Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



31

বৎসলেল ও অহলীয়াব

1তারপর সদাপ্রভু মোশিকে বললেন, 2“দেখ, আমি যিহূদা-গোষ্ঠীর ঊরির ছেলে বৎসলেলকে বেছে নিয়েছি। ঊরি হল হূরের ছেলে। 3আমি এই বৎসলেলকে ঈশ্বরের আত্মা দিয়ে পূর্ণ করেছি। আমি তাকে জ্ঞান, বিবেচনাশক্তি, অভিজ্ঞতা এবং সব রকম কারিগরী কাজের ক্ষমতা দিয়ে রেখেছি। 4তাতে সে নিজের মন থেকে সোনা, রূপা ও ব্রোঞ্জের উপর সুন্দর সুন্দর নক্‌শা তৈরী করতে পারবে, 5দামী দামী পাথর কাটতে ও বসাতে পারবে আর কাঠের এবং অন্য সব রকম হাতের কাজও করতে পারবে। 6এছাড়া তাকে সাহায্য করবার জন্য আমি দান-গোষ্ঠীর অহীষামকের ছেলে অহলীয়াবকেও বেছে নিয়েছি। যে সব ওস্তাদ কারিগর এই কাজ করবে তাদেরও আমি এমন জ্ঞান দিয়ে রেখেছি যাতে তোমাকে দেওয়া আমার আদেশ মতই তারা সব জিনিস তৈরী করতে পারে। এই সব জিনিস এই: 7মিলন-তাম্বু, সাক্ষ্য-সিন্দুক ও তার উপরকার ঢাকনা, তাম্বুর আসবাবপত্র, 8টেবিল ও তার সংগের জিনিসপত্র, খাঁটি সোনার বাতিদান ও তার জিনিসপত্র, ধূপ-বেদী, 9-10পোড়ানো-উৎসর্গের বেদী ও তার বাসন-কোসন, গামলা আর তা বসাবার আসন এবং পুরোহিতের কাজের জন্য পুরোহিত হারোণের জন্য বুনানো পবিত্র পোশাক ও তার ছেলেদের পোশাক। 11অভিষেকের তেল আর পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপও এই সব জিনিসের মধ্যে রয়েছে। তোমাকে দেওয়া আমার আদেশ অনুসারেই যেন তারা সেগুলো তৈরী করে।”

বিশ্রামবার

12-13তারপর সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের এই কথা বলতে বললেন: “তোমরা আমার প্রত্যেকটি বিশ্রামবার পালন করবে। এই বিশ্রামবার বংশের পর বংশ ধরে তোমাদের ও আমার মধ্যে এমন একটা চিহ্ন হয়ে থাকবে যার দ্বারা তোমরা বুঝতে পারবে যে, আমিই সদাপ্রভু এবং আমিই তোমাদের আমার উদ্দেশ্যে আলাদা করে রেখেছি।

14“তোমরা বিশ্রামবার পালন করবে, কারণ এই দিনটা তোমাদের জন্য আমার উদ্দেশ্যে আলাদা করে রাখা হয়েছে। যদি কেউ এই দিনটা পালন না করে তবে তাকে মেরে ফেলতে হবে; যদি কেউ এই দিনে কোন কাজ করে তবে তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে। 15তোমরা সপ্তাহের ছয় দিন কাজ করবে কিন্তু সপ্তম দিনটা হবে বিশ্রামের দিন, আর সদাপ্রভুর উদ্দেশ্যে সেটা একটা আলাদা করে রাখা দিন। যদি কেউ এই দিনে কাজ করে তবে তাকে মেরে ফেলতে হবে। 16একটা স্থায়ী ব্যবস্থা হিসাবে এই বিশ্রামবার ইস্রায়েলীয়দের বংশের পর বংশ ধরে পালন করতে হবে। 17এই দিনটা আমার ও ইস্রায়েলীয়দের মধ্যে চিরকালের জন্য একটা চিহ্ন হয়ে থাকবে, কারণ আমি ছয় দিনের মধ্যে মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছি এবং সপ্তম দিনে আমি কোন কাজ করি নি।”

18সিনাই পাহাড়ের উপর মোশির কাছে এই সব কথা বলা শেষ করে সদাপ্রভু তাঁকে দু’খানা সাক্ষ্য-ফলক দিলেন। এই দু’টা পাথরের ফলকের উপর ঈশ্বর নিজেই তাঁর আদেশ লিখেছিলেন।