Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



30

ধূপ-বেদী

1“ধূপ জ্বালাবার জন্য তুমি বাব্‌লা কাঠ দিয়ে একটা বেদী তৈরী করাবে। 2বেদীটা হবে চৌকো- এক হাত লম্বা, এক হাত চওড়া আর দু’হাত উঁচু। শিং সুদ্ধ গোটা বেদীটা মাত্র একটা জিনিসই হবে। 3বেদীর উপরটা, তার চারপাশ এবং শিংগুলো খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দিতে হবে আর তার চার কিনারা ধরে থাকবে সোনার নক্‌শা। 4বেদীর দু’পাশে নক্‌শার নীচে দু’টা করে সোনার কড়া লাগাতে হবে যাতে তার ভিতর দিয়ে ডাণ্ডা ঢুকিয়ে সেটা বয়ে নেওয়া যায়। 5সেই ডাণ্ডাগুলো বাব্‌লা কাঠ দিয়ে তৈরী করে সোনা দিয়ে মুড়িয়ে নিতে হবে। 6সাক্ষ্য-সিন্দুকের কাছে, অর্থাৎ সাক্ষ্য-ফলকের উপরকার ঢাকনাটার কাছে যে পর্দা থাকবে এই বেদীটা তার সামনে রাখবে; সেখানেই আমি তোমার সংগে দেখা করব।

7“প্রত্যেক দিন সকালে বাতিগুলো ঠিক করে রাখবার সময় হারোণ ঐ বেদীর উপর সুগন্ধি ধূপ জ্বালাবে। 8বেলা শেষে বাতি ধরাবার সময়েও আবার সে ধূপ জ্বালাবে। এতে তোমাদের বংশের পর বংশ ধরে সদাপ্রভুর সামনে নিয়মিত ভাবে ধূপ জ্বলবে। 9এই বেদীর উপর অন্য কোন ধূপ জ্বালাবে না কিম্বা কোন পোড়ানো-উৎসর্গ বা শস্য-উৎসর্গ বা ঢালন-উৎসর্গের অনুষ্ঠানও করবে না। 10পাপ ঢাকবার জন্য পাপ-উৎসর্গের রক্ত বেদীর শিংগুলোর উপরে লাগিয়ে দিয়ে হারোণ বছরে একবার করে বেদীটা শুচি করে নেবে। এইভাবে বছরে একবার করে বংশের পর বংশ ধরে মহাপুরোহিতকে এই কাজ করে যেতে হবে। এটা সদাপ্রভুর উদ্দেশ্যে মহাপবিত্র বেদী।”

জীবন-মূল্য

11তারপর সদাপ্রভু মোশিকে বললেন, 12“ইস্রায়েলীয়দের লোকসংখ্যা জানবার জন্য যখন লোকগণনা করা হবে সেই সময় প্রত্যেককেই সদাপ্রভুকে রূপা দিয়ে তার জীবন-মূল্য দিতে হবে। এতে লোকগণনার দরুন যে বিপদ আসবার কথা তা তাদের উপর আসবে না। 13গুণে রাখা লোকদের দলে যাবার আগে প্রত্যেককে দশ গ্রাম ওজনের ধর্মীয় শেখেলের আধা শেখেল করে দিতে হবে। এই আধা শেখেল হবে সদাপ্রভুর। 14যারা গুণে রাখা দলে যাবে, অর্থাৎ যাদের বয়স বিশ বছর কিম্বা তার বেশী, সদাপ্রভুকে তাদের এটা দিতেই হবে। 15জীবন-মূল্য হিসাবে সদাপ্রভুকে এটা দেবার সময় ধনীরও আধা শেখেলের বেশী দিতে হবে না, আবার গরীবেরও এর কম দেওয়া চলবে না। 16ইস্রায়েলীয়দের কাছ থেকে এই সব জীবন-মূল্যের রূপা নিয়ে মিলন-তাম্বুর কাজে ব্যবহার করতে হবে। এই সব জীবন-মূল্য যা তোমাদের জীবনের বদলে দেওয়া হবে তা সদাপ্রভুর সামনে ইস্রায়েলীয়দের তুলে ধরবে।”

