Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



36

এষৌর বংশ-তালিকা

1এই হল এষৌর, অর্থাৎ ইদোমের বংশের কথা। 2এষৌ কনানীয় মেয়েদের বিয়ে করেছিলেন। সেই মেয়েরা হল হিত্তীয় এলোনের মেয়ে আদা আর হিব্বীয় সিবিয়োনের নাত্‌নী, অর্থাৎ অনার মেয়ে অহলীবামা। 3এছাড়া তিনি ইশ্মায়েলের মেয়ে, অর্থাৎ নবায়োতের বোন বাসমত্‌কেও বিয়ে করেছিলেন। 4এদের মধ্যে আদার গর্ভে ইলীফস এবং বাসমতের গর্ভে রূয়েলের জন্ম হয়েছিল; 5আর অহলীবামার গর্ভে যিয়ূশ, যালম ও কোরহের জন্ম হয়েছিল। কনান দেশেই এষৌর এই সব ছেলেদের জন্ম হয়েছিল।

6পরে এষৌ তাঁর স্ত্রীদের, ছেলেমেয়েদের এবং বাড়ীর অন্য সবাইকে আর গরু, ভেড়া, অন্যান্য পশু ও কনান দেশে আয় করা সমস্ত ধন-দৌলৎ নিয়ে তাঁর ভাই যাকোবের কাছ থেকে অনেক দূরে আর একটা দেশে চলে গেলেন। 7এষৌ আর যাকোবের পশুধন এত বেশী ছিল যে, তাঁদের পক্ষে এক সংগে বাস করা সম্ভব হল না; তাঁরা যেখানে ছিলেন সেখানে তাঁদের দু’জনের পশুপাল চরাবার মত যথেষ্ট জায়গা ছিল না। 8সেইজন্য এষৌ সেয়ীরের পাহাড়ী এলাকাতে গিয়ে স্থায়ীভাবে বাস করতে লাগলেন। এষৌর আর এক নাম ছিল ইদোম।

9এই হল সেয়ীরের পাহাড়ী এলাকায় ইদোমীয়দের পূর্বপুরষ এষৌর বংশের কথা। 10এষৌর ছেলেদের নাম ইলীফস আর রূয়েল। ইলীফস আদার ছেলে ও রূয়েল বাসমতের ছেলে। 11ইলীফসের ছেলেরা হল তৈমন, ওমার, সফো, গয়িতম ও কনস। 12এষৌর ছেলে ইলীফসের তিম্না নামে একজন উপস্ত্রী ছিল। তার গর্ভে অমালেকের জন্ম হয়েছিল। এরা সবাই এষৌর স্ত্রী আদার নাতি। 13রূয়েলের ছেলেরা হল নহৎ, সেরহ, শম্ম ও মিসা। এরা এষৌর স্ত্রী বাসমতের নাতি। 14সিবিয়োনের নাত্‌নীর, অর্থাৎ অনার মেয়ে অহলীবামার ছেলেরা হল যিয়ূশ, যালম ও কোরহ।

15এষৌর ছেলেদের মধ্যে কয়েকজন গোষ্ঠীর সর্দার হয়েছিলেন। এষৌর বড় ছেলে ইলীফসের যে ছেলেরা সর্দার হয়েছিলেন তাঁরা হলেন তৈমন, ওমার, সফো, কনস, 16কোরহ, গয়িতম ও অমালেক। ইদোম দেশে এঁরাই ছিলেন আদার ছেলে ইলীফসের বংশধর। 17রূয়েলের যে ছেলেরা গোষ্ঠী-সর্দার হয়েছিলেন তাঁরা হলেন নহৎ, সেরহ, শম্ম ও মিসা। এঁরা ছিলেন এষৌর স্ত্রী বাসমতের ছেলে রূয়েলের বংশধর। ইদোম দেশে এঁদের জন্ম হয়েছিল। 18এষৌর স্ত্রী অহলীবামার যে ছেলেরা গোষ্ঠী-সর্দার হয়েছিলেন তাঁরা হলেন যিয়ূশ, যালম ও কোরহ। এঁরা ছিলেন অনার মেয়ে অহলীবামার সন্তান। 19এঁরা এষৌর, অর্থাৎ ইদোমের বংশ এবং বিভিন্ন গোষ্ঠী-সর্দার।

