Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



14

খরা, দুর্ভিক্ষ ও যুদ্ধ

1খরা সম্বন্ধে সদাপ্রভু যিরমিয়কে বললেন, 2“যিহূদা শোক করছে, কারণ তার শহরগুলো দুর্বল হয়ে পড়েছে; সেখানকার লোকেরা মাটিতে পড়ে শোক করছে, আর যিরূশালেম থেকে একটা কান্নার শব্দ উপরে উঠছে। 3গণ্যমান্য লোকেরা জলের জন্য তাদের চাকরদের পাঠায়; তারা জলের জায়গায় এসে জল না পেয়ে খালি কলসী নিয়ে ফিরে যায়; তারা লজ্জিত ও হতাশ হয়ে মাথা ঢাকে। 4মাটি ফেটে গেছে, কারণ দেশে কোন বৃষ্টি হয় নি; চাষীরা হতাশ হয়ে মাথায় হাত দেয়। 5এমন কি, মাঠে ঘাস নেই বলে হরিণী প্রসব করে তার বাচ্চাকে ফেলে যায়। 6বুনো গাধারা গাছপালাশূন্য পাহাড়ের উপরে দাঁড়িয়ে শিয়ালের মত হাঁপায়; ঘাসের অভাবে তাদের চোখের তেজ কমে যায়।”

7হে সদাপ্রভু, আমাদের পাপ যদিও আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় তবুও তোমার সুনামের জন্য কিছু কর। আমরা অনেকবার বিপথে গিয়েছি; আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি। 8হে ইস্রায়েলের আশা, কষ্টের সময়কার উদ্ধারকর্তা, কেন তুমি দেশের মধ্যে অচেনার মত, এক রাত থাকা পথিকের মত হয়েছ? 9কেন তুমি হতভম্ব হয়ে যাওয়া লোকের মত, রক্ষা করতে পারে না এমন যোদ্ধার মত হয়েছ? হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যেই আছ আর আমরা তো তোমারই; তুমি আমাদের ত্যাগ কোরো না।

10এই লোকদের বিষয়ে সদাপ্রভু বলছেন, “তারা ঘুরে বেড়াতে ভালবাসে; তারা তাদের পা থামায় না। তাই আমি তাদের গ্রহণ করি না; আমি এবার তাদের দুষ্টতার বিষয় মনে আনব আর পাপের জন্য শাস্তি দেব।”

11তারপর সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এই লোকদের মংগলের জন্য প্রার্থনা কোরো না। 12তারা যদিও বা উপবাস করে তবুও তাদের কান্না আমি শুনব না; পোড়ানো-উৎসর্গ ও শস্য-উৎসর্গের অনুষ্ঠান করলেও আমি তা গ্রহণ করব না। তার বদলে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মড়ক দিয়ে আমি তাদের ধ্বংস করব।”

13এতে আমি বললাম, “হায়, প্রভু সদাপ্রভু! নবীরা তাদের বলছে, ‘তোমরা যুদ্ধ দেখবে না কিম্বা দুর্ভিক্ষেও কষ্ট পাবে না। সদাপ্রভু সত্যিই এই জায়গায় তোমাদের স্থায়ী শান্তি দান করবেন।’ ”

14তখন সদাপ্রভু আমাকে বললেন, “নবীরা আমার নাম করে মিথ্যা ভবিষ্যদ্বাণী বলছে। আমি তাদের পাঠাই নি, তাদের আদেশ দিই নি কিম্বা তাদের কাছে কোন কথাও বলি নি। তারা তোমাদের কাছে মিথ্যা দর্শন, মিথ্যা গোণাপড়া ও নিজেদের মনগড়া মিথ্যা কথা বলে। 15কাজেই যে সব নবীরা আমার নাম করে কথা বলছে তাদের সম্বন্ধে আমি সদাপ্রভু এই কথা বলছি যে, আমি তাদের পাঠাই নি, তবুও তারা বলছে, ‘কোন যুদ্ধ বা দুর্ভিক্ষ এই দেশে আসবে না।’ ঐ সব নবীরাই যুদ্ধ বা দুর্ভিক্ষে ধ্বংস হয়ে যাবে। 16যে সব লোকদের কাছে তারা নবী হিসাবে কথা বলছে তাদের মৃতদেহ দুর্ভিক্ষ ও যুদ্ধের ফলে যিরূশালেমের রাস্তায় রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাদের কিম্বা তাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কবর দেবার জন্য কেউ থাকবে না। তাদের পাওনা দুর্দশা আমি তাদের উপরেই ঢেলে দেব।

17“তুমি লোকদের কাছে এই কথা বল, ‘আমার চোখের জল না থেমে দিনরাত আমার চোখ থেকে উপ্‌চে পড়ুক, কারণ আমার জাতির লোকেরা ভীষণ আঘাত, চুরমার-করা আঘাত পেয়েছে। 18আমি বের হয়ে মাঠে গেলে নিহত লোকদের দেখতে পাই; আর শহরে গেলে দেখি দুর্ভিক্ষের দরুন ধ্বংস। নবী ও পুরোহিতেরা এমন দেশে ঘুরে বেড়াচ্ছে যার সম্বন্ধে তারা কিছুই জানে না।’ ”

19হে সদাপ্রভু, তুমি কি যিহূদাকে একেবারে অগ্রাহ্য করেছ? তুমি কি সিয়োনকে ঘৃণা করেছ? তুমি আমাদের কেন এমন কষ্ট দিয়েছ যে, আমরা সুস্থ হতে পারছি না? আমরা শান্তির আশা করেছিলাম কিন্তু কোন মংগল হল না, আমরা সুস্থ হবার আশা করেছিলাম কিন্তু ভীষণ ভয় উপস্থিত হল। 20হে সদাপ্রভু, আমরা আমাদের দুষ্টতা ও আমাদের পূর্বপুরুষদের দোষের কথা স্বীকার করছি; আমরা সত্যিই তোমার বিরুদ্ধে পাপ করেছি। 21তোমার সুনাম রক্ষার জন্য তুমি আমাদের দিক থেকে মুখে ফিরিয়ে নিয়ো না; তোমার গৌরবময় সিংহাসনের জায়গাকে অসম্মানিত হতে দিয়ো না। আমাদের জন্য তোমার স্থাপন করা ব্যবস্থার কথা মনে কর; তুমি তা বাতিল কোরো না। 22জাতিদের অসার প্রতিমাগুলো কি বৃষ্টি আনতে পারে? আকাশ নিজে নিজে কি এক পশলা বৃষ্টি দিতে পারে? হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, কেবল তুমিই তা পার। কাজেই তোমার উপরেই আমরা আশা রাখি, কারণ তুমিই এই সব করে থাক।