Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



38

পোড়ানো-উৎসর্গের বেদী ও গামলা

1বৎসলেল পোড়ানো-উৎসর্গের জন্য বাব্‌লা কাঠ দিয়ে পাঁচ হাত লম্বা, পাঁচ হাত চওড়া ও তিন হাত উঁচু করে একটা চৌকো বেদী তৈরী করলেন। 2বেদীটা তৈরী করবার সময় তার চার কোণার কাঠ এমনভাবে চেঁছে ফেলা হল যার ফলে চারটা শিং তৈরী হল। তাতে শিং সুদ্ধ বেদীটা একটা গোটা জিনিসই হল। 3তারপর ব্রোঞ্জ দিয়ে গোটা বেদীটা মুড়ে দেওয়া হল। বেদীর ছাই ফেলবার পাত্র, হাতা, উৎসর্গের রক্ত রাখবার বাটি, মাংস তুলবার কাঁটা এবং আগুন রাখবার পাত্র- সবই ব্রোঞ্জ দিয়ে তৈরী করা হল। 4বেদীর জন্য ব্রোঞ্জ দিয়ে একটা ঝাঁঝরি, অর্থাৎ একটা জালতি তৈরী করা হল। বেদীর চারপাশ থেকে বের হয়ে আসা তাকের নীচে এই ঝাঁঝরিটা রাখা হল। তাতে সেটা বেদীর নীচ থেকে উপরের দিকে মাঝামাঝি জায়গায় রইল। 5ডাণ্ডা ঢুকাবার জন্য ব্রোঞ্জের সেই ঝাঁঝরির চার কোণায় ব্রোঞ্জেরই চারটা কড়া তৈরী করা হল। 6বাব্‌লা কাঠ দিয়ে দু’টা ডাণ্ডা তৈরী করা হল এবং সেই ডাণ্ডা দু’টা ব্রোঞ্জ দিয়ে মুড়ানো হল। 7এই ডাণ্ডাগুলো কড়ার মধ্য দিয়ে ঢুকিয়ে দেওয়া হল যাতে বেদীটা বয়ে নেবার সময় ডাণ্ডাগুলো বেদীর দু’পাশে থাকে। বেদীটা তক্তা দিয়ে তৈরী করা হল এবং তার ভিতরটা ফাঁকা রইল।

8ব্রোঞ্জ দিয়ে একটা গামলা তৈরী করা হল। যে সব মেয়েরা সেবা-কাজের জন্য মিলন-তাম্বুর দরজার কাছে আসত তাদের ব্রোঞ্জের আয়না দিয়ে সেই গামলাটা ও তার আসন তৈরী করা হল।

আবাস-তাম্বুর উঠান

9এর পরে বৎসলেল আবাস-তাম্বুর চারদিকের উঠানের ব্যবস্থা করলেন। উঠানের দক্ষিণ দিকের একশো হাত জায়গার জন্য পাকানো মসীনা সুতা দিয়ে কতগুলো পর্দা তৈরী করা হল। 10সেই পর্দাগুলো খাটাবার জন্য বিশটা খুঁটি তৈরী করা হল। খুঁটি বসাবার জন্য ব্রোঞ্জের বিশটা পা-দানি আর খুঁটির সংগে লাগাবার জন্য রূপার হুক আর বাঁধন-পাত তৈরী করা হল। 11উঠানের উত্তর দিকের একশো হাত জায়গার জন্যও বিশটা খুঁটি, খুঁটি বসাবার জন্য ব্রোঞ্জের বিশটা পা-দানি আর খুঁটির সংগে লাগাবার জন্য রূপার হুক আর বাঁধন-পাত তৈরী করা হল। 12উঠানের পশ্চিম দিকের পঞ্চাশ হাত জায়গার জন্য কতগুলো পর্দা, দশটি খুঁটি, দশটা পা-দানি এবং খুঁটির সংগের রূপার হুক আর বাঁধন-পাত তৈরী করা হল। 13উঠানের পূর্ব দিকটাও হল পঞ্চাশ হাত। 14-15সেখানকার দরজার দু’পাশের জন্য পনের হাত করে লম্বা পর্দা, তিনটা করে খুঁটি আর তিনটা করে পা-দানি তৈরী করা হল। 16উঠানের চারপাশের সমস্ত পর্দা পাকানো মসীনা সুতা দিয়ে তৈরী করা হল। 17খুঁটি বসাবার পা-দানিগুলো ব্রোঞ্জ দিয়ে তৈরী করা হল। খুঁটির সংগে লাগাবার হুক আর বাঁধন-পাত তৈরী করা হল রূপা দিয়ে। খুঁটির মাথাও রূপা দিয়ে মুড়ানো হল। উঠানের সব খুঁটিতে রূপার বাঁধন-পাত লাগানো হল।

