Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



56

অন্যদের জন্য উদ্ধার

1সদাপ্রভু বলছেন, “তোমরা ন্যায়বিচার রক্ষা কর এবং ন্যায় কাজ কর, কারণ আমার দেওয়া উদ্ধার কাছে এসে গেছে আর কিভাবে তোমরা আমার গ্রহণযোগ্য হতে পার তার উপায় শীঘ্রই প্রকাশিত হবে। 2ধন্য সেই লোক, যে এই সব কাজ করে; ধন্য সেই মানুষ, যে তা করতে মনোযোগী হয়। বিশ্রামবার অপবিত্র না করে যে লোক তা পালন করে আর মন্দ কাজ করা থেকে তার হাত সরিয়ে রাখে, সে ধন্য।”

3সদাপ্রভুর উপাসনা করে এমন কোন বিদেশী না বলুক, “সদাপ্রভু নিশ্চয়ই আমাকে তাঁর লোকদের মধ্য থেকে বাদ দেবেন।” কোন খোজা লোক না বলুক, “আমি কেবল একটা শুকনা গাছ,” 4কারণ সদাপ্রভু এই কথা বলছেন, “খোজারা যদি আমার বিশ্রামবার পালন করে, আমি যা পছন্দ করি তা-ই বেছে নেয় আর আমার ব্যবস্থা শক্ত করে ধরে রাখে, 5তবে তাদের ছেলেমেয়ে থাকলে যে নাম থাকত তার চেয়ে আমার ঘর ও দেয়ালের ভিতরে তাদের নাম স্থাপন করে তা আমি আরও স্মরণীয় করে রাখব। আমি তাদের এমন চিরস্থায়ী নাম দেব যা মুছে ফেলা হবে না। 6এছাড়া যে বিদেশীরা আমার সেবার জন্য আর আমাকে ভালবাসবার ও আমার দাস হবার জন্য আমার কাছে নিজেদের দিয়ে দেয় এবং যারা বিশ্রামবার অপবিত্র না করে তা পালন করে আর আমার ব্যবস্থা শক্ত করে ধরে রাখে, 7তাদের আমি আমার পবিত্র পাহাড়ে নিয়ে আসব আর আমার ঘরে, অর্থাৎ প্রার্থনার ঘরে তাদের আনন্দ দান করব। আমার বেদীর উপরে তাদের পোড়ানো ও অন্যান্য উৎসর্গ গ্রহণ করা হবে। এইজন্য আমার ঘরকে সমস্ত জাতির প্রার্থনার ঘর বলা হবে।”

8প্রভু সদাপ্র্রভু, যিনি বিদেশে ছড়িয়ে থাকা ইস্রায়েলীয়দের জড়ো করেন তিনি এই কথা ঘোষণা করছেন, “যাদের আগেই জড়ো করা হয়েছে তাদের সংগে অন্য জাতির লোকদেরও আমি জড়ো করব।”

ইস্রায়েলীয় নেতাদের দোষের কথা

9মাঠের ও বনের সব পশু, তোমরা এসে খেয়ে ফেল। 10ইস্রায়েলের পাহারাদারেরা অন্ধ, তাদের কোন জ্ঞান নেই। তারা সবাই যেন বোবা কুকুর, তারা ঘেউ ঘেউ করতে পারে না। তারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে ও ঘুমাতে ভালবাসে। 11তারা এমন কুকুরের মত যাদের খিদে বেশী; তাদের কখনও তৃপ্তি হয় না। তারা বুদ্ধিহীন রাখাল; তারা সবাই নিজের নিজের পথের দিকে ফিরেছে আর নিজের লাভের চেষ্টা করছে। 12প্রত্যেকে বলে, “চল, আংগুর-রস আনি; চল, আমরা পেট ভরে মদ খাই। আজকের চেয়ে কাল আরও ভাল হবে।”