Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



7

ইষ্রা যিরূশালেমে গেলেন

1এই সব ঘটনার পরে পারস্যের রাজা অর্তক্ষস্তের রাজত্বের সময়ে ইষ্রা বাবিল থেকে আসলেন। ইষ্রা সরায়ের ছেলে, সরায় অসরিয়ের ছেলে, অসরিয় হিল্কিয়ের ছেলে, 2হিল্কিয় শল্লুমের ছেলে, শল্লুম সাদোকের ছেলে, সাদোক অহীটূবের ছেলে, 3অহীটূব অমরিয়ের ছেলে, অমরিয় অসরিয়ের ছেলে, অসরিয় মরায়োতের ছেলে, 4মরায়োৎ সরহিয়ের ছেলে, সরহিয় উষির ছেলে, উষি বুক্কির ছেলে, 5বুক্কি অবীশূয়ের ছেলে, অবীশূয় পীনহসের ছেলে, পীনহস ইলিয়াসরের ছেলে এবং ইলিয়াসর ছিলেন প্রধান পুরোহিত হারোণের ছেলে। 6-7ইষ্রা ছিলেন একজন ধর্ম-শিক্ষক। ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া মোশির আইন-কানুন সম্বন্ধে তাঁর ভাল জ্ঞান ছিল। তাঁর ঈশ্বর সদাপ্রভুর হাত তাঁর উপর ছিল বলে তিনি যা চাইতেন রাজা তাঁকে তা-ই দিতেন। রাজা অর্তক্ষস্তের রাজত্বের সপ্তম বছরে যখন ইষ্রা যিরূশালেমে এসেছিলেন তখন তাঁর সংগে কিছু ইস্রায়েলীয়ও এসেছিল। তাদের মধ্যে ছিল পুরোহিত, লেবীয়, গায়ক এবং উপাসনা-ঘরের রক্ষী ও সেবাকারীরা।

8-9ঈশ্বরের মংগলের হাত ইষ্রার উপরে ছিল বলে তিনি প্রথম মাসের প্রথম দিনে বাবিল থেকে যাত্রা করে পঞ্চম মাসের প্রথম দিনে যিরূশালেমে এসে পৌঁছেছিলেন। 10ইষ্রা সদাপ্রভুর আইন-কানুন পড়বার, তা পালন করবার এবং তার নিয়ম ও নির্দেশ ইস্রায়েল দেশে শিক্ষা দেবার জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন।

ইষ্রার কাছে রাজা অর্তক্ষস্তের চিঠি

11যিনি ইস্রায়েলকে দেওয়া সদাপ্রভুর সব আদেশ ও নিয়ম সম্বন্ধে শিক্ষা লাভ করেছিলেন সেই পুরোহিত ও ধর্ম-শিক্ষক ইষ্রার কাছে রাজা অর্তক্ষস্ত এই চিঠি লিখেছিলেন:

12স্বর্গের ঈশ্বরের আইন-কানুনের শিক্ষক পুরোহিত ইষ্রার কাছে আমি রাজাদের রাজা অর্তক্ষস্ত লিখছি।

আপনার মংগল হোক। 13আমি এখন এই আদেশ দিচ্ছি যে, আমার রাজ্যের যে সব ইস্রায়েলীয় এবং তাদের পুরোহিতেরা ও লেবীয়েরা আপনার সংগে যিরূশালেমে যেতে চায় তারা যেতে পারে। 14আপনার হাতে আপনাদের ঈশ্বরের যে আইন-কানুন আছে সেই অনুসারে যিহূদা ও যিরূশালেমের অবস্থা কেমন তার খোঁজ নেবার জন্য রাজা ও তাঁর সাতজন পরামর্শদাতা আপনাকে সেখানে পাঠাচ্ছেন। 15ইস্রায়েলের ঈশ্বর, যিনি যিরূশালেমে বাস করেন তাঁকে রাজা ও তাঁর পরামর্শদাতারা যে সব সোনা-রূপা নিজেদের ইচ্ছায় দিচ্ছেন তা আপনি নিয়ে যাবেন। 16এছাড়া যে সব সোনা-রূপা আপনি বাবিল প্রদেশ থেকে পাবেন এবং ইস্রায়েলীয়েরা ও তাদের পুরোহিতেরা যিরূশালেমে তাদের ঈশ্বরের ঘরের জন্য যা নিজের ইচ্ছায় দেবে আপনি তা সবই নিয়ে যাবেন। 17সেই সোনা-রূপা দিয়ে ষাঁড়, ভেড়া ও ভেড়ার বাচ্চা আর তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের জিনিস ভাল করে দেখে-শুনে কিনবেন এবং যিরূশালেমে আপনাদের ঈশ্বরের ঘরের বেদীর উপরে সেগুলো উৎসর্গ করবেন।

