Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



বিচারকর্তৃগণের বিবরণ

শাসনকর্তাদের আমল

ভূমিকা

বিচারকর্তৃগণের বিবরণ নামক বইটিকে শাসনকর্তাদের আমলও বলা যায়, কারণ সেই সময়কার বিচারকেরা শাসনকর্তাও ছিলেন। যিহোশূয়ের মৃত্যুর পর থেকে শমূয়েলের সময় পর্যন্ত ইস্রায়েল জাতির ইতিহাস বিচারকর্তৃগণের বিবরণে লেখা আছে। কনান দেশে বসবাসকারীদের সম্পূর্ণভাবে তাড়িয়ে দেবার আদেশ ইস্রায়েলীয়েরা পালন করে নি। আসলে তারা অবিশ্বাসী, প্রতিমাপূজাকারী কনানীয়দের সংগে মিশে গিয়ে তাদের প্রতিমাগুলোর পূজা করছিল। ইস্রায়েলীয়দের প্রতিমাপূজার জন্য শাস্তি দিতে ঈশ্বর বারবারই বিদেশী অত্যাচারীদের হাতে তাদের তুলে দিতেন। এর ফলে ইস্রায়েলীয়েরা প্রতিমা পূজার জন্য অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে কান্নাকাটি করত যেন তিনি অত্যাচারীদের হাত থেকে তাদের উদ্ধার করেন। তাদের উদ্ধার করবার জন্য ঈশ্বর কয়েকজন আত্মিক ও সামরিক নেতা ঠিক করেছিলেন যাদের বিচারক বা শাসনকর্তা বলা হত। বিচারকর্তৃগণের বিবরণের ঘটনাগুলো প্রায় ৩২৫ বছর ধরে ঘটেছিল। এই ঘটনাগুলো সম্পূর্ণভাবে পর পর লিখে রাখা হয় নি- বারোজন শাসনকর্তাদের মধ্যে কয়েকজন একই সময়ে ইস্রায়েলীয়দের শত্রুদের সংগে যুদ্ধ করেছিলেন। ইস্রায়েলীয়দের অধিকারে থাকা এক একটা অংশ সেই শাসনকর্তারা এক একজন শাসন করতেন। শমূয়েল ছাড়া আর কেউই গোটা ইস্রায়েল জাতিকে শাসন করেন নি।

বিষয় সংক্ষেপ:

(ক) ইস্রায়েলীয়দের কি হয়েছে এবং কি হবে (১:১-৩:৬ পদ)

(খ) শাসনকর্তাদের আমল (৩:৭-১৬:৩১ পদ)

(১) অৎনীয়েল, এহূদ ও শম্‌গর (৩:৭-৩১ পদ)

(২) দবোরা ও বারক (৪ ও ৫ অধ্যায়)

(৩) গিদিয়োন ও অবীমেলক (৬-৯ অধ্যায়)

(৪) তোলয় ও যায়ীর (১০:১-৫ পদ)

(৫) যিপ্তহ (১০:৬-১২:৭ পদ)

(৬) ইব্‌সন, এলোন ও অব্দোন (১২:৮-১৫ পদ)

(৭) শিম্‌শোন (১৩-১৬ অধ্যায়)

(গ) ধর্ম, নৈতিকতা ও রাজনীতির পতন (১৭-২১ অধ্যায়)