Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



27

এবল পাহাড়ের বেদী

1মোশি ইস্রায়েলীয় বৃদ্ধ নেতাদের সংগে নিয়ে লোকদের বললেন, “যে সব আদেশ আজ আমি তোমাদের দিচ্ছি তা তোমরা পালন করবে। 2তোমরা যর্দন নদী পার হয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে গিয়ে কতগুলো বড় বড় পাথর খাড়া করে নেবে এবং সেগুলো চুন দিয়ে লেপে দেবে, 3আর সেগুলোর উপর এই আইন-কানুনের সব কথাগুলো লিখবে। তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের কাছে করা তাঁর প্রতিজ্ঞা অনুসারে দুধ আর মধুতে ভরা যে দেশটি তোমাদের দিতে যাচ্ছেন তোমরা সেখানে যাওয়ার পর, 4অর্থাৎ যর্দন নদী পার হয়ে যাওয়ার পর আমার আজকের আদেশ অনুসারে তোমরা এবল পাহাড়ের উপর সেই পাথরগুলো খাড়া করে নিয়ে চুন দিয়ে লেপে দেবে। 5তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে তোমরা সেখানে একটা পাথরের বেদী তৈরী করবে। পাথরগুলোর উপর তোমরা কোন লোহার যন্ত্রপাতি ব্যবহার করবে না। 6তোমাদের ঈশ্বর সদাপ্রভুর এই বেদীটা তোমরা গোটা গোটা পাথর দিয়ে তৈরী করবে আর তার উপর তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবে। 7সেখানে তোমরা যোগাযোগ-উৎসর্গেরও অনুষ্ঠান করবে ও সেই উৎসর্গের জিনিস খেয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে আনন্দ করবে। 8যে পাথরগুলো তোমরা খাড়া করে নেবে তার উপর এই আইন-কানুনের সব কথাগুলো খুব স্পষ্ট করে লিখবে।”

এবল পাহাড় থেকে অভিশাপ উচ্চারণ

9এর পর মোশি লেবীয় পুরোহিতদের নিয়ে সমস্ত ইস্রায়েলীয়দের বললেন, “হে ইস্রায়েলীয়েরা, তোমরা চুপ করে শোন। আজ তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিজের লোক হয়েছ। 10তোমরা তাঁর বাধ্য হয়ে চলবে। আজ আমি যে সব আদেশ ও নিয়ম তোমাদের দিচ্ছি তা তোমরা পালন করে চলবে।”

11ঐ দিনই মোশি লোকদের এই আদেশ দিলেন, 12“তোমরা যর্দন নদী পার হয়ে যাবার পর যখন সদাপ্রভুর আশীর্বাদ উচ্চারণ করা হবে তখন শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর, যোষেফ ও বিন্যামীন-গোষ্ঠীর লোকেরা গরিষীম পাহাড়ের উপরে থাকবে। 13আর যখন তাঁর অভিশাপ উচ্চারণ করা হবে তখন রূবেণ, গাদ, আশের, সবূলূন, দান ও নপ্তালি-গোষ্ঠীর লোকেরা এবল পাহাড়ের উপরে থাকবে।

14“লেবীয়েরা তখন সমস্ত ইস্রায়েলীয়দের সামনে চিৎকার করে এই কথা বলবে:

15‘সেই লোক অভিশপ্ত, যে ছাঁচে ফেলে কিম্বা কাঠ বা পাথর খোদাই করে কোন মূর্তি তৈরী করে এবং পূজার জন্য তা গোপন জায়গায় স্থাপন করে। এই সব মূর্তি সদাপ্রভুর ঘৃণার জিনিস, কারিগরের হাতের কাজ মাত্র।’ তখন সবাই বলবে, ‘আমেন।’

16‘সেই লোক অভিশপ্ত, যে মা কিম্বা বাবাকে অসম্মান করে।’ তখন সকলে বলবে, ‘আমেন।’

17‘সেই লোক অভিশপ্ত, যে অন্য লোকের জমির সীমানা-চিহ্ন সরিয়ে দেয়।’ তখন সকলে বলবে, ‘আমেন।’

18‘সেই লোক অভিশপ্ত, যে অন্ধকে ভুল পথে নিয়ে যায়।’ তখন সকলে বলবে, ‘আমেন।’

19‘সেই লোক অভিশপ্ত, যে বিদেশী বাসিন্দা, অনাথ এবং বিধবাদের প্রতি অন্যায় বিচার হতে দেয়।’ তখন সকলে বলবে, ‘আমেন।’

20‘সেই লোক অভিশপ্ত, যে তার সৎমায়ের সংগে ব্যভিচার করে, কারণ তাতে তার বাবাকে সে অসম্মান করে।’ তখন সকলে বলবে, ‘আমেন।’

21‘সেই লোক অভিশপ্ত, যে পশুর সংগে দেহে মিলিত হয়।’ তখন সকলে বলবে, ‘আমেন।’

22‘সেই লোক অভিশপ্ত, যে তার সৎবোনের সংগে ব্যভিচার করে- সে বাবার মেয়ে হোক কিম্বা মায়ের মেয়ে হোক।’ তখন সকলে বলবে, ‘আমেন।’

23‘সেই লোক অভিশপ্ত, যে তার শাশুড়ীর সংগে ব্যভিচার করে।’ তখন সকলে বলবে, ‘আমেন।’

24‘সেই লোক অভিশপ্ত, যে কাউকে গোপনে খুন করে।’ তখন সকলে বলবে, ‘আমেন।’

25‘সেই লোক অভিশপ্ত, যে নির্দোষ লোককে খুন করবার জন্য ঘুষ নেয়।’ তখন সকলে বলবে, ‘আমেন।’

26‘সেই লোক অভিশপ্ত, যে এই আইন-কানুনের কথাগুলো পালন করে না এবং তার ক্ষমতাকে অস্বীকার করে।’ তখন সকলে বলবে, ‘আমেন।’