Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

20
মিসর ও কূশ দেশের জন্য চিহ্ন
1আসিরিয়া দেশের রাজা সর্গোনের পাঠানো সেনাপতি অস্দোদে এসে তা আক্রমণ করে অধিকার করেছিলেন। 2যে বছর তিনি আক্রমণ করেছিলেন সেই বছরে সদাপ্রভু আমোসের ছেলে যিশাইয়কে বলেছিলেন, “তোমার গা থেকে ছালার চট ও পা থেকে জুতা খুলে ফেল।” এতে যিশাইয় উলংগ হয়ে খালি পায়ে ঘুরে বেড়াতে লাগলেন।
3তারপর সদাপ্রভু বললেন, “আমার দাস যিশাইয় যেমন মিসর ও কূশের বিরুদ্ধে একটা চিহ্ন ও ভবিষ্যতের লক্ষণ হিসাবে তিন বছর ধরে উলংগ হয়ে খালি পায়ে ঘুরে বেড়িয়েছে, 4ঠিক তেমনি করে আসিরিয়ার রাজা মিসরকে লজ্জা দেবার জন্য মিসরীয় ও কূশীয় বন্দীদের ছেলে-বুড়ো সবাইকে উলংগ অবস্থায়, খালি পায়ে ও পেছন-খোলা অবস্থায় নিয়ে যাবে। 5যারা কূশ দেশের উপর নির্ভর করেছিল এবং মিসরকে নিয়ে বড়াই করেছিল তারা ভয় পাবে ও লজ্জিত হবে। 6সেই দিন সাগর পারের বাসিন্দারা বলবে, ‘দেখ, যাদের উপর আমরা নির্ভর করেছিলাম এবং সাহায্য পাবার জন্য ও আসিরিয়ার রাজার হাত থেকে রক্ষা পাবার জন্য যাদের কাছে গিয়েছিলাম তাদের অবস্থা কি হয়েছে। তাহলে আমরাই বা কি করে বাঁচব?’ ”