Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



10

1-2ধিক সেই লোকদের, যারা অন্যায় আইন জারি করে এবং মিথ্যা দলিলপত্র তৈরী করে যেন তারা গরীবদের তাদের অধিকার থেকে সরিয়ে দিতে পারে আর আমার অত্যাচারিত লোকদের ন্যায়বিচার পেতে বাধা দিতে পারে এবং বিধবাদের ও অনাথদের জিনিস লুট করতে পারে। 3শাস্তি পাবার দিনে যখন দূর থেকে বিপদ আসবে তখন তোমরা কি করবে? সাহায্য পাবার জন্য কার কাছে দৌড়ে যাবে? তোমাদের ধন-সম্পদ কোথায় রেখে যাবে? 4তোমরা তো বন্দীদের মধ্যে থাকবে কিম্বা মৃতদের সংগী হবে; তোমাদের করবার আর কিছুই থাকবে না। এই সব হলেও তাঁর ক্রোধ থামবে না; এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।

আসিরীয়দের প্রতি ঈশ্বরের রায়

5ধিক্‌ আসিরিয়া, আমার ক্রোধের লাঠি! তার হাতে রয়েছে আমার ভীষণ ক্রোধের গদা। 6আমি তাকে ঈশ্বরের প্রতি ভক্তিহীন এক জাতির বিরুদ্ধে পাঠাচ্ছি এবং যারা আমার ক্রোধ জাগিয়েছে তাদের বিরুদ্ধে পাঠাচ্ছি যেন সে লুট করতে ও কেড়ে নিতে পারে আর রাস্তার কাদার মত করে তাদের পায়ে মাড়াতে পারে। 7কিন্তু আসিরিয়ার উদ্দেশ্য তা নয়, তার পরিকল্পনা অন্য রকম; তার উদ্দেশ্য ধ্বংস করা আর অনেক জাতিকে শেষ করে দেওয়া। 8সে বলে, “আমার সেনাপতিরা কি সবাই রাজার মত নয়? 9কল্‌নোর অবস্থা কি কর্কমীশের মত নয়? হমাৎ কি অর্পদের মত নয়? আর শমরিয়া কি দামেস্কের মত নয়? 10সেই সব প্রতিমায় ভরা রাজ্যগুলো আমার হাতে পড়েছে; তাদের মূর্তিগুলো যিরূশালেম আর শমরিয়ার মূর্তিগুলোর চেয়ে অনেক ভাল। 11আমি শমরিয়া ও তার প্রতিমাগুলোর প্রতি যা করেছি যিরূশালেম ও তার মূর্তিগুলোর প্রতি তা-ই করব।”

12প্রভু সিয়োন পাহাড় ও যিরূশালেমের বিরুদ্ধে তাঁর সব কাজ শেষ করে বলবেন, “আসিরিয়ার রাজার অহংকারী অন্তরের কাজ ও তার গর্বভরা চাহনির জন্য আমি তাকে শাস্তি দেব, 13কারণ সে বলে, ‘আমার হাতের শক্তিতে আর জ্ঞানের দ্বারা আমি এটা করেছি, কারণ আমার বুদ্ধি আছে। জাতিদের সীমা আমি দূর করে দিয়েছি, তাদের ধন-সম্পদ লুট করেছি; শক্তিশালী বীরের মত আমি তাদের রাজাদের দমন করেছি। 14যেমন করে কেউ পাখীর বাসায় হাত দেয় তেমনি করে আমি জাতিদের ধন-সম্পদে হাত দিয়েছি। লোকে যেমন করে পড়ে থাকা ডিম জড়ো করে তেমনি করে পৃথিবীর সমস্ত দেশকে আমি জড়ো করেছি। কেউ ডানা নাড়ে নি কিম্বা কেউ কিচির মিচির করবার জন্য মুখ খোলে নি।’ ”

15কুড়াল কি কাঠুরের উপরে নিজেকে উঠায় কিম্বা করাত কি কাঠ-মিস্ত্রির সামনে বড়াই করে? না, তা হতে পারে না। লাঠি লাঠিয়ালকে চালাতে পারে না ও গদা গদাধারীকে ঘুরাতে পারে না, কারণ গদাধারী তো কাঠের জিনিস নয়। 16সেইজন্য সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু আসিরিয়ার শক্তিশালী যোদ্ধাদের উপর একটা ক্ষয়-করা রোগ পাঠিয়ে দেবেন; তার জাঁকজমকের নীচে জ্বলন্ত শিখার মত করে আগুন জ্বালানো হবে। 17ইস্রায়েলের আলো হবেন আগুনের মত; তাদের পবিত্রজন হবেন একটা শিখার মত। সেই আগুন একদিনে তার সব কাঁটাঝোপ আর কাঁটাগাছ পুড়িয়ে ফেলবে। 18যেমন করে একজন রোগী ক্ষয় হয়ে যায়, তেমনি করে সেই আগুন আসিরিয়ার সব গভীর বন ও উর্বর ক্ষেত-খামার সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলবে। 19তার বনের বাকী গাছগুলো সংখ্যায় এত কম হবে যে, একজন ছোট ছেলেও তা গুণে লিখতে পারবে।

