Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



16

সর্বনাশের দিন

1তারপর সদাপ্রভু আমাকে বললেন, 2“তুমি এই জায়গায় বিয়ে কোরো না এবং ছেলেমেয়েরও জন্ম দিয়ো না, 3-4কারণ আমি সদাপ্রভু বলছি যে, এই জায়গায় জন্ম হওয়া ছেলেমেয়েরা, তাদের মায়েরা এবং তাদের বাবারা ভীষণ রোগে মারা যাবে। কেউ তাদের জন্য বিলাপও করবে না এবং কেউ তাদের কবরও দেবে না কিন্তু তারা গোবরের মত মাটিতে পড়ে থাকবে। তারা যুদ্ধ ও দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস হবে এবং তাদের মৃতদেহ আকাশের পাখীদের ও বনের পশুদের খাবার হবে।

5“যে বাড়ীতে লোকে শোক করে সেই বাড়ীতে ঢুকো না; বিলাপ করতে বা তাদের দুঃখে দুঃখিত হতে সেখানে যেয়ো না, কারণ এই লোকদের থেকে আমি আমার শান্তি, অটল ভালবাসা ও মমতা তুলে নিয়েছি। 6এই দেশে ছোট-বড় সবাই মারা যাবে। কেউ তাদের কবরও দেবে না, তাদের জন্য বিলাপও করবে না এবং কেউ তাদের জন্য নিজের দেহে কাটাকাটিও করবে না, নিজের মাথাও কামাবে না। 7যারা সেই মৃতদের জন্য বিলাপ করে, এমন কি, বাবা বা মায়ের জন্য বিলাপ করে তাদের সান্ত্বনা দেবার জন্য কেউ খাবারও দেবে না বা পানীয়ও দেবে না।

8“ভোজের বাড়ীতে গিয়ে খাওয়া-দাওয়া করতে বোসো না, 9কারণ আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, আমি এই জায়গার লোকদের চোখের সামনে ও তাদের জীবনকালেই আমোদ ও আনন্দের শব্দ এবং বর ও কনের গলার স্বর বন্ধ করে দেব।

10“এই লোকদের কাছে এই সব কথা বললে পর তারা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ‘সদাপ্রভু আমাদের বিরুদ্ধে এমন বিপদের কথা বলেছেন কেন? আমরা কি করেছি? আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে আমরা কি পাপ করেছি?’ 11তখন তুমি তাদের বলবে যে, সদাপ্রভু বলছেন, ‘এর কারণ হল তোমাদের পূর্বপুরুষেরা আমাকে ত্যাগ করেছে এবং দেব-দেবতাদের পিছনে গিয়ে তাদের সেবা ও পূজা করেছে। তারা আমাকে ত্যাগ করেছে এবং আমার আইন-কানুন অমান্য করেছে। 12কিন্তু তোমরা তোমাদের পূর্বপুরুষদের চেয়েও মন্দভাবে চলেছ। দেখ, তোমরা প্রত্যেকে আমার কথামত না চলে কিভাবে তোমাদের মন্দ অন্তরের একগুঁয়েমিতে চলেছ। 13কাজেই আমি এই দেশ থেকে তোমাদের এমন একটা দেশে ছুঁড়ে ফেলে দেব যে দেশের কথা তোমরাও জান না, তোমাদের পূর্বপুরুষেরাও জানত না। সেখানে তোমরা দিনরাত দেব-দেবতার সেবা করবে, কারণ আমি তোমাদের কোন দয়া দেখাব না।’ ”

14সদাপ্রভু বলছেন, “এমন দিন আসছে যখন লোকে আর বলবে না, ‘যিনি ইস্রায়েলীয়দের মিসর দেশ থেকে বের করে এনেছিলেন সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য,’ 15বরং তারা বলবে, ‘যিনি উত্তর দেশে ও অন্যান্য দেশে ইস্রায়েলীয়দের দূর করে দিয়েছিলেন ও সেখান থেকে বের করে এনেছেন সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য।’ তারা এই কথা বলবে, কারণ যে দেশ আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেই দেশেই তাদের ফিরিয়ে আনব।

16“কিন্তু এখন আমি অনেক জেলেকে ডেকে পাঠাব আর তারা তাদের মাছের মত ধরবে। তারপর আমি অনেক শিকারীকে ডেকে পাঠাব আর তারা প্রত্যেক বড় ও ছোট পাহাড় ও পাথরের ফাটল থেকে তাদের শিকার করে আনবে। 17তাদের সব চলাফেরার উপর আমার চোখ রয়েছে; তারা আমার চোখ থেকে লুকানো নেই এবং তাদের পাপও আমার কাছ থেকে গুপ্ত নয়। 18তাদের দুষ্টতা ও পাপের জন্য আমি তাদের দুই গুণ ফল দেব, কারণ তারা আমার দেশকে অশুচি করেছে এবং তাদের জঘন্য মূর্তি ও প্রতিমা দিয়ে আমার সেই অধিকারকে পূর্ণ করেছে।”

19হে সদাপ্রভু, আমার শক্তি, আমার দুর্গ, আমার কষ্টের সময়কার আশ্রয়, পৃথিবীর শেষ সীমা থেকে অন্য জাতিরা তোমার কাছে এসে বলবে, “আমাদের পূর্বপুরুষেরা এমন সব মিথ্যা দেব-দেবতা ও অপদার্থ প্রতিমার অধিকারী ছিল যা দিয়ে তাদের কোন লাভ হয় নি। 20লোকে কি নিজেদের জন্য দেব-দেবতা তৈরী করতে পারে? যদিও বা তা করে সেগুলো তো ঈশ্বর নয়।”

21সদাপ্রভু বলছেন, “সেইজন্য এইবার আমি ইস্রায়েলীয়দের আমার ক্ষমতা ও শক্তি দেখিয়ে শিক্ষা দেব। তখন তারা জানতে পারবে যে, আমার নাম সদাপ্রভু।”