18তারপর আপনি ও আপনার যিহূদী ভাইয়েরা বাকী সোনা-রূপা নিয়ে আপনাদের ঈশ্বরের ইচ্ছা অনুসারে যা ভাল মনে করেন তা-ই করবেন। 19আপনাদের ঈশ্বরের ঘরে উপাসনার জন্য যে সব পাত্র আপনার হাতে দেওয়া হল তা আপনি যিরূশালেমের ঈশ্বরের সামনে উপস্থিত করবেন। 20এছাড়া আপনাদের ঈশ্বরের ঘরের জন্য আর যা কিছু দরকার তার খরচ আপনি রাজভাণ্ডার থেকে নিয়ে দেবেন।

21এখন আমি রাজা অর্তক্ষস্ত ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের সমস্ত ধনভাণ্ডারের রক্ষকদের এই আদেশ দিচ্ছি যে, স্বর্গের ঈশ্বরের আইন-কানুনের শিক্ষক পুরোহিত ইষ্রা আপনাদের কাছে যা কিছু চাইবেন তা আপনারা ঠিকভাবে তাঁকে দেবেন। 22আপনারা তাঁকে তিন হাজার ন’শো কেজি পর্যন্ত রূপা, আঠারো হাজার কেজি পর্যন্ত গম, দু’হাজার দু’শো লিটার পর্যন্ত আংগুর-রস, দু’হাজার দু’শো লিটার পর্যন্ত তেল এবং যত পরিমাণে লবণ দরকার তা দিতে পারবেন। 23স্বর্গের ঈশ্বর যেভাবে নির্দেশ দিয়েছেন সেইমতই স্বর্গের ঈশ্বরের ঘরের জন্য যেন সব কিছু যত্নের সংগে করা হয়। রাজা ও তাঁর ছেলেদের রাজ্যের বিরুদ্ধে যেন তাঁর ক্রোধ প্রকাশিত না হয়। 24আমরা আপনাদের আরও বলছি যে, ঈশ্বরের সেই ঘরের কোন পুরোহিত, লেবীয়, গায়ক, রক্ষী, সেবাকারী কিম্বা অন্য কোন কর্মচারীর উপর কোন খাজনা, কর্‌ বা শুল্ক বসাবার ক্ষমতা আপনাদের নেই।

25হে ইষ্রা, ঈশ্বরের বিষয়ে আপনার যে জ্ঞান আছে সেই অনুসারে আপনি ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের সমস্ত লোকদের বিচারের জন্য এমন সব কর্মচারী ও বিচারক নিযুক্ত করবেন যারা আপনার ঈশ্বরের দেওয়া আইন-কানুন জানে। যারা তা জানে না আপনারা তাদের তা শিক্ষা দেবেন। 26যারা আপনার ঈশ্বরের আইন-কানুন অথবা রাজার আইন মানবে না তাদের ঠিকমত শাস্তি দিতে হবে। সেই শাস্তি হতে পারে মৃত্যু কিম্বা দেশ থেকে দূর করে দেওয়া কিম্বা সম্পত্তি বাজেয়াপ্ত করা কিম্বা জেলে বন্দী করা।

ইষ্রা ঈশ্বরের গৌরব করলেন

27আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। যিরূশালেমে সদাপ্রভুর ঘরের প্রতি এইভাবে সম্মান দেখাবার মনোভাব তিনিই রাজার অন্তরে জাগিয়েছেন। 28রাজা ও তাঁর পরামর্শদাতাদের এবং তাঁর সব ক্ষমতাশালী কর্মচারীদের সামনে তিনিই আমাকে তাঁর অটল ভালবাসা দেখিয়েছেন। আমার উপর আমার ঈশ্বর সদাপ্রভুর হাত ছিল বলেই আমি সাহস পেলাম এবং আমার সংগে যিরূশালেমে ফিরে যাবার জন্য ইস্রায়েলীয়দের মধ্য থেকে নেতাদের একত্র করলাম।