Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



29

লাবনের বাড়ীতে যাকোব

1পরে যাকোব চলতে চলতে পূর্বদেশীয় লোকদের জায়গায় গিয়ে উপস্থিত হলেন। 2সেখানে চারদিকে তাকিয়ে তিনি মাঠের মধ্যে একটা কূয়া দেখতে পেলেন। সেই কূয়ার পাশে ভেড়ার তিনটা পাল শুয়ে ছিল। রাখালেরা সেখান থেকেই তাদের জল খাওয়াত। কূয়াটার মুখে খুব বড় একটা পাথর বসানো ছিল। 3যখন সমস্ত ভেড়ার পাল জড়ো হত তখন রাখালেরা কূয়ার মুখ থেকে পাথরটা সরিয়ে দিয়ে ভেড়াগুলোকে জল খাওয়াত। তারপর পাথরটা আবার কূয়ার মুখে বসিয়ে রাখত।

4যাকোব রাখালদের জিজ্ঞাসা করলেন, “ভাইয়েরা, আপনারা কোথাকার লোক?”

তারা বলল, “হারণ শহরের।”

5যাকোব তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা কি নাহোরের নাতি লাবনকে চেনেন?”

তারা বলল, “হ্যাঁ, চিনি।”

6যাকোব তাদের বললেন, “তিনি কি ভাল আছেন?”

তারা বলল, “হ্যাঁ, তিনি ভালই আছেন। ঐ তো তাঁর মেয়ে রাহেল ভেড়ার পাল নিয়ে আসছে।”

7যাকোব বললেন, “দেখুন, বেলা পড়তে এখনও অনেক দেরি আছে। সব পশু এক জায়গায় জড়ো হওয়ার সময় এখনও হয় নি। আপনারা বরং আপনাদের ভেড়াগুলোকে জল খাইয়ে আবার চরাতে নিয়ে যান।”

8কিন্তু তারা বলল, “না, আমাদের পক্ষে তা সম্ভব নয়। সব পশুর পাল একসংগে জড়ো হলে পর কূয়ার মুখ থেকে পাথরটা সরানো হবে, আর তখন আমরা ভেড়াগুলোকে জল খাওয়াতে পারব।”

9যাকোব তখনও সেই লোকদের সংগে কথা বলছেন এমন সময় রাহেল তাঁর বাবার ভেড়াগুলো নিয়ে সেখানে আসলেন, কারণ তিনি সেই পাল চরাতেন। 10যাকোব তাঁর মামা লাবনের মেয়ে ও তাঁর ভেড়ার পাল দেখে কূয়ার কাছে গেলেন এবং কূয়ার মুখ থেকে পাথরটা সরিয়ে দিয়ে ভেড়াগুলোকে জল খাওয়ালেন। 11তারপর তিনি রাহেলকে চুম্বন করে জোরে জোরে কাঁদতে লাগলেন। 12তিনি রাহেলকে জানালেন যে, তিনি তাঁর বাবার আত্মীয়, রিবিকার ছেলে। এই কথা শুনে রাহেল দৌড়ে গিয়ে তাঁর বাবাকে সেই খবর দিলেন।

13লাবন তাঁর বোনের ছেলে যাকোবের আসবার খবর পেয়ে দৌড়ে তাঁর সংগে দেখা করতে গেলেন। তিনি তাঁকে জড়িয়ে ধরে চুম্বন করলেন এবং তাঁকে নিজের বাড়ীতে নিয়ে গেলেন। তখন যাকোব লাবনকে তাঁর আসবার সব কথা জানালেন। 14লাবন তাঁকে বললেন, “সত্যিই আমাদের গায়ে একই রক্ত বইছে।” এর পর যাকোব লাবনের বাড়ীতে এক মাস কাটালেন।

লেয়া ও রাহেলের জন্য যাকোবের পরিশ্রম

15একদিন লাবন বললেন, “তুমি আমার আত্মীয় বলেই কি বিনা বেতনে আমার কাজ করবে? তোমাকে কি দিতে হবে আমাকে বল।”

16লাবনের দু’টি মেয়ে ছিল। বড়টির নাম লেয়া আর ছোটটির নাম রাহেল। 17লেয়ার থাকবার মধ্যে ছিল শুধু দু’টি সুন্দর চোখ, কিন্তু রাহেলের দেহের গড়ন ও চেহারা সবই ছিল সুন্দর। 18যাকোব রাহেলকে ভালবাসতেন বলে তিনি বললেন, “আপনার ছোট মেয়ে রাহেলের জন্য সাত বছর আমি আপনার কাজ করব।”

