Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



12

উপাসনার স্থান

1“তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদা-প্রভু যে দেশ তোমাদের দখল করবার জন্য দিয়েছেন সেখানে সারা জীবন এই সব নিয়ম ও নির্দেশ যত্নের সংগে তোমাদের পালন করতে হবে। 2তোমরা যে সমস্ত জাতিদের বেদখল করতে যাচ্ছ তারা যে সব ছোট-বড় পাহাড়ের উপরে ও ডালপালা ছড়ানো সবুজ গাছের নীচে তাদের দেব-দেবতার পূজা করে সেই জায়গাগুলো তোমরা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। 3তাদের বেদীগুলো ভেংগে দেবে, পূজার পাথরগুলো চুরমার করে দেবে, পূজার আশেরা-খুঁটিগুলো পুড়িয়ে দেবে, দেব-দেবীর মূর্তিগুলো ভেংগে ফেলে দেবে এবং এইভাবে সেই সব জায়গা থেকে তাদের দেব-দেবতাদের নাম মুছে ফেলবে।

4“তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উপাসনা তাদের পূজার মত করে করবে না। 5কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেকে প্রকাশ করবার জন্য তোমাদের সব গোষ্ঠীকে দেওয়া জায়গা থেকে যে জায়গাটা তাঁর বাসস্থান হিসাবে বেছে নেবেন তোমরা সেখানেই তাঁর উপাসনার জন্য যাবে। 6তোমরা তোমাদের পোড়ানো-উৎসর্গ এবং অন্যান্য পশু-উৎসর্গ, তোমাদের আয়ের দশ ভাগের এক ভাগ, তোমাদের বিশেষ দান এবং মানত-পূরণের উৎসর্গ, তোমাদের নিজেদের ইচ্ছায় করা উৎসর্গ এবং তোমাদের গরু-ছাগল-ভেড়ার প্রথম বাচ্চা সেখানেই নিয়ে যাবে। 7সেখানেই তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমরা ও তোমাদের পরিবারের লোকেরা খাওয়া-দাওয়া করবে এবং তাঁর আশীর্বাদ অনুসারে পাওয়া তোমাদের পরিশ্রমের ফল নিয়ে তোমরা আনন্দ করবে।

8-9“তোমাদের ঈশ্বর সদাপ্রভু শান্তিতে বাস করবার জন্য যে সম্পত্তি তোমাদের দিতে যাচ্ছেন তোমরা এখনও সেখানে পৌঁছাও নি। তোমরা সেই দেশে গেলে পর আমরা যেমন আজ এখানে যার চোখে যা ভাল তা-ই করছি তোমরা সেখানে তা করবে না। 10তোমাদের ঈশ্বর সদাপ্রভু সম্পত্তি হিসাবে যে দেশ তোমাদের দিচ্ছেন তোমরা যর্দন নদী পার হয়ে গিয়ে যখন সেই দেশে বাস করতে থাকবে তখন তিনি তোমাদের চারপাশের শত্রুদের সংগে লড়াই থেকে তোমাদের বিশ্রাম দেবেন, আর তোমরা নিরাপদে সেখানে বাস করতে পারবে। 11তখন তিনি নিজেকে প্রকাশ করবার জন্য যে জায়গাটা তাঁর বাসস্থান হিসাবে বেছে নেবেন সেখানে তোমরা আমার আদেশ করা সব জিনিস নিয়ে আসবে- তোমাদের পোড়ানো-উৎসর্গ ও অন্যান্য পশু-উৎসর্গ, তোমাদের আয়ের দশ ভাগের এক ভাগ, বিশেষ দান এবং তোমাদের বাছাই করা জিনিস যা তোমরা সদাপ্রভুর কাছে মানত করেছ। 12সেখানে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমরা, তোমাদের ছেলেমেয়েরা, তোমাদের দাস ও দাসীরা এবং তোমাদের গ্রাম ও শহরের লেবীয়েরা যাদের নিজের বলতে কোন জায়গা-জমি কিম্বা সম্পত্তি নেই তোমরা সবাই আনন্দ করবে। 13দেখো, যেন তোমাদের খুশীমত যে কোন জায়গায় তোমরা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান না কর। 14তোমাদের গোষ্ঠীগুলোকে দেওয়া জায়গা থেকে যে জায়গাটা সদাপ্রভু বেছে নেবেন সেখানেই তোমরা ঐ সব পোড়ানো-উৎসর্গ করবে আর সেখানেই তোমরা আমার আদেশ করা সব কিছু করবে।

