Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



9

আমাদের জন্য একটি শিশুর জন্ম

1কিন্তু যারা আগে কষ্টের মধ্যে ছিল তাদের জন্য অন্ধকার আর থাকবে না। আগেকার দিনে ঈশ্বর সবূলূন ও নপ্তালি এলাকাকে নীচু করেছিলেন, কিন্তু ভবিষ্যতে সমুদ্রের কিনারার রাস্তা থেকে ধরে যর্দন নদীর পূর্ব পারের এলাকা পর্যন্ত অযিহূদীদের গালীলকে তিনি সম্মানিত করবেন।

2যে লোকেরা অন্ধকারে চলে তারা মহা আলো দেখতে পাবে;

যারা ঘন অন্ধকারের দেশে বাস করে

তাদের উপর সেই আলো জ্বলবে।

3তুমি সেই জাতিকে বড় করবে

আর বাড়িয়ে দেবে তাদের আনন্দ;

ফসল কাটার সময় লোকে যেমন আমোদ করে,

লুটের মাল ভাগের সময় যেমন আনন্দ করে,

তেমনি করেই তারা তোমার সামনে আনন্দ করবে।

4মিদিয়নের হেরে যাওয়ার দিনে যেমন তুমি করেছিলে,

তেমনি করেই তুমি চুরমার করে দেবে

সেই জোয়াল, যা তাদের উপর ভার হয়ে আছে,

সেই লাঠি, যা তাদের আঘাত করে,

সেই জাতি, যে তাদের উপর অত্যাচার করে।

5যুদ্ধ করতে আসা প্রত্যেকজন যোদ্ধার জুতা,

রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক আগুনে পুড়িয়ে দেওয়া হবে।

6এই সমস্ত হবে,

কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন,

একটি পুত্র আমাদের দেওয়া হবে।

শাসন করবার ভার তাঁর কাঁধের উপর থাকবে,

আর তাঁর নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, শক্তিশালী ঈশ্বর,

চিরস্থায়ী পিতা, শান্তির রাজা।

7তাঁর শাসনক্ষমতা বৃদ্ধির ও শান্তির শেষ হবে না।

তিনি দায়ূদের সিংহাসন ও তাঁর রাজ্যের উপরে রাজত্ব করবেন;

তিনি সেই সময় থেকে চিরকালের জন্য

ন্যায়বিচার ও সততা দিয়ে তা স্থাপন করবেন

ও স্থির করবেন।

সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই গভীর আগ্রহে এই সমস্ত করবেন।

ইস্রায়েলের উপর সদাপ্রভুর ক্রোধ

8যাকোবের বিরুদ্ধে প্রভু একটা সংবাদ পাঠিয়েছেন; তা ইস্রায়েলের উপর ঘটবে। 9ইফ্রয়িম ও শমরিয়ার সব বাসিন্দারা তা জানতে পারবে। তারা অহংকার ও অন্তরের গর্বের সংগে বলে, 10“ইটগুলো পড়ে গেছে, কিন্তু আমরা তা আবার সুন্দর করে কাটা পাথর দিয়ে গড়ব; সব ডুমুর গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু আমরা তার বদলে লাগাব এরস গাছ।” 11কিন্তু সদাপ্রভু তো রৎসীনের বিরুদ্ধে তার শত্রুদের শক্তিশালী করেছেন আর তার বিরুদ্ধে তাদের উত্তেজিত করেছেন। 12পূর্ব দিক থেকে অরামীয়েরা আর পশ্চিম দিক থেকে পলেষ্টীয়েরা মুখ হা করে ইস্রায়েলকে গিলে ফেলবে। এই সব হলেও তাঁর ক্রোধ থামবে না। এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।

13কিন্তু যিনি তাদের আঘাত করেছেন তাঁর কাছে লোকেরা ফিরে আসে নি, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর ইচ্ছামত চলে নি। 14কাজেই সদাপ্রভু ইস্রায়েলের খেজুরের ডাল ও নল-খাগড়া, অর্থাৎ মাথা ও লেজ একই দিনে কেটে ফেলবেন। 15সেই মাথা হল বৃদ্ধ নেতারা ও সম্মানিত লোকেরা, আর লেজ হল মিথ্যা শিক্ষাদানকারী নবীরা। 16যারা এই জাতির লোকদের পথ দেখায় তারা তাদের ভুল পথে নিয়ে যায়; যারা তাদের পিছনে চলে তারা বুঝতে পারছে না তারা কোথায় যাচ্ছে। 17কাজেই প্রভু যুবকদের নিয়ে কোন আনন্দ পাবেন না, আর অনাথ ও বিধবাদের প্রতি তিনি কোন মমতা করবেন না; কারণ সবাই ঈশ্বরের প্রতি ভক্তিহীন ও দুষ্ট, সবাই খারাপ কথা বলে। এই সব হলেও তাঁর ক্রোধ থামবে না; এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।

18সত্যিই দুষ্টতা আগুনের মত জ্বলে, তা কাঁটাঝোপ আর কাঁটাগাছ পুড়িয়ে ফেলে। তা বনের সব ঘন ঝোপ জ্বালিয়ে দেয় আর তাতে ধূমার থাম পাক খেয়ে খেয়ে উপরে ওঠে। 19সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর ভীষণ ক্রোধে দেশ ঝল্‌সে যাবে, আর লোকেরা হবে আগুনের জন্য জ্বালানী কাঠের মত। কেউ তার ভাইকে পর্যন্ত মমতা করবে না। 20এপাশে যা আছে তা তারা গিলতে থাকবে, কিন্তু তবুও খিদে মিটবে না; ওপাশে যা আছে তা খেতে থাকবে, কিন্তু তৃপ্ত হবে না। শেষে প্রত্যেকে নিজের লোকদের মাংস খাবে- 21মনঃশি ইফ্রয়িমের আর ইফ্রয়িম মনঃশির মাংস খাবে, আর তারা একসংগে যিহূদার বিরুদ্ধে উঠবে। এই সব হলেও তাঁর ক্রোধ থামবে না; এখনও তাঁর হাত উঠানোই রয়েছে।