Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



4

মর্দখয় ইষ্টেরের সাহায্য চাইলেন

1সমস্ত খবরাখবর জানতে পেরে মর্দখয় পরনের কাপড় ছিঁড়ে চট পরলেন ও ছাই মেখে শহরের মধ্যে গিয়ে জোরে জোরে খুব কাঁদতে লাগলেন। 2এইভাবে তিনি রাজবাড়ীর ফটক পর্যন্ত গেলেন কিন্তু ভিতরে ঢুকতে পারলেন না, কারণ চট পরে কারও ভিতরে ঢুকবার হুকুম ছিল না। 3প্রত্যেকটি বিভাগে যেখানে রাজার ডিক্রি ও আদেশ পৌঁছাল সেখানে যিহূদীদের মধ্যে মহাশোক, উপবাস, কান্নাকাটি ও বিলাপ হতে লাগল। অনেকে চট পরে ছাইয়ের মধ্যে শুয়ে পড়ল।

4ইষ্টেরের দাসীরা ও খোজারা এসে যখন তাঁকে মর্দখয়ের খবর দিল তখন তাঁর মনে খুব বেশী দুঃখ হল। চটের বদলে পরবার জন্য তিনি মর্দখয়কে কাপড় পাঠিয়ে দিলেন কিন্তু তিনি তা নিলেন না। 5তখন ইষ্টের রাজার নিযুক্ত তাঁর সেবাকারী খোজা হথককে ডেকে পাঠালেন ও মর্দখয়ের কি হয়েছে এবং কেন হয়েছে তা তাঁর কাছ থেকে জেনে আসবার জন্য হুকুম দিলেন।

6তখন হথক রাজবাড়ীর ফটকের সামনে শহর-চকে মর্দখয়ের কাছে গেল। 7এতে মর্দখয় তাঁর প্রতি যা ঘটেছে এবং যিহূদীদের ধ্বংস করবার জন্য হামন যে পরিমাণ টাকা রাজ-ভাণ্ডারে দেবার প্রতিজ্ঞা করেছে তা সব হথককে বললেন। 8শূশনে দেওয়া যিহূদীদের ধ্বংস করবার যে রাজ-আদেশ বের হয়েছে মর্দখয় তার একটা নকল হথককে দিলেন, যাতে সে সেটা ইষ্টেরকে দেখাতে ও ব্যাপারটা বুঝাতে পারে। ইষ্টের যেন রাজার সামনে গিয়ে তাঁর লোকদের জন্য মিনতি করেন সেই কথা ইষ্টেরকে বলবার জন্য মর্দখয় হথককে বললেন।

9হথক ফিরে গিয়ে মর্দখয় যা বলেছিলেন তা ইষ্টেরকে জানাল। 10তখন ইষ্টের মর্দখয়কে এই কথা বলবার জন্য হথককে নির্দেশ দিলেন, 11“রাজার সব কর্মচারীরা এবং রাজার অধীন সব বিভাগের লোকেরা জানে যে, কোন পুরুষ বা স্ত্রীলোক রাজার ডাক না পেয়ে যদি ভিতরের দরবারে তাঁর কাছে যায় তবে তার জন্য মাত্র একটা আইনই আছে- সেটা হল তার মৃত্যু। তবে যে লোকের প্রতি রাজা সোনার রাজদণ্ড বাড়িয়ে দেন কেবল তার প্রাণই বাঁচে। কিন্তু গত ত্রিশ দিনের মধ্যে রাজার কাছে যাবার জন্য আমাকে ডাকা হয় নি।”

12ইষ্টেরের সব কথা মর্দখয়কে জানানো হল। 13মর্দখয় ইষ্টেরকে এই কথা বলে পাঠালেন, “এই কথা মনে কোরো না যে, রাজার ঘরে আছ বলে সমস্ত যিহূদীদের মধ্যে কেবল একা তুমিই রক্ষা পাবে। 14কিন্তু এই সময় যদি তুমি চুপ করে থাক তবে অন্য দিক থেকে যিহূদীরা সাহায্য ও উদ্ধার পাবে, কিন্তু তুমি তো মরবেই আর তোমার বাবার বংশও শেষ হয়ে যাবে। কে জানে হয়তো এই রকম সময়ের জন্যই তুমি রাণীর পদ পেয়েছ।”

15তখন ইষ্টের মর্দখয়কে এই উত্তর পাঠিয়ে দিলেন, 16“আপনি গিয়ে শূশনে থাকা সমস্ত যিহূদীদের একত্র করুন এবং আমার জন্য সকলে উপবাস করুন। আপনারা তিন দিন ধরে রাতে কি দিনে কোন কিছু খাওয়া-দাওয়া করবেন না। আপনারা যেমন উপবাস করবেন তেমনি আমি ও আমার দাসীরা উপবাস করব। তারপর যদিও তা আইনের বিরুদ্ধে হয় তবুও আমি রাজার কাছে যাব। তাতে যদি আমাকে মরতে হয় আমি মরব।”

17এতে মর্দখয় গিয়ে ইষ্টেরের সব নির্দেশ মত কাজ করলেন।