19লাবন বললেন, “রাহেলকে অন্য কোন লোকের হাতে দেবার চেয়ে তোমার হাতে দেওয়াই ভাল। তুমি আমার কাছেই থাক।”

20এর পর যাকোব রাহেলের জন্য সাত বছর কাজ করলেন। যাকোব রাহেলকে ভালবাসতেন বলে সেই বছরগুলো তাঁর কাছে মাত্র কয়েক দিন বলে মনে হল। 21তারপর যাকোব লাবনকে বললেন, “আমার কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। যাঁর জন্য আমি কাজ করেছি এবার তাঁকে আমার হাতে তুলে দিন যেন তাঁকে নিয়ে আমি বাস করতে পারি।”

22তখন লাবন সেই এলাকার সব লোকদের ডেকে একটা ভোজ দিলেন। 23পরে রাত হলে তিনি তাঁর মেয়ে লেয়াকে যাকোবের কাছে দিয়ে আসলেন, আর যাকোবও তাঁর সংগে থাকলেন। 24লাবন তাঁর দাসী সিল্পাকেও লেয়ার দাসী হিসাবে দিয়েছিলেন। 25সকাল হলে পর যাকোব আশ্চর্য হয়ে দেখলেন যে, তিনি লেয়া। সেইজন্য তিনি লাবনকে বললেন, “আপনি আমার সংগে এ কি রকম ব্যবহার করলেন? এতদিন কি আমি রাহেলের জন্যই আপনার কাজ করি নি? তবে কেন আপনি আমাকে ঠকালেন?”

26লাবন বললেন, “বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দেওয়া আমাদের দেশের নিয়ম নয়। 27তুমি এই বিয়ের উৎসব-সপ্তাটা পার হতে দাও। তারপর অন্য মেয়েটিকেও তোমাকে দেওয়া হবে। তবে তার জন্য তোমাকে আরও সাত বছর আমার কাজ করতে হবে।”

28যাকোব তাঁর কথা মেনে নিয়ে সেই উৎসব-সপ্তাটা শেষ করলেন। তারপর লাবন তাঁর মেয়ে রাহেলকেও যাকোবের সংগে বিয়ে দিলেন, 29আর তাঁর দাসী বিল্‌হাকে রাহেলের দাসী হিসাবে দিলেন। 30যাকোব রাহেলের সংগেও থাকলেন। তিনি লেয়ার চেয়ে রাহেলকে বেশী ভালবাসতেন। এর পর তিনি আরও সাত বছর লাবনের অধীনে কাজ করলেন।

যাকোবের সন্তানেরা

31লেয়াকে অবহেলা করা হচ্ছে দেখে সদাপ্রভু তাঁকে গর্ভধারণ করবার ক্ষমতা দিলেন, কিন্তু রাহেল বন্ধ্যা হয়ে রইলেন। 32লেয়া গর্ভবতী হলেন এবং তাঁর একটি ছেলে হল। তিনি ছেলেটির নাম রাখলেন রূবেণ (যার মানে “ঐ দেখ, একটি ছেলে”), কারণ তিনি বলেছিলেন, “সদাপ্রভু আমার দুঃখ দেখেছেন, তাই এখন থেকে আমার স্বামী নিশ্চয়ই আমাকে ভালবাসবেন।”

33এর পর লেয়া আবার গর্ভবতী হলেন এবং তাঁর আর একটি ছেলে হল। তিনি ছেলেটির নাম রাখলেন শিমিয়োন (যার মানে “তিনি শোনেন”), কারণ তিনি বলেছিলেন, “আমাকে অবহেলা করবার কথা সদাপ্রভুর কানে গিয়ে পৌঁছেছে, সেইজন্য তিনি আমাকে এই ছেলেটিও দিলেন।”

34তার পরে তিনি আবার গর্ভবতী হলেন এবং তাঁর আর একটি ছেলে হল। তিনি বললেন, “এইবার আমার স্বামী আমার সংগে যুক্ত হবেন, কারণ আমি তাঁর তিনটি ছেলে গর্ভে ধারণ করেছি।” এই বলে তিনি ছেলেটির নাম রাখলেন লেবি (যার মানে “যুক্ত”)।

35পরে তিনি আবার গর্ভবতী হলেন এবং তাঁর আর একটি ছেলে হল। তিনি বললেন, “এইবার আমি সদাপ্রভুর গৌরব করব।” তাই তিনি ছেলেটির নাম রাখলেন যিহূদা (যার মানে “গৌরব”)। তারপর কিছুকালের জন্য তাঁর আর কোন ছেলেমেয়ে হয় নি।