Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

উপদেশক
ভূমিকা
শরৎকালের ফসল কাটবার সময় যিহূদীদের কুঁড়ে-ঘরের পর্বের সময় উপদেশক নামে বইটা পড়া হত। বইটি বুঝবার জন্য “সূর্যের নীচে”- এই বাক্যাংশটি বুঝতে হবে। মানুষের জীবনের প্রকৃত অর্থ খুঁজতে গিয়ে লেখক নিজেকে এই পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ করেছেন। প্রচুর জ্ঞান ও বিশাল ধন-সম্পদের অধিকারী হওয়াতে লেখক নিশ্চিত ছিলেন যে, তিনি স্থায়ী সুখ লাভ করতে পারবেন। কিন্তু তিনি যে সুখ লাভ করতে চেয়েছিলেন তা সমস্ত জ্ঞান ও ধন-সম্পদ দিয়ে তিনি লাভ করতে পারেন নি। শেষে তিনি বলেছেন যে, জীবনটা অর্থহীন এবং অসারতার পিছনে দৌড়ানো মাত্র অবশ্য যদি সেই লোক কেবল সূর্যের নীচের বিষয়গুলোর কথা চিন্তা করে। কিন্তু তিনি সেই পর্যন্ত বলে থামেন নি। তিনি গবেষণা করে দেখেছেন যে, জীবনটা ঈশ্বরের দান এবং তিনি চান যেন আমরা তা উপভোগ করি (2:24; 3:12,22; 5:18; 8:15 পদ); ঈশ্বর সব কিছুই তাঁর অধীনে রেখেছেন (2:26; 3:14; 7:13,14 পদ); অতিরিক্ত সব কিছু এড়িয়ে যেতে হবে- এর অর্থ হল নিজেকে দমনে রেখে সীমার মধ্যে চলবার অভ্যাস করতে হবে (7:10; 10:12-14; 8:1-9; 10:8-11 পদ)। লেখক তাঁর পাঠকদের এই উপদেশ দিচ্ছেন, “তোমার যৌবনকালেই তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর” (12:1 পদ) এবং “ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় কর ও তাঁর সব আদেশ পালন কর, কারণ এটাই হল মানুষের সমস্ত কর্তব্য” (12:13 পদ)।
বিষয় সংক্ষেপ:
(ক) প্রস্তাবনা: সূর্যের নীচে সবই অসার (১:১-১১ পদ)
(খ) অভিজ্ঞতা থেকে: মানুষ শক্তিহীন (১:১২-২:২৬পদ)
(গ) পর্যবেক্ষণ থেকে: সমস্ত কিছুর জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা আছে (৩-৫ অধ্যায়)
(ঘ) ব্যবহারের দ্বারা: ঈশ্বরের পরিচালনার মধ্যে যে পার্থক্য দেখা যায় তা ব্যাখ্যা করা যায় (৬:১-৮:১৫ পদ)
(ঙ) পরিশেষে: ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় কর, ঈশ্বরের বাধ্য হও, জীবন উপভোগ কর (৮:১৬-১২:১৪ পদ)