18উঠানের দরজার জন্যও একটা পর্দা তৈরী করা হল। এটা নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা ও পাকানো মসীনা সুতার একটা নক্‌শা করা জিনিস। এই পর্দা বিশ হাত লম্বা এবং উঠানের অন্যান্য পর্দার মত পাঁচ হাত উঁচু করে তৈরী করা হল। 19এই পর্দার জন্য চারটা খুঁটি ও চারটা ব্রোঞ্জের পা-দানি তৈরী করা হল। খুঁটির হুক ও বাঁধন-পাত রূপা দিয়ে তৈরী করা হল। খুঁটির মাথাও রূপা দিয়ে মুড়ানো হল। 20আবাস-তাম্বুর এবং উঠানের পর্দার গোঁজগুলো ব্রোঞ্জ দিয়ে তৈরী করা হল।

আবাস-তাম্বু তৈরীর জিনিসপত্রের হিসাব

21আবাস-তাম্বু, অর্থাৎ সাক্ষ্য-তাম্বুটা তৈরী করতে যে সব জিনিস লেগেছিল মোশির আদেশে প্রথম থেকেই পুরোহিত হারোণের ছেলে ঈথামরের পরিচালনায় লেবীয়েরা তার হিসাব রেখেছিল। 22সদাপ্রভু মোশিকে যা তৈরী করতে আদেশ দিয়েছিলেন সেই আদেশ অনুসারে যিহূদা-গোষ্ঠীর ঊরির ছেলে বৎসলেল সব কিছু তৈরী করেছিলেন। তিনি ছিলেন হূরের নাতি। 23বৎসলেলকে সাহায্য করেছিলেন দান-গোষ্ঠীর অহীষামকের ছেলে অহলীয়াব। তিনি ছিলেন হাতের কাজ ও নমুনা তৈরীর কাজে ওস্তাদ। এছাড়া তিনি নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং মসীনা সুতা দিয়ে নক্‌শা তুলবার কাজেও ওস্তাদ ছিলেন।

24দোলন-উৎসর্গের মোট আটশো সাতাত্তর কেজি তিনশো গ্রাম সোনা এই পবিত্র তাম্বু-ঘরের কাজের জন্য ব্যবহার করা হয়েছিল। এই মাপ ছিল ধর্মীয় মাপ।

25-26লোকগণনার সময় যে সব ইস্রায়েলীয়দের গোণা হয়েছিল তাদের কাছ থেকে ধর্মীয় মাপ অনুসারে তিন হাজার সতেরো কেজি সাড়ে সাতশো গ্রাম রূপা পাওয়া গিয়েছিল। সব সুদ্ধ ছয় লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশজন লোক গণনা করা হয়েছিল। তাদের প্রত্যেকের বয়স ছিল বিশ বছর কিম্বা তারও বেশী। তারা মাথাপিছু ধর্মীয় মাপ অনুসারে পাঁচ গ্রাম করে রূপা দিয়েছিল। 27তার মধ্যে তিন হাজার কেজি রূপা দিয়ে আবাস-তাম্বু ও পর্দার জন্য পা-দানি তৈরী করা হয়েছিল। এক একটা পা-দানির জন্য ত্রিশ কেজি করে রূপা দিয়ে মোট একশোটা পা-দানি তৈরী করা হয়েছিল। 28আর বাকী সতেরো কেজি সাড়ে সাতশো গ্রাম রূপা খুঁটির হুক, খুঁটির মাথা মুড়ানো এবং খুঁটির বাঁধন-পাতের জন্য ব্যবহার করা হয়েছিল।

29দোলন-উৎসর্গ থেকে দুই হাজার একশো চব্বিশ কেজি ব্রোঞ্জ পাওয়া গিয়েছিল। 30তা দিয়ে তারা মিলন-তাম্বুর দরজার জন্য পা-দানি, ব্রোঞ্জের বেদী, ব্রোঞ্জের ঝাঁঝরি ও সমস্ত বাসন-কোসন, 31চারদিকের উঠানের ও সেখানকার দরজার জন্য পা-দানি এবং আবাস-তাম্বু ও চারদিকের উঠানের সমস্ত গোঁজ তৈরী করেছিল।