Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



21

অজানা খুনের ব্যাপারে যা করতে হবে

1“তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ দখল করবার জন্য তোমাদের দিতে যাচ্ছেন সেখানকার কোন মাঠে হয়তো কাউকে খুন হয়ে পড়ে থাকতে দেখা যেতে পারে, কিন্তু কে তাকে খুন করেছে তা জানা নেই। 2এই অবস্থায় তোমাদের বৃদ্ধ নেতারা ও বিচারকেরা বাইরে গিয়ে সেই মৃতদেহ থেকে কাছের গ্রাম বা শহরগুলো কত দূরে তা মেপে দেখবে। 3মৃতদেহ থেকে যে জায়গাটা সবচেয়ে কাছে পড়বে সেখানকার বৃদ্ধ নেতাদের এমন একটা বক্‌না বাছুর নিতে হবে যাকে কখনও কাজে লাগানো হয় নি এবং যার কাঁধে কখনও জোয়াল দেওয়া হয় নি। 4যেখানে কখনও চাষ করা কিম্বা বীজ বোনা হয় নি এবং যেখানে একটা নদী বয়ে যাচ্ছে, বক্‌না বাছুরটাকে তেমন একটা উপত্যকায় তাদের নিয়ে যেতে হবে। সেই উপত্যকায় তারা বক্‌না বাছুরটার ঘাড় ভেংগে দেবে। 5তারপর পুরোহিতেরা, অর্থাৎ লেবি-গোষ্ঠীর লোকেরা সামনে এগিয়ে যাবে, কারণ সেবা-কাজ করবার জন্য, সদাপ্রভুর নামে আশীর্বাদ উচ্চারণ করবার জন্য এবং ঝগড়া-বিবাদ ও মারধরের বিচার করবার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদেরই বেছে নিয়েছেন। 6তারপর সবচেয়ে কাছের গ্রাম বা শহরের বৃদ্ধ নেতারা সেই ঘাড় ভাংগা বাছুরটার উপর তাদের হাত ধুয়ে ফেলবে। 7এর পর তারা বলবে, ‘এই রক্তপাত আমরা নিজেরা করি নি এবং হতেও দেখি নি। 8হে সদাপ্রভু, তোমার মুক্ত করা ইস্রায়েলীয়দের তুমি ক্ষমা কর। এই লোকটির রক্তপাতের জন্য তুমি তোমার লোকদের দায়ী কোরো না।’ এতে সেই রক্তপাতের দোষ ক্ষমা করা হবে। 9এইভাবে তোমরা নিজেদের মধ্য থেকে নির্দোষ লোকের রক্তপাতের দোষ মুছে ফেলতে পারবে, কারণ তখন সদাপ্রভুর চোখে যা ভাল তা-ই করা হবে।

বন্দিনী স্ত্রীলোককে বিয়ে করা

10“শত্রুদের সংগে যুদ্ধ করতে গিয়ে যখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের হাতে তাদের তুলে দেবেন আর তোমরা তাদের বন্দী করবে, 11তখন যদি তাদের মধ্যেকার কোন সুন্দরী স্ত্রীলোককে দেখে তোমাদের কারও তাকে ভাল লাগে তবে সে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে। 12স্ত্রীলোকটিকে সে তার বাড়ীতে নিয়ে যাবে। তারপর স্ত্রীলোকটি তার চুল কামিয়ে ফেলবে ও নখ কেটে ফেলবে, 13আর বন্দী হবার সময়ে তার গায়ে যে সব কাপড়-চোপড় ছিল তা খুলে ফেলবে। এর পর তার বাড়ীতে থেকে সেই স্ত্রীলোকটি পুরো এক মাস তার মা-বাবার জন্য শোক করবে। তারপর সেই লোকটি তাকে বিয়ে করে তার স্বামী হবে এবং স্ত্রীলোকটিও তার স্ত্রী হবে। 14পরে যদি স্ত্রীলোকটির উপর সে অখুশী হয় তবে তাকে যেখানে ইচ্ছা চলে যেতে দিতে হবে। সে তাকে বিক্রি করতে পারবে না কিম্বা দাসী হিসাবে রাখতে পারবে না, কারণ সে তার অসম্মান করেছে।

প্রথম ছেলের পাওনা অধিকার

15“এমন হতে পারে যে, একজন লোকের দু’জন স্ত্রী আছে, আর তাদের একজনকেই সে ভালবাসে অন্যজনকে নয়। তাদের দু’জনেরই যদি ছেলে হয় আর প্রথম ছেলের জন্ম হয় সেই স্ত্রীর গর্ভে যাকে সে ভালবাসে না, 16তবে সম্পত্তি উইল করে দেবার সময়ে যে স্ত্রীকে সে ভালবাসে না তার ছেলেকে বাদ দিয়ে অন্য স্ত্রীর ছেলেটিকে প্রথম ছেলের পাওনা অধিকার দেওয়া চলবে না, কারণ যে স্ত্রীকে সে ভালবাসে না তার ছেলেটিই আসলে তার প্রথম ছেলে। 17যে স্ত্রীকে সে ভালবাসে না তার ছেলেকে তার সম্পত্তি থেকে অন্য যে কোন ছেলের চেয়ে দ্বিগুণ ভাগ দিয়ে সেই ছেলেই যে প্রথম ছেলে তা তাকে স্বীকার করতে হবে। সেই ছেলেই তার বাবার পুরুষ-শক্তির প্রথম ফল। প্রথম ছেলের অধিকার তারই পাওনা।

বিদ্রোহী ছেলে

18“যদি কারও ছেলে একগুঁয়ে এবং বিদ্রোহী হয়, যদি সে কিছুতেই মা-বাবার কথা না শোনে এবং তাদের শাসন না মানে, 19তবে তার মা-বাবা তাকে তাদের গ্রাম বা শহরের ফটকে বৃদ্ধ নেতাদের কাছে নিয়ে যাবে। 20তারা সেই বৃদ্ধ নেতাদের বলবে, ‘আমাদের এই ছেলে ভীষণ একগুঁয়ে এবং বিদ্রোহী; সে আমাদের অগ্রাহ্য করে চলে। সে মাতাল এবং টাকা-পয়সা উড়িয়ে দেয়।’ 21তখন সেই জায়গার সমস্ত পুরুষেরা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। এইভাবে তোমাদের মধ্য থেকে সেই মন্দতা শেষ করে দিতে হবে। তাতে ইস্রায়েলীয়েরা সবাই এই কথা শুনে ভয় পাবে।

অন্যান্য নিয়ম

22“যদি কোন লোক মৃত্যুর শাস্তি পাবার মত কোন দোষ করে এবং তাকে মেরে ফেলে গাছে টাংগিয়ে রাখা হয়, 23তবে সকাল পর্যন্ত তার দেহ গাছে টাংগিয়ে রাখা চলবে না। সেই দিনই তাকে কবর দিয়ে ফেলতে হবে, কারণ গাছে টাংগিয়ে রাখা লোক ঈশ্বরের অভিশপ্ত। সম্পত্তি হিসাবে যে দেশটা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিতে যাচ্ছেন তা তোমরা অশুচি করবে না।