Select Page
Swahili Bible
Welcome to the Swahili Bible Website.
swahili

Swahili.Bible

Welcome to Swahili Bible site! Swahili, also known as Kiswahili, is a Bantu language and the first language of the Swahili people. It is a lingua franca of the African Great Lakes region and other parts of eastern and southeastern Africa, including Tanzania, Kenya, Uganda, Rwanda, Burundi, Mozambique and the Democratic Republic of the Congo. It is estimated that around 15 Million users speak it. The New Testament was first translated into Swahili around 1850. United Bible Societies is working towards making this Bible available to all who need it.

Bible Society of Kenya

Bible Society of Kenya

Bible House, Langata Road
Madaraka, Nairobi
PO Box 72983

Tel: 254 20602807
E-mail: info@biblesociety-kenya.org



19

1সদাপ্রভু বললেন, “তুমি গিয়ে কুমারের কাছ থেকে একটা মাটির পাত্র কিনে আন। তোমার সংগে লোকদের কয়েকজন বৃদ্ধ নেতা ও বয়স্ক পুরোহিতদের নাও। 2তারপর খাপ্‌রা-ফটকে ঢুকবার পথের কাছে বিন্‌-হিন্নোম উপত্যকায় যাও। আমি তোমাকে যে কথা বলব তা সেখানে ঘোষণা কর। 3সেই কথা হল, ‘হে যিহূদার রাজারা ও যিরূশালেমের লোকেরা, আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু যে কথা বলছি তা শোন। আমি এই জায়গার উপরে এমন বিপদ আনব যে, যারা তা শুনবে তাদের প্রত্যেকের কান শিউরে উঠবে। 4এর কারণ হল, তারা আমাকে ত্যাগ করেছে এবং এই জায়গা দেব-দেবতাদের জায়গা বানিয়েছে; তারা এমন সব দেবতাদের কাছে ধূপ জ্বালিয়েছে যাদের কথা তাদের পূর্বপুরুষেরা কিম্বা যিহূদার রাজারা কখনও জানত না। এছাড়া এই জায়গা তারা নির্দোষীদের রক্ত দিয়ে পূর্ণ করেছে। 5তারা বাল দেবতার কাছে উৎসর্গ হিসাবে তাদের সন্তানদের আগুনে পোড়াবার জন্য বাল দেবতার পূজার উঁচু স্থান তৈরী করেছে, কিন্তু আমি তা করতে আদেশ দিই নি কিম্বা বলি নি এবং তা আমার মনেও আসে নি। 6কাজেই এমন দিন আসছে যখন লোকে এই জায়গাকে আর তোফৎ কিম্বা বিন্‌-হিন্নোম উপত্যকা বলবে না, বলবে জবাই করবার উপত্যকা।

7“‘এই জায়গায় আমি যিহূদা ও যিরূশালেমের লোকদের পরিকল্পনা নষ্ট করব। যারা তাদের প্রাণ নিতে চায় তাদের সেই শত্রুদের দিয়ে যুদ্ধের মধ্যে আমি তাদের মেরে ফেলব এবং তাদের মৃতদেহ আকাশের পাখী ও বুনো পশুদের খাবার হিসাবে দেব। 8আমি এই শহরটাকে ধ্বংস করব এবং ঠাট্টার পাত্র করব; যারা তার পাশ দিয়ে যাবে তারা সবাই তার সব আঘাত দেখে ভয় পাবে ও ঠাট্টা করবে। 9তাদের শত্রুরা, অর্থাৎ যারা তাদের মেরে ফেলতে চায় তারা যখন তাদের ঘেরাও করবে তখনকার সেই কষ্টের সময়ে আমি তাদের ছেলেমেয়েদের মাংস তাদেরই খেতে বাধ্য করব এবং তারা একে অন্যের মাংস খাবে।’

10-11“তারপর যারা তোমার সংগে যাবে তাদের চোখের সামনে তুমি সেই মাটির পাত্রটা ভাঙ্গবে আর তাদের বলবে যে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘কুমারের এই পাত্রটা যেমন চুরমার করা হলে সেটা আর জোড়া দেওয়া যায় না ঠিক তেমনি করে আমি এই জাতি ও শহরকে চুরমার করব। যতদিন তোফতে জায়গা থাকবে ততদিন তারা সেখানেই তাদের মৃত লোকদের কবর দেবে। 12আমি এই জায়গা ও এখানকার বাসিন্দাদের প্রতি যা করব তা এই: আমি এই শহরকে তোফতের মত করব; 13যিরূশালেমের সব ঘর-বাড়ী ও যিহূদার রাজাদের ঘর-বাড়ী, অর্থাৎ যে সব ঘর-বাড়ীর ছাদের উপরে সূর্য, চাঁদ ও তারাগুলোর উদ্দেশে তারা ধূপ জ্বালাত এবং দেব-দেবতার উদ্দেশে ঢালন-উৎসর্গের জিনিস ঢেলে দিত সেই সব ঘর-বাড়ী তোফতের মত অশুচি হবে।’ ”

14যিরমিয় তারপর তোফৎ থেকে ফিরে আসলেন। সদাপ্রভু তাঁকে তাঁর বাক্য বলবার জন্য সেখানে পাঠিয়েছিলেন। তিনি সদাপ্রভুর ঘরের উঠানে দাঁড়িয়ে সমস্ত লোকদের বললেন, 15“ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, ‘শোন, আমি এই শহর ও তার আশেপাশের গ্রামগুলোর উপর যে সব বিপদ ঘটাবার কথা বলেছি আমি সেই সবই তাদের উপর ঘটাব, কারণ তারা ঘাড় শক্ত করেছে এবং আমার কথা শোনে নি।’ ”