Swahili.Bible
Bible Society of Kenya
Bible Society of Kenya
Madaraka, Nairobi
PO Box 72983
Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org

64
1আহা, তুমি যদি আকাশ চিরে নেমে আসতে! যদি পাহাড়-পর্বত তোমার সামনে কাঁপত! 2আগুন যেমন ডালপালা জ্বালায় আর জল ফুটায় তেমনি তুমি নেমে এসে তোমার শত্রুদের কাছে নিজেকে প্রকাশ কর, যেন জাতিগুলো তোমার সামনে ভয়ে কাঁপে। 3আমরা যা আশা করি নি তেমন ভয় ও ভক্তি জাগানো আশ্চর্য কাজ যখন তুমি করেছিলে তখন তুমি নেমে এসেছিলে আর পাহাড়-পর্বত তোমার সামনে কেঁপেছিল। 4সেই আগেকার কাল থেকে তুমি ছাড়া আর কোন ঈশ্বরের কথা কেউ কানেও শোনে নি চোখেও দেখে নি, যিনি তাঁর অপেক্ষাকারীর জন্য কাজ করে থাকেন। 5যারা ঈশ্বরের ইচ্ছামত কাজ করতে আনন্দ পায় আর তোমাকে স্মরণ করে তোমার পথে চলে তাদের সাহায্য করবার জন্য তুমি এসে থাক; কিন্তু আমরা পাপ করেছি ও অনেক দিন ধরে সেই অবস্থায় আছি বলে তুমি আমাদের উপর ভীষণ রাগ করে আছ। তাহলে আমরা কেমন করে উদ্ধার পাব? 6আমরা প্রত্যেকে অশুচি লোকের মত হয়েছি আর আমাদের সব সৎ কাজ নোংরা কাপড়ের মত। আমরা সবাই পাতার মত শুকিয়ে গেছি, আমাদের পাপ বাতাসের মত করে আমাদের উড়িয়ে নিয়ে গেছে। 7কেউ তোমাকে ডাকে না কিম্বা মিনতি করতে কেউ তোমার কাছে আসে না, কারণ আমাদের দিক থেকে তুমি তোমার মুখ ফিরিয়ে রেখেছ আর আমাদের পাপের জন্য আমাদের ধ্বংস হয়ে যেতে দিচ্ছ।
8তবুও, হে সদাপ্রভু, তুমিই আমাদের পিতা। আমরা মাটি, তুমি কুমার; আমরা সবাই তোমার হাতের কাজ। 9হে সদাপ্রভু, তুমি এত বেশী রাগ কোরো না; আমাদের পাপ চিরকাল মনে রেখো না। আমরা মিনতি করছি, তুমি আমাদের দিকে তাকাও, কারণ আমরা সবাই তোমারই লোক। 10তোমার পবিত্র শহরগুলো মরু-এলাকা হয়ে গেছে; এমন কি, সিয়োনেরও সেই অবস্থা হয়েছে, হ্যাঁ, যিরূশালেম জনশূন্য হয়েছে। 11আমাদের পূর্বপুরুষেরা যেখানে তোমার প্রশংসা করতেন আমাদের সেই পবিত্র ও গৌরবময় উপাসনা-ঘর আগুনে পুড়ে গেছে আর আমাদের পছন্দনীয় যা কিছু ছিল ধ্বংস হয়ে গেছে। 12হে সদাপ্রভু, এই সবের পরেও কি তুমি বসে থাকবে? তুমি কি চুপ করে থেকে আমাদের ভীষণ শাস্তি দেবে?