Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



35

বিশ্রামবারের নিয়ম

1পরে মোশি ইস্রায়েলীয়দের জড়ো করে বললেন, “সদাপ্রভু তোমাদের পালন করবার জন্য এই সব আদেশ দিয়েছেন। 2সপ্তার ছয় দিন তোমরা কাজ করবে কিন্তু সপ্তম দিনটি হবে তোমাদের একটা আলাদা করে রাখা দিন, সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামের দিন। সেই দিনে যে কাজ করবে তাকে মেরে ফেলতে হবে। 3বিশ্রামবারে তোমাদের কোন ঘরে যেন আগুন জ্বালানো না হয়।”

আবাস-তাম্বুর জন্য জিনিসপত্র

4-5মোশি ইস্রায়েলীয়দের বললেন, “সদাপ্রভু আদেশ করেছেন যেন তোমাদের যা আছে তা থেকে তাঁর উদ্দেশে তোমরা ভক্তি-উপহার নিয়ে আস। যারা নিজের ইচ্ছায় দিতে চায় তারা সদাপ্রভুর জন্য এই সব জিনিস আনবে: সোনা, রূপা ও ব্রোঞ্জ; 6নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা আর মসীনা সুতা; ছাগলের লোম; 7লাল রং করা ভেড়ার চামড়া, শুশুকের চামড়া; বাব্‌লা কাঠ; 8আলো জ্বালাবার জন্য জলপাইয়ের তেল; অভিষেক-তেল ও সুগন্ধি ধূপের জন্য মশলা; 9এফোদ ও বুক-ঢাকনের উপরে বসাবার জন্য বৈদূর্যমণি ও অন্যান্য দামী পাথর।

10“তোমাদের মধ্যে যারা ওস্তাদ কারিগর তারা এসে সদাপ্রভু যা আদেশ করেছেন তা তৈরী করবে। 11সেগুলো হল আবাস-তাম্বু ও তার উপরকার ছাউনি; সমস্ত আংটা, ফ্রেম, হুড়কা, খুঁটি এবং পা-দানি; 12ডাণ্ডা সুদ্ধ সাক্ষ্য-সিন্দুক, তার ঢাকনা এবং তা আড়াল করে রাখবার পর্দা; 13ডাণ্ডা সুদ্ধ টেবিল ও তার জিনিসপত্র এবং সদাপ্রভুর সম্মুখ-রুটি; 14আলোর জন্য বাতিদান ও তার জিনিসপত্র, তার প্রদীপ আর আলো জ্বালাবার তেল; 15ডাণ্ডা সুদ্ধ ধূপ-বেদী; অভিষেক-তেল এবং সুগন্ধি ধূপ; আবাস-তাম্বুর দরজার পর্দা; 16ব্রোঞ্জের ঝাঁঝরি সুদ্ধ পোড়ানো-উৎসর্গের বেদী, তার ডাণ্ডা ও বাসন-কোসন; আসন সুদ্ধ ব্রোঞ্জের গামলা; 17খুঁটি ও খুঁটির পা-দানি সুদ্ধ উঠানের পর্দা ও উঠানে ঢুকবার দরজার পর্দা; 18উঠানের পর্দার ও আবাস-তাম্বুর গোঁজ ও দড়ি; 19পবিত্র তাম্বু-ঘরে সেবা-কাজের জন্য পোশাক, অর্থাৎ পুরোহিত হারোণের জন্য বুনানো পবিত্র পোশাক এবং তার ছেলেদের পুরোহিত হিসাবে সেবা-কাজের পোশাক।”

