Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

8
দায়ূদের জয়
1পরে দায়ূদ পলেষ্টীয়দের হারিয়ে দিয়ে তাদের নিজের অধীনে আনলেন। তিনি পলেষ্টীয়দের হাত থেকে মেথেগ-আম্মা দখল করে নিলেন।
2দায়ূদ মোয়াবীয়দেরও হারিয়ে দিলেন। তিনি মোয়াবীয়দের মাটিতে পাশাপাশি শুইয়ে একপাশ থেকে আরম্ভ করে তাদের শেষ পর্যন্ত দড়ি দিয়ে মাপলেন। প্রথম দুই দড়ির মাপের লোকদের মেরে ফেলা হল এবং তারপরের এক দড়ির মাপের লোকদের বাঁচিয়ে রাখা হল। এর পর মোয়াবীয়েরা দায়ূদের অধীন হয়ে তাঁকে কর্ দিতে লাগল।
3পরে সোবার রাজা রহোবের ছেলে হদদেষর যখন ইউফ্রেটিস নদী বরাবর তাঁর জায়গাগুলোতে আবার তাঁর কর্তৃত্ব স্থাপন করতে গেলেন তখন দায়ূদ তাঁর সংগে যুদ্ধ করলেন। 4দায়ূদ তাঁর এক হাজার সাতশো ঘোড়সওয়ার এবং বিশ হাজার পদাতিক সৈন্য আটক করলেন। তাদের একশোটা রথের ঘোড়া রেখে তিনি বাকী সব ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন।
5দম্মেশকের অরামীয়েরা যখন সোবার রাজা হদদেষরকে সাহায্য করতে আসল তখন দায়ূদ তাদের বাইশ হাজার লোককে মেরে ফেললেন। 6দায়ূদ অরাম রাজ্যের দম্মেশকে তাঁর সৈন্যদল রাখলেন। তাতে অরামীয়েরা তাঁর অধীন হয়ে তাঁকে কর্ দিতে লাগল। এইভাবে দায়ূদ যে কোন জায়গায় যেতেন সদাপ্রভু সেখানেই তাঁকে জয়ী করতেন।
7হদদেষরের লোকদের সোনার ঢালগুলো দায়ূদ যিরূশালেমে নিয়ে আসলেন। 8বেটহ ও বেরোথা নামে হদদেষরের দু’টা শহর থেকে রাজা দায়ূদ প্রচুর পরিমাণে ব্রোঞ্জও নিয়ে আসলেন। 9হমাতের রাজা তয়ি শুনতে পেলেন যে, দায়ূদ হদদেষরের গোটা সৈন্যদলকে হারিয়ে দিয়েছেন। 10দায়ূদ হদদেষরের সংগে যুদ্ধে জয়ী হয়েছেন বলে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবার জন্য তয়ি তাঁর ছেলে যোরামকে রাজা দায়ূদের কাছে পাঠিয়ে দিলেন। এই হদদেষরের সংগে তয়ির অনেকবার যুদ্ধ হয়েছিল। যোরাম দায়ূদের জন্য সংগে করে সোনা, রূপা ও ব্রোঞ্জের জিনিস নিয়ে এসেছিলেন।
11-12এর আগে দায়ূদ অরামীয়, মোয়াবীয়, অম্মোনীয়, পলেষ্টীয় এবং অমালেকীয় জাতিগুলোকে দমন করে তাদের সোনা-রূপা নিয়ে এসে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন, আর তিনি সোবার রাজা রহোবের ছেলে হদদেষরের কাছ থেকে যা লুট করে এনেছিলেন তাও আলাদা করে রেখেছিলেন। ঠিক সেইভাবে যোরামের দেওয়া সমস্ত জিনিসগুলোও তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখলেন।
13দায়ূদ লবণ-উপত্যকার আঠারো হাজার অরামীয়কে মেরে ফেলে ফিরে আসলে পর চারদিকে তাঁর সুনাম ছড়িয়ে পড়ল। 14ইদোম দেশের সব জায়গায় তিনি নিজের সৈন্যদল রাখলেন আর তাতে ইদোমীয়েরা তাঁর অধীন হল। দায়ূদ যে কোন জায়গায় যেতেন সদাপ্রভু সেখানেই তাঁকে জয়ী করতেন।
দায়ূদের কর্মচারীরা
15দায়ূদ সমস্ত ইস্রায়েল দেশের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর লোকদের তিনি ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন। 16সরূয়ার ছেলে যোয়াব ছিলেন তাঁর প্রধান সেনাপতি আর অহীলূদের ছেলে যিহোশাফট তাঁর রাজত্বের সব ইতিহাস লিখে রাখতেন। 17অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অহীমেলক ছিলেন পুরোহিত আর সরায় ছিলেন রাজার লেখক। 18যিহোয়াদার ছেলে বনায় ছিলেন দায়ূদের দেহরক্ষী করেথীয় ও পলেথীয়দের প্রধান, আর দায়ূদের ছেলেরা ছিলেন রাজার পরামর্শদাতা পুরোহিত।