হাত-পা ধোওয়ার গামলা

17তারপর সদাপ্রভু মোশিকে বললেন, 18“হাত-পা ধোওয়ার জন্য ব্রোঞ্জ দিয়ে একটা গামলা আর তা বসাবার জন্য ব্রোঞ্জেরই একটা আসন তৈরী করাতে হবে। মিলন-তাম্বু ও বেদীর মাঝামাঝি জায়গায় সেটা বসিয়ে তার মধ্যে জল রাখবে। 19ঐ জল দিয়ে হারোণ ও তাঁর ছেলেরা হাত-পা ধোবে। 20-21যাতে তারা মারা না পড়ে সেইজন্য মিলন-তাম্বুতে ঢুকবার আগে প্রত্যেকবারই তাদের ঐ জল দিয়ে হাত-পা ধুয়ে নিতে হবে। সদাপ্রভুর উদ্দেশে আগুনে করা উৎসর্গের অনুষ্ঠানে তাঁর সেবা করবার জন্য বেদীর কাছে যাবার সময়েও তাদের হাত-পা ধুয়ে নিতে হবে যাতে তারা মারা না পড়ে। বংশের পর বংশ ধরে হারোণ ও তার বংশধরদের জন্য এটা হবে একটা স্থায়ী নিয়ম।”

অভিষেক-তেল

22তারপর সদাপ্রভু মোশিকে বললেন, 23“তুমি কতগুলো ভাল জাতের মশলা, অর্থাৎ পাঁচ কেজি গন্ধরস, আড়াই কেজি সুগন্ধি দারচিনি, আড়াই কেজি বচ, 24আর পাঁচ কেজি দারচিনি ফুলের কুঁড়ি নেবে। এছাড়া সাড়ে তিন লিটার জলপাইয়ের তেলও নেবে। 25সুগন্ধি জিনিস তৈরী করবার মত করে তুমি এই সব সুগন্ধি মশলা একসংগে মিশিয়ে নিয়ে অভিষেকের জন্য তেল তৈরী করাবে। এটাই হবে পবিত্র অভিষেক-তেল। 26এই অভিষেক-তেল দিয়ে তুমি মিলন-তাম্বু, সাক্ষ্য-সিন্দুক, 27টেবিল ও তার উপরকার জিনিসপত্র, বাতিদান ও তার সাজ-সরঞ্জাম, ধূপ-বেদী, 28পোড়ানো-উৎসর্গের বেদী ও তার সব পাত্র এবং আসন সুদ্ধ গামলাটা আমার উদ্দেশ্যে আলাদা করে নেবে। 29তাতে সেগুলো মহাপবিত্র জিনিস হবে। তার ছোঁয়ায় যা আসবে তা আমার উদ্দেশ্যে আলাদা হতে হবে।

30“হারোণ ও তার ছেলেরা যাতে পুরোহিত হয়ে আমার সেবা করতে পারে সেইজন্য তুমি তাদের অভিষেক করে আমার উদ্দেশ্যে আলাদা করে নেবে। 31তুমি ইস্রায়েলীয়দের জানাবে যে, বংশের পর বংশ ধরে এটাই হবে তাদের পবিত্র অভিষেক-তেল। 32সাধারণ লোকদের গায়ে তারা যেন তা না দেয় এবং ঐ সব মশলা দিয়ে তারা যেন এই নিয়মে কোন তেলও তৈরী না করে। এই তেল পবিত্র; সেইজন্য তাদেরও সেটা সেইভাবেই দেখতে হবে। 33যদি কেউ এই রকম সুগন্ধি জিনিস তৈরী করে কিম্বা পুরোহিত ছাড়া আর কারও গায়ে তা দেয় তবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।”

সুগন্ধি ধূপ

34-35তারপর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি কতগুলো সুগন্ধি মশলা, অর্থাৎ গুগ্‌গুলু, নখী, কুন্দুরু আর খাঁটি লোবান নেবে। এগুলো সমান সমান পরিমাণে মিশিয়ে সুগন্ধি ধূপ তৈরী করাবে। যারা সুগন্ধি জিনিস তৈরী করে তাদের দিয়ে কাজটা করিয়ে নেবে। এর মধ্যে লবণও দিতে হবে; এতে কোন ভেজাল থাকবে না আর তা হবে পবিত্র। 36এর কিছুটা নিয়ে গুঁড়া করে মিলন-তাম্বুর মধ্যে সাক্ষ্য-ফলকের সামনে রাখবে। সেখানেই আমি তোমার সংগে দেখা করব। এই ধূপ তোমরা মহাপবিত্র জিনিস বলে মনে করবে। 37কেউ যেন এই নিয়মে এই সব সুগন্ধি জিনিস দিয়ে নিজের ব্যবহারের জন্য কোন ধূপ তৈরী না করে। এটা যে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা তা তোমরা মনে রাখবে। 38সুগন্ধি জিনিস হিসাবে ব্যবহারের জন্য যদি কেউ তা তৈরী করে তবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।”