সেয়ীরের বংশ-তালিকা

20-21হোরীয় সেয়ীরের ছেলেদের নাম হল লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন। এঁরা ইদোম দেশে বাস করছিলেন। ইদোম দেশে সেয়ীরের এই সব সন্তানেরা হোরীয় গোষ্ঠীর সর্দার ছিলেন। 22লোটনের ছেলেদের নাম হল হোরী আর হেমম। লোটনের বোনের নাম তিম্না। 23শোবলের ছেলেদের নাম হল অল্‌বন, মানহৎ, এবল, শফো এবং ওনম। 24সিবিয়োনের ছেলেদের নাম হল অয়া ও অনা। এই অনাই তাঁর বাবা সিবিয়োনের গাধা চরাতে গিয়ে মরু-এলাকার মধ্যে গরম জলের ফোয়ারার খোঁজ পেয়েছিলেন। 25অনার ছেলের নাম হল দিশোন ও মেয়ের নাম অহলীবামা। 26দিশোনের ছেলেদের নাম হল হিম্‌দন, ইশ্‌বন, যিত্রণ ও করাণ। 27এৎসরের ছেলেদের নাম হল বিল্‌হন, সাবন ও আকন। 28দীশনের ছেলেদের নাম হল ঊষ ও অরাণ। 29হোরীয় সর্দারদের নাম ছিল লোটন, শোবল, সিবিয়োন, অনা, 30দিশোন, এৎসর ও দীশন। এঁরাই ছিলেন সেয়ীর, অর্থাৎ ইদোম দেশের হোরীয় জাতির বিভিন্ন গোষ্ঠীর সর্দার।

ইদোম দেশের রাজারা

31ইস্রায়েলীয়দের মধ্যে রাজশাসন আরম্ভ হবার আগে ইদোম দেশে যে সব রাজারা রাজত্ব করেছিলেন এই হল তাঁদের কথা: 32বিয়োরের ছেলে বেলা ইদোমের রাজা হয়েছিলেন; তাঁর রাজধানীর নাম ছিল দিন্‌হাবা। 33বেলার মৃত্যুর পর তাঁর জায়গায় বস্রা শহরের সেরহের ছেলে যোবব রাজা হয়েছিলেন। 34যোববের মৃত্যুর পর তৈমনীয়দের দেশের হূশম তাঁর জায়গায় রাজা হয়েছিলেন। 35হূশমের মৃত্যুর পর তাঁর জায়গায় বদদের ছেলে হদদ রাজা হয়েছিলেন। তিনি মোয়াব দেশের মিদিয়নীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ। 36হদদের মৃত্যুর পর তাঁর জায়গায় মস্রেকা শহরের স্ন রাজা হয়েছিলেন। 37স্নের মৃত্যুর পর তাঁর জায়গায় সেই এলাকার নদীর পারের রহোবোৎ শহরের শৌল রাজা হয়েছিলেন। 38শৌলের মৃত্যুর পর তাঁর জায়গায় অক্‌বোরের ছেলে বাল্‌হানন রাজা হয়েছিলেন। 39অক্‌বোরের ছেলে বাল্‌হাননের মৃত্যুর পর তাঁর জায়গায় হদর রাজা হয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল পায়ূ, আর তাঁর স্ত্রীর নাম ছিল মহেটবেল। তিনি মট্রেদের মেয়ে এবং মেষাহবের নাত্‌নী।

40এষৌর যে সব বংশের লোক বিভিন্ন গোষ্ঠী ও এলাকার সর্দার ছিলেন তাঁদের নাম হল তিম্ন, অল্‌বা, যিথেৎ, 41অহলীবামা, এলা, পীনোন, 42কনস, তৈমন, মিব্‌সর, 43মগ্‌দীয়েল ও ঈরম। এঁরা ছিলেন ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশের লোক এবং ইদোমীয় সর্দার। দেশের যে সব এলাকায় তাঁরা বাস করতেন তাঁদের নাম অনুসারেই সেই সমস্ত এলাকার নাম দেওয়া হয়েছিল।