20এর পর ইস্রায়েলীয়েরা মোশির কাছ থেকে চলে গেল। 21অন্তর থেকে সাড়া পেয়ে তারা নিজের ইচ্ছায় সদাপ্রভুকে দেবার উদ্দেশ্যে মিলন-তাম্বু তৈরী ও তার সেবা-কাজের জন্য এবং পুরোহিতের পবিত্র পোশাকের জন্য দরকার মত সব কিছু নিয়ে ফিরে আসল। 22পুরুষ ও স্ত্রীলোকদের মধ্যে যাদের মনে ইচ্ছা হল তারা নানা রকম সোনার গহনাও নিয়ে আসল। তার মধ্যে ছিল কাপড় আট্‌কাবার পিন, কানের গহনা, আংটি এবং অন্যান্য রকমের গহনা। সদাপ্রভুর উদ্দেশে দোলন-উৎসর্গের জন্য তারা এই সব দিল। 23যাদের কাছে নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং মসীনা সুতা কিম্বা ছাগলের লোম, লাল রং করা ভেড়ার চামড়া কিম্বা শুশুকের চামড়া ছিল তারা সেগুলো নিয়ে আসল। 24যাদের কাছে রূপা ও ব্রোঞ্জ ছিল তারা সেগুলো সদাপ্রভুকে দেবার জন্য নিয়ে আসল। আবাস-তাম্বু তৈরীর কাজে লাগতে পারে এমন বাব্‌লা কাঠ যাদের কাছে ছিল তারা তা নিয়ে আসল। 25যে স্ত্রীলোকেরা সুতা কাটবার কাজে ওস্তাদ তারা নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং মসীনা সুতা নিজের হাতে কেটে আনল। 26যারা অন্তর থেকে সাড়া পেল এবং সুতা কাটবার কাজ জানত সেই সব স্ত্রীলোকেরা ছাগলের লোম দিয়ে সুতা তৈরী করে আনল। 27এফোদ ও বুক-ঢাকনের উপরে বসাবার জন্য নেতারা বৈদূর্যমণি ও অন্যান্য দামী পাথর নিয়ে আসলেন। 28বাতি জ্বালাবার তেল এবং অভিষেক-তেল ও সুগন্ধি ধূপ তৈরী করবার জন্য তাঁরা মশলা ও জলপাইয়ের তেলও নিয়ে আসলেন। 29মোশির মধ্য দিয়ে সদাপ্রভু যা করবার নির্দেশ দিয়েছিলেন সেই সব কাজ করবার জন্য ইস্রায়েলীয় স্ত্রীলোক এবং পুরুষদের মধ্যে যাদের ইচ্ছা হল তারা সদাপ্রভুকে দেবার জন্য যার যা খুশী নিয়ে আসল।

বৎসলেল ও অহলীয়াব

30-31এর পর মোশি ইস্রায়েলীয়দের বললেন, “সদাপ্রভু যিহূদা-গোষ্ঠীর হূরের নাতি, অর্থাৎ ঊরির ছেলে বৎসলেলকে বেছে নিয়েছেন এবং ঈশ্বরের আত্মায় পূর্ণ করে তিনি তাঁকে জ্ঞান, বিবেচনাশক্তি, অভিজ্ঞতা এবং সব রকম কারিগরী কাজের ক্ষমতা দিয়েছেন। 32তাতে তিনি নিজের মন থেকে সোনা, রূপা ও ব্রোঞ্জের উপর সুন্দর সুন্দর নক্‌শা তৈরী করতে পারবেন, 33দামী দামী পাথর কাটতে ও বসাতে পারবেন আর কাঠের এবং অন্যান্য সুন্দর সুন্দর হাতের কাজও করতে পারবেন। 34এছাড়া অন্যদের এই সব কাজ শিখাবার ক্ষমতাও সদাপ্রভু বৎসলেলকে ও দান-গোষ্ঠীর অহীষামকের ছেলে অহলীয়াবকে দিয়েছেন। 35তিনি তাঁদের নানা রকম হাতের কাজ, নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা ও মসীনা সুতা দিয়ে সেলাই করে নক্‌শা তোলার কাজ এবং তাঁতের কাজ করবার ক্ষমতা দিয়েছেন। তাঁরা সব রকম হাতের কাজ করতে পারবেন এবং নিজের মন থেকে নানা রকম নক্‌শাও করতে পারবেন।