Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



8

আসিরিয়া দেশ সদাপ্রভুর হাতিয়ার

1সদাপ্রভু আমাকে বললেন, “তুমি একটা বড় ফলক নিয়ে তার উপরে সাধারণ লোকের হাতের লেখা অনুসারে এই কথা লেখ, মহের-শালল-হাশ-বস (যার মানে ‘শীঘ্র লুট করা, তাড়াতাড়ি কেড়ে নেওয়া’)। 2আমি পুরোহিত ঊরিয় ও যিবেরিখিয়ের ছেলে সখরিয়কে আমার বিশ্বস্ত সাক্ষী হিসাবে নিযুক্ত করব।”

3পরে আমি আমার স্ত্রী, যিনি মহিলা-নবী ছিলেন, তাঁর সংগে মিলিত হলাম আর তিনি গর্ভবতী হয়ে একটি ছেলের জন্ম দিলেন। তখন সদাপ্রভু আমাকে বললেন, “ওর নাম রাখ মহের-শালল-হাস-বস। 4ছেলেটি ‘মা’ কিম্বা ‘বাবা’ বলবার আগেই দামেস্কের ধন-সম্পদ ও শমরিয়ার লুটের মাল আসিরিয়ার রাজা নিয়ে যাবে।”

5সদাপ্রভু আবার আমাকে বললেন, 6“এই লোকেরা শীলোহের আস্তে আস্তে বয়ে যাওয়া জল ত্যাগ করে রৎসীন আর রমলিয়ের ছেলেকে নিয়ে আনন্দ করছে। 7সেইজন্য প্রভু ইউফ্রেটিস নদীর ভীষণ বন্যার জলের মত করে সমস্ত জাঁকজমক সুদ্ধ আসিরিয়ার রাজাকে তাদের বিরুদ্ধে শীঘ্রই নিয়ে আসবেন। সেই জল নদীর সব খাল ও কিনারা ছাপিয়ে বয়ে যাবে, 8আর তা যিহূদা দেশের মধ্যে বেগে এসে পড়বে এবং উথলে উঠে গলা পর্যন্ত বেড়ে যাবে। হে ইম্মানূয়েল, আসিরিয়ার রাজা তার মেলে দেওয়া ডানা দিয়ে তোমার গোটা দেশটা ঢেকে ফেলবে।

9“হে জাতিরা, তোমরা একত্র হও, কিন্তু তোমরা ধ্বংস হবে; হে দূরের দেশগুলো, শোন, তোমরা যুদ্ধের জন্য তৈরী হও, কিন্তু তোমরা ধ্বংস হবে; হ্যাঁ, যুদ্ধের জন্য তৈরী হও, কিন্তু তোমরা ধ্বংস হবে। 10তোমরা পরিকল্পনা কর, কিন্তু তা সফল হবে না; সেই পরিকল্পনার কথা তোমরা বলবে, কিন্তু তা টিকবে না, কারণ ‘ঈশ্বর আমাদের সংগে আছেন।’ ”

ঈশ্বরকে ভয় কর

11সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত আমার উপর রেখে আমার সংগে কথা বললেন। তিনি আমাকে সতর্ক করে দিলেন যেন আমি এই লোকদের পথে না চলি। তিনি বললেন, 12“এই লোকেরা যেগুলোকে ষড়যন্ত্র বলে তোমরা সেগুলোর কোনটাকেই ষড়যন্ত্র বোলো না। তারা যাতে ভয় পায় তোমরা তাতে ভয় পেয়ো না; তা ভয়ানক কিছু বলে মনেও কোরো না। 13সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুকেই পবিত্র বলে মান; তাকেই ভয় কর; তাঁকেই ভয়ানক বলে মনে কর। 14তাহলে তিনি হবেন একটা পবিত্র আশ্রয়স্থান, কিন্তু ইস্রায়েলীয়দের দু’টি দেশের জন্য তিনি এমন একটা পাথর হবেন যাতে লোকে উছোট খাবে এবং যা লোকের উছোট খাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। যিরূশালেমের লোকদের জন্য তিনি হবেন একটা ফাঁদ ও একটা জাল। 15তাদের মধ্যে অনেকে উছোট খাবে। তারা পড়ে গিয়ে ধ্বংস হবে; ফাঁদে আট্‌কে গিয়ে তারা ধরা পড়বে।”

16তুমি এই সাক্ষ্য রক্ষা কর আর আমার শিষ্যদের মধ্যে তা সীলমোহর করে রাখ।

17আমি সদাপ্রভুর জন্য অপেক্ষা করব, যিনি যাকোব-বংশের কাছ থেকে মুখ ফিরিয়ে রেখেছেন; আমি তাঁর উপরেই নির্ভর করব। 18এই দেখ, আমি এবং সেই সন্তানেরা যাদের সদাপ্রভু আমাকে দিয়েছেন। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, যিনি সিয়োন পাহাড়ে বাস করেন আমরা তাঁরই ইচ্ছা অনুসারে চিহ্ন ও আশ্চর্য লক্ষণ হয়েছি।

19লোকে যখন তোমাদের সেই লোকদের কাছে যেতে বলে যারা মৃত লোকদের ও মন্দ আত্মাদের সংগে যোগাযোগ স্থাপন করে আর ফিস্‌ফিস্‌ ও বিড়্‌বিড়্‌ করে, তখন তোমাদের কি ঈশ্বরের কাছে যাওয়া উচিত নয়? যারা জীবিত আছে তাদের হয়ে কেন মৃতদের সংগে পরামর্শ করতে যাবে? 20তোমাদের যেতে হবে ঈশ্বরের নির্দেশ ও সাক্ষ্যের কাছে। যদি তারা ঈশ্বরের বাক্য অনুসারে কথা না বলে তবে বুঝতে হবে তাদের মধ্যে কোন আলো নেই। 21কষ্ট ও খিদে নিয়ে তারা দেশের মধ্যে ঘুরে বেড়াবে। খিদের কষ্টে তারা রাগ করে উপরের দিকে তাকিয়ে তাদের রাজা ও তাদের ঈশ্বরকে অভিশাপ দেবে। 22তারপর তারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখতে পাবে কেবল কষ্ট, অন্ধকার আর ভয়ানক যন্ত্রণা। ভীষণ অন্ধকারের মধ্যে তাদের দূর করে দেওয়া হবে।