Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



6

মর্দখয় সম্মানিত হলেন

1সেই রাতে রাজা ঘুমাতে পারছিলেন না। তিনি আদেশ দিলেন যেন তাঁর রাজ্যের ইতিহাস বইখানা তাঁর কাছে আনা হয়। তারপর সেই বইটি তাঁকে পড়ে শোনানো হল। 2সেখানে দেখা গেল বিগ্‌থন ও তেরশ নামে রাজার দু’জন দারোয়ান যখন রাজা অহশ্বেরশকে মেরে ফেলবার ষড়যন্ত্র করেছিল তখন মর্দখয় সেই খবর রাজাকে দিয়েছিলেন।

3রাজা জিজ্ঞাসা করলেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে?”

তাঁর কর্মচারীরা উত্তরে বলল, “কিছুই করা হয় নি।”

4রাজা বললেন, “দরবারে কে আছে?” মর্দখয়ের জন্য হামন যে ফাঁসিকাঠ তৈরী করেছিল তাতে মর্দখয়কে ফাঁসি দেবার কথা রাজাকে বলবার জন্য ঠিক সেই সময়েই সে রাজবাড়ীর বাইরের দরবারে এসেছিল।

5রাজার কর্মচারীরা বলল, “হামন দরবারে দাঁড়িয়ে আছেন।”

রাজা বললেন, “হামন ভিতরে আসুক।”

6হামন ভিতরে আসলে পর রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “রাজা যাকে সম্মান দেখাতে চান তার প্রতি কি করা উচিত?”

তখন হামন মনে মনে ভাবল, তাকে ছাড়া আর কাকেই বা রাজা সম্মান দেখাবেন? 7-8সেইজন্য সে উত্তরে বলল, “রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর জন্য মহারাজের একটা রাজপোশাক আনা হোক এবং যে ঘোড়ার মাথায় রাজকীয় মুকুট পরানো থাকে রাজার সেই ঘোড়াও আনা হোক। 9তারপর সেই পোশাক ও ঘোড়া রাজার উঁচু পদের কর্মচারীদের মধ্যে একজনের হাতে দেওয়া হোক। রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁকে সেই পোশাক পরানো হোক এবং তাঁকে সেই ঘোড়ায় চড়িয়ে নিয়ে শহর-চকে তাঁর আগে আগে এই কথা ঘোষণা করা হোক, ‘রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এই রকমই করা হবে।’ ”

10তখন রাজা হামনকে আদেশ দিলেন, “তুমি এখনই গিয়ে রাজপোশাক এবং ঘোড়া নিয়ে যেমন বললে রাজবাড়ীর ফটকে বসা সেই যিহূদী মর্দখয়ের প্রতি তেমনই কর। তুমি যা যা বললে তার কোনটাই করতে যেন অবহেলা করা না হয়।”

11কাজেই হামন রাজপোশাক ও ঘোড়া নিল এবং মর্দখয়কে রাজপোশাক পরিয়ে ঘোড়ায় চড়িয়ে নিয়ে শহর-চকে তাঁর আগে আগে এই কথা ঘোষণা করে বেড়াতে লাগল, “রাজা যাঁকে সম্মান দেখাতে চান তাঁর প্রতি এই রকমই করা হবে।”

12এর পর মর্দখয় আবার রাজবাড়ীর ফটকে গেলেন। কিন্তু হামন দুঃখে মাথা ঢেকে তাড়াতাড়ি করে ঘরে গেল। 13তার প্রতি যা ঘটেছে তা সব তার স্ত্রী সেরশকে ও তার সব বন্ধুদের বলল।

হামনের সেই পরামর্শদাতারা ও তার স্ত্রী সেরশ তাকে বলল, “যার সামনে তোমার এই পতন আরম্ভ হয়েছে সেই মর্দখয় যদি যিহূদী বংশের লোক হয় তবে তার বিরুদ্ধে তুমি দাঁড়াতে পারবে না, নিশ্চয়ই তুমি ধ্বংস হয়ে যাবে।”

হামনের ফাঁসি

14তারা তখনও হামনের সংগে কথা বলছে এমন সময় রাজার সেবাকারীরা এসে তাড়াতাড়ি করে হামনকে ইষ্টেরের তৈরী ভোজে যোগ দেবার জন্য নিয়ে গেল।