15“তবে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করে যে সব পশু দেবেন তা তোমরা যে কোন গ্রামে বা শহরে কেটে তোমাদের খুশীমত মাংস খেতে পারবে, যেমন করে তোমাদের শুচি-অশুচি সব লোকেরা কৃষ্ণসার কিম্বা হরিণের মাংস খায়। 16কিন্তু রক্ত খাওয়া তোমাদের চলবে না; তা জলের মত করে মাটিতে ঢেলে দিতে হবে। 17এছাড়া তোমাদের শস্য, নতুন আংগুর-রস ও তেলের দশ ভাগের এক ভাগ, গরু-ছাগল-ভেড়ার প্রথম বাচ্চা, তোমাদের মানত করা জিনিস, তোমাদের নিজের ইচ্ছায় করা কোন উৎসর্গ এবং বিশেষ দান তোমাদের নিজেদের গ্রাম বা শহরের মধ্যে খাওয়া চলবে না। 18তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বেছে নেওয়া জায়গায় তাঁর সামনে এগুলো তোমাদের খেতে হবে। তোমরা, তোমাদের ছেলেমেয়েরা, তোমাদের দাস-দাসীরা এবং তোমাদের গ্রাম ও শহরের লেবীয়েরা তা খাবে এবং তোমাদের পরিশ্রমের ফল নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে আনন্দ করবে। 19তোমাদের দেশে তোমরা যতদিন বাস করবে ততদিন লেবীয়দের প্রতি তোমাদের খেয়াল রাখতে হবে।

20“তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞা অনুসারে তোমাদের দেশের সীমানা বাড়িয়ে দেবার পরে যখন তোমরা মাংস খাবার ইচ্ছা নিয়ে বলবে, ‘মাংস খাব,’ তখন তোমরা খুশীমত মাংস খেতে পারবে। 21তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেকে প্রকাশ করবার জন্য যে জায়গাটা বেছে নেবেন সেটা যদি তোমাদের কাছ থেকে অনেক দূরে হয়, তবে আমার দেওয়া আদেশ অনুসারে তোমরা সদাপ্রভুর দেওয়া গরু-ভেড়ার পাল থেকে পশু নিয়ে কাটতে পারবে এবং যার যার গ্রাম ও শহরে খুশীমত মাংস খেতে পারবে। 22কৃষ্ণসার কিম্বা হরিণের মাংসের মতই তোমরা তা খাবে। শুচি-অশুচি সবাই তা খেতে পারবে। 23কিন্তু সাবধান! রক্ত খাবে না, কারণ রক্তই হল প্রাণ, আর তোমরা মাংসের সংগে সেই প্রাণ খাবে না। 24তোমরা রক্ত খাবে না, তা জলের মত করে মাটিতে ঢেলে দেবে। 25তোমাদের ও তোমাদের পরে তোমাদের সন্তানদের যাতে মংগল হয় সেইজন্য তোমরা রক্ত খাবে না; তাহলে সদাপ্রভুর চোখে যা ভাল তা-ই করা হবে।

26“সদাপ্রভুর বেছে নেওয়া জায়গায় তোমাদের পবিত্র জিনিস এবং মানতের জিনিস নিয়ে যেতে হবে। 27তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদীর উপর তোমরা তোমাদের পোড়ানো-উৎসর্গের মাংস ও রক্ত উৎসর্গ করবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বেদীর গায়ে তোমাদের উৎসর্গ করা পশুর রক্ত ঢেলে দিতে হবে, কিন্তু তার মাংস তোমরা খেতে পারবে। 28তোমাদের ও তোমাদের পরে তোমাদের ছেলেমেয়েদের যাতে সব সময় মংগল হয় সেইজন্য আমার দেওয়া এই সব আদেশ তোমরা যত্নের সংগে পালন করবে, কারণ তা করলে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর চোখে যা ন্যায় এবং ভাল তা-ই করা হবে।

29-30“যে সব জাতিদের তোমরা বেদখল করতে যাচ্ছ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে থেকে তাদের একেবারে ধ্বংস করে দেবেন। কিন্তু তাদের বেদখল করবার পর যখন তোমরা তাদের দেশে বাস করবে তখন সাবধান হবে যাতে তোমাদের সামনে থেকে তারা ধ্বংস হয়ে যাওয়ার পর তাদের দেব-দেবতার বিষয় খোঁজ নিতে গিয়ে তোমরা ফাঁদে না পড় এবং জিজ্ঞাসা না কর, ‘এই সব জাতি কেমন করে তাদের দেব-দেবতার পূজা করত? ’ আর শেষে বল, ‘আমরাও তা-ই করব।’ 31তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উপাসনা তাদের পূজার মত করে করবে না, কারণ তাদের দেব-দেবতার পূজায় তারা এমন সব জঘন্য কাজ করে যা সদাপ্রভু ঘৃণা করেন। এমন কি, তারা তাদের দেব-দেবতার কাছে তাদের ছেলেমেয়েদের আগুনে পুড়িয়ে উৎসর্গ করে।

32“আমি তোমাদের যে যে আদেশ দিলাম সেই সব তোমরা পালন করবে; এর সংগে কিছু যোগও দেবে না, আবার এর থেকে কিছু বাদও দেবে না।