Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



17

1সদাপ্রভু বলছেন, “যিহূদার পাপ লোহার যন্ত্র দিয়ে লেখা হয়েছে, হীরার কাঁটা দিয়ে তাদের অন্তরের ফলকে, তাদের বেদীর শিংয়ের উপরে খোদাই করা হয়েছে। 2ডালপালা ছড়ানো সবুজ গাছের পাশে উঁচু উঁচু পাহাড়ের উপরে তাদের বেদী ও আশেরা-খুঁটি তাদের ছেলেমেয়েদের কাছেও প্রিয়। 3হে যিহূদা, তোমার পাপের জন্য দেশের মধ্যেকার আমার পাহাড় এবং তোমার ধন ও তোমার ধনভাণ্ডারের জিনিসপত্র আর সারা দেশে তোমার পূজার উঁচু স্থানগুলো আমি লুট হিসাবে দিয়ে দেব। 4যে অধিকার আমি তোমাকে দিয়েছিলাম, তোমার নিজের দোষেই তুমি তা হারাবে। যে দেশের কথা তুমি জান না সেই দেশে আমি তোমাকে তোমার শত্রুদের দাস করব, কারণ তুমি আমার ক্রোধের আগুন জ্বালিয়েছ আর তা চিরকাল জ্বলতে থাকবে।”

5সদাপ্রভু বলছেন, “যে লোক মানুষের উপর নির্ভর করে ও শক্তির জন্য নিজের দেহের উপর বিশ্বাস করে এবং যার অন্তর আমার কাছ থেকে সরে গেছে সে অভিশপ্ত। 6সে হবে পতিত জমিতে একটা ঝোপের মত; ভাল সময় আসলে সে তা দেখতে পাবে না। মরু-এলাকার গরম শুকনা জায়গায়, অর্থাৎ যেখানে কেউ বাস করে না এমন নোনা জায়গায় সে বাস করবে।

7“কিন্তু সেই লোক ধন্য, যে সদাপ্রভুর উপর নির্ভর করে ও সদাপ্রভু যার বিশ্বাসের ভিত্তি। 8সে জলের ধারে লাগানো গাছের মত হবে যা স্রোতের ধারে তার শিকড় মেলে দেয়। গরম আসলে সে ভয় পায় না; তার পাতা সব সময় সবুজ থাকে। খরার বছরে তার কোন ভাবনা হয় না আর সে কখনও ফলহীন থাকে না।

9“অন্তর সব কিছুর চেয়ে ঠগ, তাকে কোন রকমে ভাল করা যায় না। কেউ মানুষের অন্তর বুঝতে পারে না। 10আমি সদাপ্রভু অন্তর খুঁজে দেখি ও মনের পরীক্ষা করি; আমি মানুষের চলাফেরা ও তার কাজের পাওনা অনুসারে ফল দিই।

11“অন্যের ডিমে তা দিয়ে বাচ্চা পাওয়া তিতির পাখীর মতই সেই লোক, যে অসৎ উপায়ে ধন লাভ করে। তার বয়সের মাঝামাঝি সময়ে সেই ধন তাকে ছেড়ে চলে যাবে, আর শেষে সে বোকা বলে প্রমাণিত হবে।”

12সেই প্রথম থেকে স্থাপন করা গৌরবময় সিংহাসনটা হল আমাদের পবিত্র উপাসনা-ঘরের জায়গা। 13হে সদাপ্রভু, ইস্রায়েলের আশা, যারা তোমাকে ত্যাগ করেছে তাদের সবাইকে লজ্জায় ফেলা হবে। তোমার কাছ থেকে যারা ফিরে গেছে তাদের নাম ধুলায় লেখা হবে, কারণ তারা জীবন্ত জলের ফোয়ারা সদাপ্রভুকে ত্যাগ করেছে।

14হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর, তাতে আমি সুস্থ হব; আমাকে উদ্ধার কর, তাতে আমি উদ্ধার পাব, কারণ তুমিই আমার প্রশংসার পাত্র। 15দেখ, তারা আমাকে বলতে থাকে, “সদাপ্রভুর বাক্য কোথায়? এখন তা পূর্ণ হোক।” 16তোমার লোকদের পালক হওয়া থেকে আমি তো পালিয়ে যাই নি; তুমি জান আমি বিপদের দিন চাই নি। আমার মুখ থেকে যা বের হয় তা তোমার কাছ থেকে লুকানো নেই। 17তুমি আমার ভেংগে পড়বার কারণ হোয়ো না; বিপদের দিনে তুমিই আমার আশ্রয়। 18আমার অত্যাচারীদের লজ্জায় ফেলা হোক, কিন্তু তুমি আমাকে লজ্জা থেকে রক্ষা কর। তারা ভেংগে পড়ুক, কিন্তু তুমি আমাকে ভেংগে পড়া থেকে রক্ষা কর। তুমি তাদের উপর বিপদের দিন নিয়ে এস; দুই গুণ ধ্বংস দিয়ে তাদের ধ্বংস কর।

বিশ্রামবার পালন

19জনসাধারণের যে ফটক দিয়ে যিহূদার রাজারা আসা-যাওয়া করে সদাপ্রভু আমাকে সেই ফটকে এবং যিরূশালেমের অন্যান্য সব ফটকেও গিয়ে দাঁড়াতে বললেন। 20তিনি আমাকে এই কথা বলতে বললেন, “হে যিহূদার রাজারা ও সমস্ত লোকেরা এবং যিরূশালেমে বাসকারী সকলে, তোমরা যারা এই সব ফটক দিয়ে ভিতরে যাওয়া-আসা করে থাক, তোমরা সদাপ্রভুর বাক্য শোন। 21সদাপ্রভু বলছেন, ‘তোমরা সাবধান হও; বিশ্রামবারে কোন বোঝা বইবে না কিম্বা যিরূশালেমের ফটক দিয়ে তা ভিতরে আনবে না। 22আমি যেমন তোমাদের পূর্বপুরুষদের আদেশ দিয়েছিলাম সেই মত বিশ্রামবারে তোমরা তোমাদের বাড়ী থেকে কোন বোঝা বের করে আনবে না বা কোন কাজ করবে না, বরং বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে রাখবে। 23তোমাদের পূর্বপুরুষেরা সেই কথা শোনেও নি, তাতে মনোযোগও দেয় নি। তারা তাদের ঘাড় শক্ত করেছিল; তারা আমার কথা শুনতে ও আমার শাসন মেনে নিতে অস্বীকার করেছিল। 24কিন্তু যদি তোমরা সতর্ক হয়ে আমার কথামত চল এবং বিশ্রামবারে শহরের ফটক দিয়ে কোন বোঝা না আন বরং বিশ্রামবারে কোন কাজ না করে দিনটা আমার উদ্দেশ্যে আলাদা করে রাখ, 25তাহলে তোমাদের রাজারা দায়ূদের সিংহাসনে বসে রাজত্ব করবে। তারা, তাদের রাজকর্মচারীরা এবং যিহূদার লোকেরা ও যিরূশালেমের বাসিন্দারা রথে ও ঘোড়ায় চড়ে শহরের ফটক দিয়ে যাওয়া-আসা করবে; এই শহর কখনও জনশূন্য হবে না। 26যিহূদার শহরগুলো ও যিরূশালেমের আশেপাশের গ্রামগুলো থেকে বিন্যামীন এলাকা এবং উঁচু ও নীচু পাহাড়ী এলাকা থেকে আর নেগেভ থেকে লোকেরা আসবে এবং সদাপ্রভুর ঘরে পোড়ানো-উৎসর্গ, পশু-উৎসর্গ, শস্য-উৎসর্গ, ধূপ ও ধন্যবাদ-উৎসর্গের জিনিস আনবে। 27কিন্তু যদি তোমরা আমার কথা না শোন এবং বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে না রাখ আর সেই দিনে বোঝা নিয়ে যিরূশালেমের ফটকের মধ্য দিয়ে ঢোক, তবে যিরূশালেমের সমস্ত ফটকে আমি আগুন জ্বালাব আর তা তার দুর্গগুলো পুড়িয়ে ফেলবে। সেই আগুন কেউ নিভাতে পারবে না।’ ”