ইস্রায়েলের বেঁচে থাকা লোকেরা

20সেই দিন ইস্রায়েলের বেঁচে থাকা লোকেরা, অর্থাৎ যাকোবের বংশের বাকী লোকেরা তাদের আঘাতকারীদের উপর আর নির্ভর করবে না, কিন্তু সদাপ্রভুর উপর, ইস্রায়েলের সেই পবিত্রজনের উপর সত্যিই নির্ভর করবে। 21বেঁচে থাকা লোকেরা ফিরে আসবে; যাকোবের বাকী লোকেরা শক্তিশালী ঈশ্বরের কাছে ফিরে আসবে। 22হে ইস্রায়েল, যদিও তোমার লোকসংখ্যা সমুদ্র-পারের বালুকণার মত তবুও মাত্র অল্প লোকই ফিরে আসবে। ইস্রায়েলের জন্য ধ্বংস ঠিক করা আছে এবং সেই ন্যায্য শাস্তি তাদের উপর আসবেই আসবে। 23গোটা দেশের উপর যে ধ্বংস ঠিক করা আছে সেইমত সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু কাজ করবেন।

24সেইজন্য সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু বলছেন, “হে আমার লোকেরা, তোমরা যারা সিয়োনে থাক, যদিও আসিরিয়েরা মিসর দেশের মত করে তোমাদের লাঠি দিয়ে মারে আর তোমাদের বিরুদ্ধে গদা তোলে তবুও তোমরা তাদের ভয় কোরো না। 25তোমাদের উপরে আমার ক্রোধ খুব শীঘ্রই শেষ হবে, আর তা আসিরিয়দের ধ্বংস করবে।”

26সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ওরেব পাহাড়ে মিদিয়নকে আঘাত করবার সময় যেমন করেছিলেন তেমনি করে তিনি চাবুক দিয়ে আসিরিয়দের মারবেন। মিসরে যেমন করেছিলেন তেমনি করেই তিনি জলের উপরে তাঁর লাঠি উঠাবেন। 27সেই দিন তোমাদের কাঁধ থেকে তাদের বোঝা, তোমাদের ঘাড় থেকে তাদের জোয়াল তুলে নেওয়া হবে; তোমরা মোটা হয়েছ বলে সেই জোয়াল ভেংগে পড়বে।

28তারা অয়াতে ঢুকেছে, মিগ্রোণ পার হয়ে গেছে; তারা মিক্‌মসে তাদের জিনিসপত্র রেখে গেছে। 29তারা গিরিপথ পার হয়ে এসে বলছে, “আমরা গেবাতে ছাউনি ফেলে রাত কাটাব।” এতে রামা কাঁপছে, শৌলের গিবিয়ার লোকেরা পালিয়ে যাচ্ছে। 30হে গল্লীমের লোকেরা, তোমরা চিৎকার কর। হে লয়িশার লোকেরা, তোমরা কান দাও। হায়, অনাথোৎ! 31মদ্‌মেনার লোকেরা পালিয়ে যাচ্ছে; গেবীমের লোকেরা লুকাচ্ছে। 32আজকে আসিরিয়েরা নোবে গিয়ে থামবে; তারা সিয়োন-কন্যার পাহাড়ের দিকে, অর্থাৎ যিরূশালেমের পাহাড়ের দিকে ঘুষি বাগাচ্ছে।

33দেখ, সর্বক্ষমতার অধিকারী প্রভু সদাপ্রভু মহাশক্তিতে ডালগুলো ভেংগে ফেলবেন। উঁচু উঁচু গাছগুলো কেটে ফেলা হবে; সেগুলো মাটিতে পড়ে যাবে। 34তিনি লোহার অস্ত্র দিয়ে বনের ঘন ঝোপ কেটে ফেলবেন, আর শক্তিশালী একজনের দ্বারা লেবাননের গাছগুলো ধ্বংস করা হবে।