Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



28

পুরোহিতের পোশাক

1“তুমি ইস্রায়েলীয়দের মধ্য থেকে তোমার ভাই হারোণ ও তার ছেলে নাদব, অবীহূ, ইলীয়াসর এবং ঈথামরকে তোমার কাছে ডেকে পাঠাও। তারা পুরোহিত হয়ে আমার সেবা করবে। 2সম্মান এবং সাজের উদ্দেশ্যে তোমার ভাই হারোণের জন্য তুমি পবিত্র পোশাক তৈরী করাবে। 3আমি যে সব ওস্তাদ কারিগরকে জ্ঞানদানকারী পবিত্র আত্মাকে দিয়ে পূর্ণ করে রেখেছি, তুমি তাদের বলে দাও যেন তারা হারোণের জন্য এমন পোশাক তৈরী করে যা তাকে পুরোহিত হিসাবে আমার সেবা করবার উদ্দেশ্যে আলাদা করে রাখবে। 4তার এই পোশাকের মধ্যে থাকবে বুক-ঢাকন, এফোদ, বাইরের জামা, চেক্‌ কাপড়ের ভিতরের জামা, পাগড়ি ও কোমর-বাঁধনি। তোমার ভাই হারোণ ও তাঁর ছেলেরা যাতে পুরোহিত হয়ে আমার সেবা করতে পারে সেইজন্য তুমি তাদের জন্য পবিত্র পোশাক তৈরী করাবে। 5পোশাক তৈরী করবার কাজে তারা সোনা আর নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা ও মসীনা সুতা ব্যবহার করবে।

এফোদ

6“এফোদটা তৈরী করাতে হবে সোনা আর নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে। এটা হবে একটা ওস্তাদী হাতের কাজ। 7এফোদের কাঁধের অংশটা বেঁধে রাখবার জন্য দু‘টা ফিতা তৈরী করে এফোদের দুই কোণায় জুড়ে দিতে হবে। 8এফোদের সংগে জোড়া লাগানো কোমরের পটিটাও এফোদের মতই সোনা আর নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে তৈরী করাতে হবে। 9তুমি দু’টা বৈদুর্যমণি নিয়ে তার উপর ইস্রায়েলের ছেলেদের নাম খোদাই করাবে। 10তাদের জন্ম অনুসারে পর পর ছয়টা নাম একটা পাথরে আর বাকী ছয়টা নাম অন্য পাথরে খোদাই করাতে হবে। 11-12কারিগরেরা যেমন দামী পাথর খোদাই করে সীলমোহর তৈরী করে ঠিক তেমনি করেই সেই দু’টা পাথরের উপর ইস্রায়েলের ছেলেদের নাম খোদাই করাতে হবে। পাথর দু’টা সোনার জালির উপর বসিয়ে এফোদের কাঁধের ফিতার সংগে বেঁধে দিতে হবে। এই দু’টি পাথর সদাপ্রভুর সামনে ইস্রায়েলীয়দের তুলে ধরবে। সদাপ্রভু যাতে তাদের প্রতি নজর রাখেন সেইজন্য হারোণ এই নামগুলো সদাপ্রভুর সামনে তার দুই কাঁধের উপর বহন করবে। 13-14সোনার তৈরী সেই জালি দু’টার সংগে দু’টা শিকল জুড়ে দেবে। খাঁটি সোনা দড়ির মত পাকিয়ে সেই শিকল দু’টা তৈরী করাতে হবে।

বুক-ঢাকন

15“আমার নির্দেশ জানবার জন্য বুক-ঢাকন তৈরী করাতে হবে। এটা হবে একটা ওস্তাদী হাতের কাজ। এফোদের মত এটাও তৈরী করাতে হবে সোনা আর নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে। 16এটা হবে লম্বায় আধ হাত ও চওড়ায় আধ হাত একটা চৌকো দুই ভাঁজ করা কাপড়। 17এর উপর চার সারি দামী পাথর বসাতে হবে। প্রথম সারিতে থাকবে সার্দীয়মণি, পীতমণি ও পান্না; 18দ্বিতীয় সারিতে চুনি, নীলকান্তমণি ও হীরা; 19তৃতীয় সারিতে গোমেদ, অকীকমণি ও পদ্মরাগ; 20চতুর্থ সারিতে পোখরাজ, বৈদূর্যমণি ও সূর্যকান্তমণি। পাথরগুলো সোনার জালির উপর বসাতে হবে। 21ইস্রায়েলের বারোটি ছেলের জন্য মোট বারোটা পাথর থাকবে। তার প্রত্যেকটিতে বারোটি গোষ্ঠীর একটি করে নাম খোদাই করানো থাকবে, যেমন করে সীলমোহর খোদাই করা হয়।

