বের করে আনলেন;

আমার উপর সন্তুষ্ট ছিলেন বলেই

তিনি আমাকে উদ্ধার করলেন।

21আমার ন্যায় কাজ অনুসারেই

সদাপ্রভু আমাকে দান করলেন,

আমার কাজের শুচিতা অনুসারে

পুরস্কার দিলেন;

22কারণ সদাপ্রভুর পথেই

আমি চলাফেরা করেছি;

মন্দ কাজ করে আমার ঈশ্বরের কাছ থেকে

সরে যাই নি।

23তাঁর সমস্ত আইন-কানুন

আমার সামনে রয়েছে;

তাঁর নিয়ম থেকে আমি সরে যাই নি।

24তাঁর সামনে আমি নির্দোষ ছিলাম,

আমি পাপ থেকে দূরে থেকেছি।

25তাই সদাপ্রভু আমাকে পুরস্কার দিয়েছেন

তাঁর চোখে আমার ন্যায় কাজ অনুসারে,

আমার শুচিতা অনুসারে।

26তুমি বিশ্বস্তদের সংগে বিশ্বস্ত ব্যবহার কর,

নির্দোষদের সংগে কর নির্দোষ ব্যবহার,

27খাঁটিদের সংগে খাঁটি ব্যবহার কর,

আর কুটিলদের দেখাও

তোমার বুদ্ধির কৌশল।

28তুমি দুঃখীদের রক্ষা করে থাক,

আর অহংকারীদের নীচে নামাবার জন্য

তোমার চোখ তাদের দিকে আছে।

29হে সদাপ্রভু, তুমিই আমার বাতি;

তুমিই আমার অন্ধকারকে

আলো করে থাক।

30তোমার সাহায্যেই আমি সৈন্যদলের উপর

ঝাঁপিয়ে পড়তে পারি,

আর আমার ঈশ্বরের সাহায্যে

লাফ দিয়ে দেয়াল পার হতে পারি।

31ঈশ্বরের পথে কোন খুঁত নেই;

সদাপ্রভুর বাক্য খাঁটি বলে

প্রমাণিত হয়েছে।

তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী

সকলের ঢাল।

32একমাত্র সদাপ্রভু ছাড়া ঈশ্বর আর কে?

আমাদের ঈশ্বর ছাড়া আর কি কোন

আশ্রয়-পাহাড় আছে?

33ঈশ্বরই আমার শক্ত আশ্রয়;

তিনি আমার চলার পথ নিখুঁত করেছেন।

34তিনি আমাকে হরিণীর মত করে

লাফিয়ে চলার শক্তি দিয়েছেন;

সব উঁচু জায়গায় তিনিই আমাকে

দাঁড় করিয়েছেন।

35তাঁর কাছ থেকেই আমার হাত

যুদ্ধ করতে শিখেছে,

তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক

বাঁকাতে পারে।

36হে সদাপ্রভু, তোমার রক্ষাকারী ঢাল

তুমি আমাকে দিয়েছ;

তোমার যত্ন দিয়ে তুমি আমাকে

মহান করেছ।

37তুমি আমার চলার পথ চওড়া করেছ,

তাই আমার পায়ে উছোট লাগে নি।

38আমার শত্রুদের তাড়া করে

আমি তাদের ধ্বংস করেছি;

তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি

পিছন ফিরি নি।

39আমি তাদের ধ্বংস করেছি,

তাদের চুরমার করে দিয়েছি,

যাতে তারা আর উঠতে না পারে;

তারা আমার পায়ের তলায় পড়েছে।

40তুমিই আমার কোমরে যুদ্ধ করার

শক্তি দিয়েছ,

আমার বিপক্ষদের আমার পায়ে

নত করেছ।

41আমার শত্রুদের তুমি আমার কাছ থেকে

পালাতে বাধ্য করেছ;

যারা আমাকে ঘৃণা করে তাদের

আমি ধ্বংস করেছি।

42তারা সাহায্যের জন্য তাকিয়ে রয়েছে,

কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসে নি।

তারা সদাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছে,

কিন্তু তিনিও তাদের উত্তর দেন নি।

43পৃথিবীর ধুলার মত আমি তাদের

গুঁড়া করেছি;

রাস্তার কাদা-মাটির মত পায়ে মাড়িয়ে

আমি তাদের চুরমার করেছি।

44হে সদাপ্রভু,

আমার লোকদের বিদ্রোহ থেকে

তুমি আমাকে উদ্ধার করেছ,

অন্য জাতিদের উপর আমাকে

কর্তা হিসাবে রেখেছ;

আমি যাদের চিনতাম না

তারাও আমার অধীন হয়েছে।

45বিরুদ্ধ মনোভাব নিয়ে বিদেশীরা

আমার বাধ্য হয়;

আমার কথা শুনলেই তারা আমার

অধীনতা স্বীকার করে।

46তারা নিরাশ হয়ে পড়ে;

তারা কাঁপতে কাঁপতে দুর্গ থেকে বের হয়।

47সদাপ্রভু জীবন্ত।

আমার আশ্রয়-পাহাড়ের গৌরব হোক।

আমার ঈশ্বর, যিনি আমার

রক্ষাকারী পাহাড়,

তাঁর সম্মান বৃদ্ধি হোক।

48তিনিই অন্য জাতিদের

আমার অধীনে আনেন

আর আমার হয়ে তাদের

পাওনা শাস্তি দেন।

49তিনি শত্রুদের হাত থেকে

আমাকে রক্ষা করেন।

হে ঈশ্বর, তুমি আমাকে

শত্রুদের উপরে তুলেছ,

অত্যাচারী লোকদের হাত থেকে

তুমিই আমাকে রক্ষা করেছ।

50হে সদাপ্রভু,

এইজন্য অন্য জাতিদের মধ্যে

আমি তোমার গৌরব প্রকাশ করব

আর তোমার সুনাম গাইব।

51সদাপ্রভু তাঁর রাজাকে অনেকবার

মহাজয় দান করেন;

হ্যাঁ, তাঁর অভিষেক করা লোকের প্রতি,

দায়ূদ ও তাঁর বংশধরদের প্রতি,

তিনি চিরকাল তাঁর অটল ভালবাসা দেখান।