Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

8
1কে জ্ঞানী লোকের মত?
যা ঘটে কে তার অর্থ বুঝতে পারে?
জ্ঞান মানুষের মুখ উজ্জ্বল করে
এবং তার মুখের কঠিনতা পরিবর্তন করতে পারে।
রাজার বাধ্য হও
2আমার উপদেশ এই যে, তুমি রাজার আদেশ পালন কর, কারণ ঈশ্বরের সামনে তুমি সেই শপথই করেছ। 3তাড়াতাড়ি রাজাকে ত্যাগ করে চলে যেয়ো না। মন্দ কিছুর সংগে যুক্ত হোয়ো না, কারণ রাজা তাঁর ইচ্ছামত কাজ করেন। 4রাজার কথাই যখন সবচেয়ে বড় তখন কে তাঁকে বলতে পারে, “আপনি কি করছেন?” 5যে তাঁর আদেশ পালন করে তার কোন ক্ষতি হবে না। জ্ঞানী লোকদের অন্তর উপযুক্ত সময় ও কাজের নিয়ম জানে। 6প্রত্যেকটি ব্যাপারের জন্য উপযুক্ত সময় আছে আর কাজেরও নিয়ম আছে, কিন্তু মানুষের জ্ঞান সীমিত বলে সে খুব কষ্ট পায়; 7কারণ কোন মানুষই যখন জানে না কি ঘটবে তখন কেউ তাকে বলতে পারে না কখন তা ঘটবে। 8বাতাসকে যেমন ধরে রাখবার ক্ষমতা কারও নেই এবং যুদ্ধের সময় যেমন কেউ ছুটি পায় না, তেমনি মৃত্যুর দিনের উপরেও কারও হাত নেই। দুষ্টদের দুষ্টতাও তা থেকে তাদের রক্ষা করতে পারে না।
9সূর্যের নীচে যা কিছু করা হয় তার দিকে মনোযোগ দিয়ে আমি দেখতে পেলাম যে, একজন লোক অন্যদের উপর কর্তৃত্ব করে এবং তার ফলে তাদের ক্ষতি হয়। 10তারপর আমি এও দেখলাম যে, দুষ্ট লোকদের কবর দেওয়া হচ্ছিল। এরা উপাসনা-ঘরে যাওয়া-আসা করত; পরে তাদের শহরের লোকেরা তাদের দুষ্টতার কথা ভুলে গেল। এও অসার।
11অন্যায় কাজের শাস্তি যদি তাড়াতাড়ি দেওয়া না হয় তাহলে লোকদের অন্তর অন্যায় করবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়। 12পাপী লোক যদিও একশোটা অন্যায় কাজ করে অনেক দিন বেঁচে থাকে তবুও আমি জানি ঈশ্বরকে যারা ভক্তিপূর্ণ ভয় করে তাদের মংগল হবে। 13কিন্তু দুষ্টেরা ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করে না বলে তাদের মংগল হবে না এবং তাদের আয়ু হবে ছায়ার মত।
14পৃথিবীতে আর একটা অসার ব্যাপার হল, দুষ্টদের যা পাওনা তা পায় সৎ লোক, আর সৎ লোকদের যা পাওনা তা পায় দুষ্ট লোকেরা। আমি বলি এটাও অসার। 15কাজেই আমি জীবনে আমোদ-প্রমোদের প্রশংসাই করছি, কারণ সূর্যের নীচে খাওয়া-দাওয়া ও আনন্দ করা ছাড়া মানুষের জন্য ভাল আর কিছু নেই। তাহলে সূর্যের নীচে ঈশ্বরের দেওয়া মানুষের জীবনের সমস্ত দিনগুলোতে তার কাজে আনন্দই হবে তার সংগী।
16-17জ্ঞান পাবার জন্য এবং পৃথিবীতে যা হয় তা বুঝবার জন্য যখন আমি মনোযোগ দিলাম তখন দেখলাম, একজন মানুষের চোখ যদি দিনে-রাতে বন্ধ না-ও হয় তবুও সূর্যের নীচে ঈশ্বর যা করেছেন তা সে সম্পূর্ণ বুঝতে পারে না। মানুষ তা খুঁজে বের করবার জন্য সব রকমে চেষ্টা করলেও তা বের করতে পারে না। এমন কি, একজন জ্ঞানী লোকও যদি তা জানে বলে দাবি করে তবুও সে সত্যিই সম্পূর্ণ বুঝতে পারে না।