Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



39

মহাপুরোহিতের পোশাক

1পবিত্র তাম্বু-ঘরে সেবা-কাজের সময় পরবার জন্য তারা নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা দিয়ে পোশাক বুনল। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেই অনুসারেই তারা হারোণের জন্য পুরোহিতের কাজের পবিত্র পোশাক তৈরী করল।

এফোদ

2সোনা আর নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে বৎসলেল এফোদটা তৈরী করলেন। 3তারা সোনা পিটিয়ে পাতলা পাত তৈরী করল এবং তা সুতার মত করে কেটে নিল যাতে নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং মসীনা সুতার সংগে সোনার সুতাও ব্যবহার করা যায়। এটা একটা ওস্তাদী হাতের কাজ। 4এফোদের কাঁধের অংশটা বেঁধে রাখবার জন্য ফিতা তৈরী করে এফোদের দুই কোণায় জুড়ে দেওয়া হল। 5এফোদের সংগে জোড়া লাগানো কোমরের পটিটাও দেখতে এফোদের মতই হল। সেটাও সোনা এবং নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে তৈরী করা হল। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেইমতই সব কিছু করা হল।

6-7তারপর তারা সোনার জালির উপর দু’টা বৈদূর্যমণি বসাল। যেমন করে সীলমোহর খোদাই করা হয় তেমনি করে সেই পাথরের উপর ইস্রায়েলের ছেলেদের নাম খোদাই করে তা এফোদের কাঁধের ফিতার সংগে বেঁধে দেওয়া হল। সদাপ্রভু ইস্রায়েলীয়দের প্রতি মনোযোগ দেবেন, এটাই হল এই পাথর দু’টার উদ্দেশ্য। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেইমতই সব কিছু করা হল।

বুক-ঢাকন

8তারপর বুক-ঢাকনটা তৈরী করা হল। এটা একটা ওস্তাদী হাতের কাজ। এফোদের মতই সেটা সোনা এবং নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং পাকানো মসীনা সুতা দিয়ে তৈরী করা হল। 9এটা লম্বায় আধ হাত ও চওড়ায় আধ হাত একটা চৌকো দুই ভাঁজ করা কাপড়। 10এর উপর তারা চার সারি দামী পাথর বসাল। প্রথম সারিতে রইল সার্দীয়মণি, পীতমণি ও পান্না; 11দ্বিতীয় সারিতে চুণি, নীলকান্তমণি ও হীরা; 12তৃতীয় সারিতে গোমেদ, অকীকমণি ও পদ্মরাগ, 13আর চতুর্থ সারিতে পোখরাজ, বৈদূর্যমণি ও সূর্যকান্তমণি। পাথরগুলো সোনার জালির উপর বসানো হল। 14ইস্রায়েলের বারোজন ছেলের জন্য মোট বারোটা পাথর বসানো হল। তার প্রত্যেকটির মধ্যে বারোটা গোষ্ঠীর একটি করে নাম খোদাই করা হয়েছিল, যেমন করে সীলমোহর খোদাই করা হয়।

15বুক-ঢাকনের জন্য তারা খাঁটি সোনা দড়ির মত পাকিয়ে দু’টা শিকল তৈরী করল। 16তারা দু’টা সোনার জালি ও দু’টা সোনার কড়া তৈরী করল এবং কড়া দু’টা বুক-ঢাকনের উপরের দুই কোণায় লাগিয়ে দিল, 17আর শিকল দু’টা সেই কড়া দু’টার সংগে আট্‌কে দিল। 18এফোদের সামনের দিকে কাঁধের ফিতার উপর সোনার জালির সংগে শিকলের অন্য দিকটা আট্‌কে দেওয়া হল। 19তা ছাড়া তারা আরও দু’টা সোনার কড়া তৈরী করে বুক-ঢাকনের অন্য দুই কোণায় লাগিয়ে দিল। এই দু’টা রইল এফোদের কাছে বুক-ঢাকনের তলায়। 20তা ছাড়া তারা আরও দু’টা সোনার কড়া তৈরী করে এফোদের কাঁধের ফিতার সোজাসুজি নীচের দিকে এফোদের কোমরের পটির ঠিক উপরে যে সেলাই আছে তার কাছে লাগিয়ে দেওয়া হল। 21তারপর বুক-ঢাকনের তলার কড়ার সংগে কোমরের পটির কড়াটা নীল দড়ি দিয়ে বেঁধে দেওয়া হল। তাতে বুক-ঢাকনটা এফোদের উপর ঠিক জায়গায় রইল। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেইমতই সব কিছু করা হল।