22“এই বুক-ঢাকনের জন্য খাঁটি সোনা দড়ির মত পাকিয়ে দু’টা শিকল তৈরী করাবে। 23সোনার দু’টা কড়া তৈরী করিয়ে বুক-ঢাকনের উপরের দুই কোণায় লাগিয়ে দেবে, 24আর শিকল দু’টা সেই কড়া দু’টার সংগে আট্‌কে দেবে। 25এফোদের সামনের দিকে কাঁধের ফিতার উপরে সোনার যে জালি থাকবে সেই জালির সংগে শিকলের অন্য দিকটা আট্‌কে দেবে। 26তা ছাড়া আরও দু’টা সোনার কড়া তৈরী করিয়ে বুক-ঢাকনের অন্য দুই কোণায় লাগাবে। এই দু’টা থাকবে এফোদের কাছে বুক-ঢাকনের তলায়। 27তা ছাড়াও আরও দু’টা সোনার কড়া তৈরী করিয়ে এফোদের কাঁধের ফিতার সোজাসুজি নীচের দিকে এফোদের কোমরের পটির ঠিক উপরে যে সেলাই থাকবে তার কাছে লাগিয়ে দেবে। 28তারপর বুক- ঢাকনের তলায় যে কড়া থাকবে তার সংগে কোমরের পটির কড়াটা নীল দড়ি দিয়ে বেঁধে দেবে। তাতে বুক-ঢাকনটা এফোদের উপর থেকে সরে যাবে না।

29“পবিত্র স্থানে ঢুকবার সময় হারোণ আমার নির্দেশ জানবার জন্য এই বুক-ঢাকনখানার উপর লেখা ইস্রায়েলের ছেলেদের নাম বুকে বয়ে নিয়ে যাবে। এই বুক-ঢাকনখানা সব সময় সদাপ্রভুর সামনে তাদের তুলে ধরবে। 30বুক-ঢাকনের ভাঁজের ভিতরে রাখবে ঊরীম ও তুম্মীম। তাতে হারোণ যখন সদাপ্রভুর সামনে উপস্থিত হবে তখন সেগুলো তার বুকে থাকবে। এতে হারোণ সদাপ্রভুর সামনে সব সময়েই ইস্রায়েলীয়দের জন্য আমার নির্দেশ জানবার উপায় তার বুকে বইবে।

পুরোহিতের অন্যান্য কাপড়

31“এফোদের নীচে যে লম্বা জামাটা থাকবে তার পুরোটাই নীল সুতা দিয়ে তৈরী করাবে। 32মাথা ঢুকাবার জন্য তার মাঝখানটা খোলা থাকবে। এই খোলা জায়গাটা যাতে ছিঁড়ে না যায় সেইজন্য তার চারদিকের কিনারা বুনে শক্ত করে দিতে হবে। 33নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা দিয়ে ডালিম ফল তৈরী করে এই জামাটার নীচের মুড়ির চারপাশে ঝুলিয়ে দেবে। সেগুলোর ফাঁকে ফাঁকে দেবে সোনার ঘণ্টা। 34নীচের সমস্ত মুড়িটা ধরে থাকবে একটা করে ডালিম আর একটা করে ঘণ্টা। 35সদাপ্রভুর সেবা করবার সময়ে হারোণ এই পোশাক পরবে। সে যখন পবিত্র স্থানে সদাপ্রভুর সামনে যাবে এবং সেখান থেকে বের হয়ে আসবে তখন এই ঘণ্টাগুলোর আওয়াজ শোনা যাবে আর তাতে তার জীবন রক্ষা পাবে।

36“একটা খাঁটি সোনার পাত তৈরী করিয়ে তার উপর সীলমোহর খোদাই করবার মত করে এই কথাগুলো খোদাই করিয়ে নেবে: ‘সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা।’ 37সেই পাতটা পাগড়ির সামনের দিকে থাকবে এবং নীল দড়ি দিয়ে তা বাঁধা থাকবে। 38এটা থাকবে হারোণের কপালের উপর। যে সব পবিত্র জিনিস ইস্রায়েলীয়েরা উৎসর্গ করবার জন্য নিয়ে আসবে তার সমস্ত দোষ-ত্রুটির বোঝা হারোণই বইবে। সদাপ্রভু যাতে তাদের গ্রহণ করেন সেইজন্য হারোণের কপালের উপর এই সোনার পাতটা সব সময় থাকবে।

39“পুরোহিতের ভিতরের জামাটা তৈরী করাবে মসীনা সুতার চেক্‌ কাপড় দিয়ে আর পাগড়িটা তৈরী করাবে সেই একই সুতা দিয়ে। কোমর-বাঁধনিটা হবে একটা নক্‌শা করা জিনিস।

40“সম্মান ও সাজের উদ্দেশ্যে তুমি হারোণের ছেলেদের জন্যও জামা, কোমর-বাঁধনি ও মাথার টুপি তৈরী করাবে। 41তোমার ভাই হারোণ ও তার ছেলেদের এই সব পোশাক পরিয়ে নিয়ে তুমি তাদের তেল দিয়ে অভিষেক করে পুরোহিতের পদে বহাল করবে। সদাপ্রভুর উদ্দেশ্যে তুমি তাদের আলাদা করে নেবে যাতে তারা পুরোহিত হয়ে আমার সেবা করতে পারে। 42কোমর থেকে ঊরু পর্যন্ত ঢাকবার জন্য মসীনার কাপড়ের জাংগিয়া তৈরী করাবে। 43হারোণ ও তার ছেলেরা যখন মিলন-তাম্বুতে ঢুকবে কিম্বা পবিত্র স্থানের বেদীতে সেবার কাজ করবার জন্য এগিয়ে যাবে তখন তারা এই জাংগিয়া পরবে। এতে তারা দোষমুক্ত থাকবে এবং মারা পড়বে না। হারোণ এবং তার বংশধরদের জন্য এটা হবে একটা স্থায়ী নিয়ম।