পুরোহিতের অন্যান্য পোশাক

22এফোদের নীচে পরবার লম্বা জামাটার পুরোটাই তারা নীল সুতা দিয়ে বুনে নিল। 23মাথা ঢুকাবার জন্য জামার মাঝখানটা খোলা রইল এবং যাতে সেটা ছিঁড়ে না যায় সেইজন্য তার চারদিকে পটির মত করে বুনে নেওয়া হল। 24নীল, বেগুনে ও লাল রংয়ের পাকানো সুতা দিয়ে ডালিম ফল তৈরী করে এই জামাটার নীচের মুড়ির চারপাশে ঝুলিয়ে দেওয়া হল। 25তারপর খাঁটি সোনা দিয়ে ঘণ্টা তৈরী করে সেই ডালিমগুলোর ফাঁকে ফাঁকে লাগিয়ে দেওয়া হল। 26সেবা-কাজের সময় পরবার এই জামাটার নীচের সমস্ত মুড়ি ধরে রইল একটা করে ডালিম আর একটা করে ঘণ্টা। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেইমতই সব কিছু করা হল।

27হারোণ ও তাঁর ছেলেদের জন্য মসীনা সুতা দিয়ে জামা বোনা হল। 28তাদের পাগড়ি ও মাথার টুপি মসীনা সুতা দিয়ে তৈরী করা হল আর জাংগিয়া তৈরী করা হল পাকানো মসীনা সুতা দিয়ে। 29তাদের কোমর-বাঁধনি পাকানো মসীনা সুতা এবং নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা দিয়ে তৈরী করা হল। এটা একটা নক্‌শা করা জিনিস। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেইমতই সব কিছু করা হল।

30তারপর তারা খাঁটি সোনা দিয়ে একটা পাত তৈরী করল। এটা একটা পবিত্র মুকুট। সীলমোহর খোদাই করবার মত করে সেই পাতের উপর এই কথা খোদাই করা হল, “সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা।” 31সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেই অনুসারেই সেটা তারা নীল দড়ি দিয়ে পাগড়ির সংগে বেঁধে দিল।

মোশি আবাস-তাম্বুর জিনিসপত্র দেখলেন

32এই রকম করেই আবাস-তাম্বুর, অর্থাৎ মিলন-তাম্বুর সব কিছু তৈরীর কাজ শেষ হল। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেইমতই ইস্রায়েলীয়েরা সব কাজ করল। 33তারপর তারা সেই আবাস-তাম্বুর জন্য তৈরী করা সব কিছু মোশির কাছে নিয়ে গেল। সেগুলো হল আবাস-তাম্বু ও তার সমস্ত সাজ-সরঞ্জাম, আংটা, ফ্রেম, হুড়কা, খুঁটি ও পা-দানি; 34লাল রং করা ভেড়ার চামড়া ও শুশুকের চামড়ার ছাউনি দু’টা এবং মহাপবিত্র স্থান আড়াল করবার পর্দা; 35ডাণ্ডা সুদ্ধ সাক্ষ্য-সিন্দুক এবং তার ঢাকনা; 36টেবিল ও তার জিনিসপত্র এবং সদাপ্রভুর সম্মুখ-রুটি; 37প্রদীপের সারি সুদ্ধ খাঁটি সোনার বাতিদান এবং তার জিনিসপত্র ও আলো জ্বালাবার তেল; 38সোনার বেদী, অভিষেকের তেল, সুগন্ধি ধূপ ও আবাস-তাম্বুর দরজার পর্দা; 39ব্রোঞ্জের ঝাঁঝরি ও ব্রোঞ্জের বেদী, তার ডাণ্ডাগুলো এবং তার সব বাসন-কোসন; গামলা ও তা বসাবার আসন; 40উঠানের খুঁটি, পা-দানি ও তার পর্দা এবং উঠানে ঢুকবার দরজার পর্দা; উঠানের পর্দার গোঁজ ও দড়ি; আবাস-তাম্বুর, অর্থাৎ মিলন-তাম্বুর সব সাজ-সরঞ্জাম; 41পবিত্র তাম্বু-ঘরে সেবা-কাজের জন্য পোশাক, অর্থাৎ পুরোহিত হারোণের জন্য বুনানো পবিত্র পোশাক এবং তাঁর ছেলেদের পুরোহিত হিসাবে সেবা-কাজের পোশাক।

42সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেইমতই ইস্রায়েলীয়েরা সমস্ত কাজ করেছিল। 43মোশি তাদের সব কাজ দেখে বুঝলেন যে, সদাপ্রভুর আদেশ মতই সব কাজ করা হয়েছে। এতে মোশি ইস্রায়েলীয়দের আশীর্বাদ করলেন।